Ad

অপরাধীর অভাবে যেখানে বন্ধ হয় কারাগার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (28)
Durbin News

পশ্চিম ইউরোপের ছোট এক দেশ নেদারল্যান্ডস। ছোট ছিমছাম এই দেশ বিশ্বের অনেক দেশের কাছেই বিষ্ময়। এ এমন এক বৈচিত্র্যময় দেশ যেখানে মানুষের চেয়ে সাইকেলের দেখা মেলে বেশি। এমনই এক দেশ এই নেদারল্যান্ডস, যেখানে অপরাধী না থাকায় প্রতিবছরই বন্ধ করে দেয়া হয় কারাগার। মাত্র কদিন আগেই মেগা কারাগার উদ্বোধনের ঘোষণা দেয় এল সালভাদর। এর পরপরই নতুন করে আলোচনায় চলে আসে নেদারল্যান্ডসের কথা। সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে যখন অপরাধীদের দমন করতে কারাগার খোলা হচ্ছে, সেখানে এই দেশে অপরাধীর অভাবে বন্ধ হচ্ছে কারাগার। নেদারল্যান্ডসের এই কারাগার বন্ধের খবর প্রথম বৈশ্বিক মিডিয়ায় পরিচিতি পায় ২০১৩ সালে। সেবার কয়েদীর অভাবে একসাথে ৮ টি কারাগার বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রতিবছরই দেশটিতে কারাগার বন্ধের খবর পাওয়া যায়। মূলত এর পেছনে বড় কারণ দেশটির পুলিশ ব্যবস্থা। দেশটিতে শাস্তির বদলে অপরাধীদের কাউন্সেলিং করার উপরেই বেশি মনোযোগ দেয় পুলিশ। যার কারণে খুব ছোট বয়স থেকেই একটি ইতিবাচক মনোভাব নিয়ে বড় হয় নেদারল্যান্ডসের শিশুরা। অপরাধের পথে পা বাড়ালেও পুলিশের কাউন্সেলিং এর গুণে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন শুরু করে তারা। কিন্তু বন্ধ হয়ে যাওয়া এসব কারাগার নিয়ে কি করে নেদারল্যান্ডস। এর বিপরীতেও আছে চমৎকার এক সমাধান। বেশিরভাগ ক্ষেত্রেই এখানে পর্যটকদের আকর্ষণ করার ব্যবস্থা করেছে দেশটির সরকার। যেমন শতবছরের পুরাতন De Koepel জেলকে পুরোপুরি জাদুঘরে পরিবর্তন করা হয়েছে। আবার অবৈধ অভিবাসী এবং চোরাচালানকারীদের জন্য বিশেষায়িত এক জেল পরিণত হয়েছে পুরোদস্তুর এক রেস্টুরেন্টে। আবার এমন জেলও আছে যা বর্তমানে লাইব্রেরি এবং বিজনেস সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র পুলিশ ব্যবস্থা আর সামাজিকতার কারণেই নেদারল্যান্ডসের এমন অবস্থা তা মোটেই নয়। বরং নিম্ন দারিদ্র্যহার, উচ্চ সামাজিক নিরাপত্তা এবং উন্নত সংস্কৃতির কারণে পশ্চিম ইউরোপের দেশটিতে মানুষ খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। নিজ দেশের প্রতি তারা খুবই সচেতন। এমনকি পরিবেশ দূষণের ব্যাপারেও বেশ সতর্ক থাকে দেশটি। আর ঠিক এ কারণেই সেখানে গাড়ির চেয়ে সাইকেলের পরিমাণই বেশি। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সাইকেলের উপরেই বেশি জোর দেয় সেখানকার মানুষ। দেশটিতে সাইকেল এতই জনপ্রিয়, প্রতিবছর প্রায় ৮ থেকে ৯ লাখ সাইকেল বিক্রি হয়। আর পরিসংখ্যান অনুযায়ী পুরো দেশে বর্তমানে ২৩ মিলিয়নের বেশি রয়েছে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বর্তমানে লোকসংখ্যা ৮ লাখ ২১ হাজারের কিছু বেশি। কিন্তু সেখানে গাড়ির সংখ্যা মোটে ২ লাখ ৬৩ হাজার। আর সাইকেলের সংখ্যা শহরের লোকসংখ্যার চেয়েও বেশি। সংগত কারণেই আমস্টাররডামকে বলা হয় পৃথিবীর সাইকেলের রাজধানী। ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট কালচার ট্রিপের তথ্য অনুযায়ী, প্রতিবছর আমস্টারডামের খালগুলো থেকে ১৫ হাজারের বেশি বাইসাইকেল তোলা হয়। আসলে এই শহরে এত বেশি বাইসাইকেল যে, লোকে খুব সহজেই ভুল করে পার্কিং থেকে অন্যজনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আর ভুলে নিয়ে আসা এসব সাইকেলের ঠিকানা হয় আমস্টারডামের খালগুলো। আমস্টারডামকে খালের শহর বললেও অবশ্য ভুল হয় না। নেদারল্যান্ডসের রাজধানীতে ১ হাজার ৬০০ এর বেশি খাল রয়েছে। পুরো শহরের প্রায় ৩৫ শতাংশই পানি। শহরটিতে ৫৩ বর্গকিলোমিটারের বেশি জলভাগ। আর একারণেই পর্যটকদের কাছে নৌপথ ভ্রমণ এখানকার বড় আকর্ষণ। প্রতিবছর ৪ দশমিক ৮ মিলিয়ন যাত্রী আমস্টারডামের নৌপথ ব্যবহার করে থাকেন। নেদারল্যান্ডসের কথা বললেই চোখের উপর ভেসে ওঠে কমলা রঙ। মূলত দেশটির রাজ পরিবারের সাথেই মিশে আছে এই কমলা রঙ। দেশটির মানুষ এই রঙকে শুধু ভালোই বাসে না, বরং রাজকীয় এবং শ্রদ্ধার চোখেও দেখে থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad