Ad

রহস্যময় সে গুহা, যেখানে আজও পৌঁছায়নি সূর্যের আলো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (30)
Durbin News

আকর্ষনীয় ও রহস্যেঘেরা একটি পর্যটন স্থান হলো খাগড়াছড়ির আলুটিলা গুহা। যে গুহায় দিনের বেলায় সূর্যের আলো পৌঁছোয় না।টর্চ অথবা মশাল ছাড়া ভেতরে ঢুকতেই পারে না কোনো মানুষ। আবার এ গুহায় একবার ঢুকে পড়লে, গুহার অন্য প্রান্তের মুখে পৌঁছনো বা বের হওয়াও বেশ কঠিন।বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ি শহর থেকে মোটামুটি ৭ কিলোমিটার দূরে রয়েছে এ জেলার সবথেকে উঁচু পর্বত আলুটিলা।এটিকে টিলা বলে ডাকা হয় ঠিকই, তা সত্ত্বেও পর্বতের বিশালতা, সৌন্দর্য মুগ্ধ করে যে কোনো মানুষকে।প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিল রেখে এখানে পাহাড়ের ধাপ কেটে তৈরি করা হয়েছে সিঁড়ি। রয়েছে সুদৃশ্য বসার জায়গা।আলুটিলা থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহর দেখা যায়। আলুটিলার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে রহস্যময় গুহা।আলুটিলা পাহাড়ের চূঁড়া থেকে ২৬৬টি সিঁড়ি বেঁয়ে নিচে নামলে তবেই দেখা যায় সেই স্বপ্নীল সুড়ঙ্গমুখ।এটি ঘন অরণ্যে ঘেরা। স্থানীয় লোকেদের কাছে ৩৫০ ফুট দৈর্ঘ্যের এ গুহাটি 'মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা গুহা যাওয়ার পথে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির নানা অপরূপ দৃশ্য।গুহাটিতে প্রবেশের আগেই আশপাশের সেসব পাহাড়ি মনোরম পরিবেশ আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে।গুহায় ঢুকতে গেলে মূল ফটক থেকে টিকিট কেটে নিতে হয়। তারপর খানিকটা পাহাড়ি রাস্তা হাঁটলে তবে গুহার মুখে পৌঁছনো যাবে।এ গুহায় কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।তাই ভিতরে ঢোকার আগে সংগ্রহ করে নিতে হবে মশাল কিংবা মাথায় হেডলাইট লাগানো টুপি। এগুলো না থাকলে অবশ্য মোবাইল ফোনের টর্চ দিয়েও কাজ চালানো যায়।নিচ দিয়ে একটা ঝরনা বয়ে গিয়েছে, তাই সাবধানে হাঁটতে হয়। পা পিছলে যায়, এমন কোনো জুতো পরা যাবে না।অনেকটা সুড়ঙ্গের মতো এই গুহার ভিতরটা ঘুটঘুট্টি অন্ধকার। তবে, কোনো ক্ষতিকর জীবজন্তুর ভয় এখানে নেই।কিন্তু, সূর্যের আলো পৌঁছতে পারে না বলে রহস্যময় হয়ে থাকে এই গুহা। ভিতর দিয়ে খানিকটা যাওয়ার পর দেখা যাবে, দু’দিকে দুটো রাস্তা চলে গিয়েছে।তার মধ্যে একটি রাস্তা বন্ধ। পর্যটকরা অনেক সময়ে বন্ধ রাস্তাতেও একবার ঘুরে আসেন। গুহার উচ্চতা অনেক জায়গাতেই খুব কম, তাই মাথা নিচু করে যেতে হয়।সোজা রাস্তাটি ধরে হাঁটলে গুহার অন্য প্রান্তে পৌঁছনো যাবে। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।সব মিলিয়ে গুহার মধ্যে ভ্রমণের রোমাঞ্চ এবং চারদিকের অপরূপ প্রকৃতি যে কোনো মানুষকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যাডভেঞ্চার ও ভ্রমন পিপাসুদের জীবনে অন্তত একবার হলেও ঘুরে আসা উচিত আলুটিলা গুহাটি।প্রসঙ্গত, গুহাটি দেখতে প্রতিদিনই কয়েক শত পর্যটক আসেন। পর্যটকদের কেউ কেউ গুহার ভিতরে মশাল এবং অন্যান্য জিনিস ফেলে নোংরা করে।ফলে পর্যটকদের ব্যবহৃত মশালসহ নানা আবর্জনায় সৌন্দর্য হারাচ্ছে গুহাটি। এতে ওই এলাকার পরিবেশও দূষণের শিকার হচ্ছে।এখানকার প্রকৃতি ও পরিবেশকে ধরে রাখার জন্য পর্যটক ও কর্তৃপক্ষের সচেতন হওয়া প্রয়োজন। সচেতন না হলে মশালের আগুনে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad