Ad

নিরাপত্তা আর বিলাসিতায় মুড়ানো বিশ্বের রাষ্ট্রপ্রধানদের বিমান।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1_Bp28-12-2017-pic2
Durbin News

রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য খরচ করা হয় কোটি কোটি অর্থ। যখন তারা অন্য দেশে যান, তখন প্রথমেই মাথায় রাখতে হয় তাদের সুরক্ষার বিষয়টি। তাই যে কোনো বিমানে উঠে বিদেশ সফরে যেতে পারেন না তারা। তাদের জন্য প্রস্তুত থাকে বিশেষ বিমান। চীনের চীনের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং এর জন্য নির্মিত বিমান বোয়িং ৭৪৭-৪০০। প্রেসিডেন্টের সুরক্ষার জন্য ব্যবহৃত বিমানেই চলাফেরা করতে পারেন সাধারণ মানুষও। কারণ প্রতিবার প্রেসিডেন্টের যাত্রা শেষ হলেই এটি পুনরায় চলে যায় চীনের রেগুলার এয়ারলাইনের জিম্মায়। ঘন্টায় ৯৮২ কিলোমিটার গতিবেগে চলা বিমানটি বানাতে খরচ হয়েছে আনুমানিক ২৫ কোটি ডলার। যেখানে ৪১৬ জন যাত্রী এক সঙ্গে বসতে পারেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সার্বক্ষণিক ব্যবহারের জন্য তৈরি থাকে এয়ারফোর্স-১ বিমান। এর কাজই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীকে বহন করা। এটিই বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান হিসেবে বিবেচিত। বিমানটিতে মোট চারটি ইঞ্জিন রয়েছে। যার মাধ্যমে প্লেনটি ঘন্টায় প্রায় ৭০০ মাইল বেগে চলতে সক্ষম। এতে রয়েছে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ও নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে অবস্থানের সময় হোয়াইট হাউসকে যে কোনো কমান্ড দিতে পারবেন প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্টের বিমান এয়ারবাস এ৩৩০-২০০। যা বানাতে খরচ হয়েছে আনুমানিক ২৭ কোটি ডলার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯১৩ কিলোমিটার এবং যাত্রী নেওয়ার ক্ষমতা ২৫৩ জন। বিশাল আকৃতির এই বিমানেই প্রেসিডেন্টের ব্যক্তিগত রান্নাঘর, বেডরুম আছে। তাছাড়াও একান্তে সময় কাটানোর জন্য আছে বিশেষ জায়গা। জার্মানির প্রেসিডেন্টের অতিকায় বিমান এয়ারবাস এ৩৪০-৩১৩এক্স ভিআইপি। কনরাড অ্যাডেনর নামের এই বিমান বানাতে খরচ হয়েছে আনুমানিক ৩০ কোটি ডলার। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯১২ কিলোমিটার। বিলাসিতায় মোড়ানো এই বিমানে আছে সকল ধরনের সুযোগ সুবিধা। আছে জ্বালানীর অতিরিক্ত ট্যাঙ্ক। জরুরি প্রয়োজনে উড়ন্ত হাসপাতালে পরিণত হতে পারে এটি। এ ছাড়া জার্মান চ্যান্সেলরের বিলাসিতা এবং সুরক্ষার সমস্ত ব্যবস্থাই আছে। বর্তমানে আলোচিত প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত বিমানটির নাম‘ ফ্লায়িং ক্রেমলিন ’। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০০ কিলোমিটার। ৪ হাজার ৫৯৯ কোটি টাকারও বেশি মূল্যের বিমানটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ারফোর্স ওয়ানের চেয়ে বেশি গতিসম্পন্ন। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।এছাড়াও বিমানটিতে এন্টি মিসাইল প্রটেকশন রয়েছে। এতে রয়েছেন দু’জন ক্রু সদস্য। একই সঙ্গে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণ থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মজার ব্যাপার হচ্ছে বিমানের টয়লেটটিও সোনার পাতে মোড়ানো। বাদ পড়েনি বাথরুমের সিঙ্কটিও। বাথটাবটির দামই ৫০ হাজার পাউন্ড। আছে জিম এবং বিরাট সাইজের পালঙ্কও। বিমানের প্রতিটি কোনায় চোখে পড়ে আভিজাত্য। বিমানের একটি কক্ষের পেছনেই ব্যয় হয়েছে ১১ কোটি ১৩ লাখ পাউন্ড। কাজাখস্তানের প্রেসিডেন্টের অতিকায় বিমান এয়ারবাস এ৩৩০-২৪৩ প্রেস্টিজ। ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিবেগে ছুটে চলা বিমানটি বানাতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি ডলার। একসঙ্গে ৫০ জন যাত্রীকে উড়িয়ে নিয়ে যেতে পারে এই বিমান। তাছাড়া এই বিমানে চিকিৎসার যাবতীয় উপকরণ মজুদ আছে প্রেসিডেন্টের জন্য। জিম্বাবুয়ের প্রেসিডেন্টের জন্য সর্বদা প্রস্তুত থাকে বোয়িং ৭৬৭-২০০ইআর বিমান। অত্যাধুনিক এই বিমান বানাতে খরচ হয়েছে আনুমানিক ২৫ কোটি ডলার। জিম্বাবুয়ে আফ্রিকার দরিদ্র দেশ হওয়া সত্বেও বিলাসবহুল এই বিমান রয়েছে দেশটির প্রেসিডেন্টের জন্য। যেখানে সব মিলিয়ে ৪০ জনের বসার ব্যবস্থা রয়েছে।ভিআইপি বিমান এয়ারবাস এ৩৩০। যা ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য সর্বদা প্রস্তুত থাকে। সাধারণত বিদেশ সফরে বিশেষ সিকিউরিটি সম্পন্ন এই বিমান ব্যবহার করেন তিনি। ঘণ্টায় ৬৬৭ কিলোমিটার বেগে ছুটে চলা বিমানটির। একসঙ্গে ১৫৮ জন যাত্রী বহন করার ক্ষমতা আছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad