Ad

ঘরের কাজের জন্য স্ত্রীকে দিতে হচ্ছে ২ কোটি টাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

কেমন হয় যদি ঘরের কাজের জন্যই গৃহিণীকে অর্থ প্রদান করার আদেশ দেয়া হয়! অনেক ক্ষেত্রেই ব্যাপারটিকে হয়ত অতিরঞ্জিত ভাবতে পারেন আপনি।কিন্তু বাস্তবেও এমন অর্থ প্রদান করার ঘটনা প্রকাশ্যে এসেছে স্পেনের এর আদালতের কল্যাণে। ঘরের কাজের ও যে একটি মূল্য আছে, সেটিকেই যেন নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইলো স্পেনের ওই আদালত। শুধু ঘরের কাজই না, সন্তান প্রতিপালনের জন্যেও ওই ঘরণীকে দিতে হচ্ছে অর্থ। সাবেক স্ত্রী কে ২৫ বছরের বিনা মজুরির কাজ করানোর জন্য, সেই টাকা একবারে পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।মূলত বিয়ের সময়ে করা স্বামী ও স্ত্রীর চুক্তির জেরেই, এমন মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে স্বামীকে। গৃহস্থালির কাজ করানোর মূল্য হিসেবে তাঁর সাবেক স্ত্রীকে, প্রায় ২ লাখ ৪ হাজার ৬২৪ ইউরো বা ২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ১২৬ টাকা বা পরিশোধ করার নির্দেশ দিয়েছে আদালত।ওই দম্পত্তির বিয়ে হয় ১৯৯৫ সালে। পারিবারিক জীবনে দুই কন্যাসন্তানের পিতামাতা তারা। যখন বিয়ে হয় বিয়ের সময় থেকেই তাঁদের মধ্যে চুক্তি হয়েছিল, প্রত্যেককে নিজেদের আয় করে চলতে হবে। এরপর বিয়ের পর থেকেই ওই ব্যক্তির স্ত্রী নিজেকে ঘরের কাজে উৎসর্গ করেছিলেন। সংসারের সবকিছু তিনি একাই দেখাশোনা করতেন। সাথে আবার স্ত্রীকে ওই স্বামী বাইরে কাজ করার অনুমতি দেননি কখনো এবং বছরের পর বছর ,সেই স্বামীর অর্জিত অর্থ বা সম্পদের কোনো অংশ স্ত্রীকে দেননি।তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০২০ সালে। পরে ১৯৯৫ সালের জুন থেকে ২০২০ সালে বিচ্ছেদ পর্যন্ত প্রতিবছর তিনি কী পরিমাণ আয় করতে পারতেন, তার একটি হিসাব দেখানো হয়েছে আইনি নথিপত্রে।২৫ বছরের মজুরি পরিশোধের পাশাপাশি, সন্তান লালন–পালনের জন্য সাবেক স্ত্রীকে, মাসিক ভাতা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দুই সন্তানের মধ্যে একজনের বয়স ১৮ বছরের বেশি, আরেকজন নাবালক।একটি রেডিওকে সাক্ষাৎকার দেওয়ার সময়, নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, তাঁর স্বামী তাঁকে ‘ঘরের বাইরে’ কখনও কাজ করতে দিতেন না। যদিও স্বামী তাঁকে, নিজের মালিকানাধীন জিমে কাজ করতে দিয়েছিলেন। সেখানে তিনি জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। কিন্তু তার জন্য কোনো পারিশ্রমিক তিনি পান নি। তিনি আরও বলেন, নিজেকে গৃহকর্মে একেবারে নিয়োজিত করে রেখেছিলেন এবং তিনি তার স্বামী ও ঘরবাড়ি দেখাশোনা করেছেন। তাছাড়া সেই স্বামী ও তাকে ঘরের কাজ করতে বাধ্য করেছিলো।আদালতের নথি থেকে দেখা যায়, সর্বনিম্ন মজুরির ভিত্তিতে আদালত এই মূল্য নির্ধারণ করেছেন। স্পেনের দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের একটি আদালত রুলসহ এই নির্দেশ দেন।এর আগে ২০২১ সালে, ঘরের কাজের জন্য স্ত্রীকে টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছিলো চীনের একটি আদালত। সে সময় পাঁচ বছর বিনা বেতনে ঘরের কাজ করার ক্ষতিপূরণ হিসেবে, চীনা মুদ্রায় ওই নারীকে, ৫০ হাজার ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায়, ৬ লাখ ৫৩ হাজার টাকা পরিশোধ করার নির্দেশ দেয় আদালত। ২০১৫ সালে বিয়ে হয় ওই দুই দম্পত্তি চেন এবং ওয়াং এর। পাঁচ বছর সংসার করার পর ২০২০ সালে স্ত্রী ওয়াংকে তালাক দেন স্বামী চেন। তবে তালাকের বিষয়টি মানতে পারছিলেন না স্ত্রী। শেষ পর্যন্ত তিনি ক্ষতিপূরণ দাবি করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad