Ad

পৃথিবীর সবচেয়ে দামি বাঁশের লবণ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

আড়াইশো গ্রাম লবণের দাম প্রায় ১০ হাজার টাকা হলে সেটি হয়তো অবাস্তব মনে হবে। অবিশ্বাস্য মনে হলেও, কোরিয়ানদের বিখ্যাত বাম্বু সল্ট বা বাঁশের লবণ এরকম আকাশ ছোঁয়া দামেই কিনতে হয়। মূলত এই লবণ উৎপাদনের প্রক্রিয়াটি বেশ জটিল এবং কষ্টসাধ্য। এজন্যই এই লবণের এত দাম। প্রথমে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র থেকে ,সাধারণ সাদা লবণ সংগ্রহ করা হয়। অন্য দিকে লবণ প্রক্রিয়া কাজে ব্যবহারের জন্য বাঁশঝাড় থেকে বাঁশ সংগ্রহ করা হয়। এক্ষেত্রে খেয়াল রাখা হয় প্রতিটি বাঁশের বয়স যাতে তিন বছর হয়। এ ধরনের বাঁশগুলোই লবণ উৎপাদনের জন্য উপযুক্ত। এরপর সেগুলো কারখানায় আনার পর ছোট ছোট আকৃতিতে কেটে নেওয়া হয়। বাঁশগুলোকে এমনভাবে কাটা হয় যেন, একপ্রান্ত খোলা এবং আরেকপ্রান্ত বন্ধ থাকে। সমুদ্র থেকে সংগৃহীত লবণ বাঁশের টুকরার খোলা প্রান্ত দিয়ে ঢোকানো হয়। লবণ ভরা হয়ে গেলে খোলা প্রান্তটি এক ধরনের মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর লবণ ভরা বাঁশের ছোট টুকরোগুলো বিশাল বড় একটি চুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। চুলাতে আগুন ধরানোর জন্য ব্যবহৃত হয় পাইন গাছের গুঁড়ি। এই আগুনের তাপমাত্রা থাকে প্রায় এক হাজার ডিগ্রী সেলসিয়াস।প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে এমন উচ্চ তাপমাত্রায় সেগুলিকে পোড়ানো হয়। এরপর বাঁশের টুকরোগুলিকে বের করা হয়। দীর্ঘ সময় আগুনে পোড়ার কারণে বাঁশের টুকরোগুলি ছাই হয়ে যায়। চুলা থেকে বের করার পর বাঁশের ছাইগুলোকে লবণের গা থেকে মুছে নেওয়া হয়। তারপর লবণগুলোকে মেশিনের সাহায্যে গুড়ো করে নেওয়া হয়। একইভাবে আবার বাঁশের ছোট টুকরোর মধ্যে পোড়া লবণগুলোকে ঢোকানো হয়। তারপর একইভাবে চুলাতে ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে পোড়ানো হয়। এভাবে প্রায় মোট ৮ বার পোড়ানো হয়। এতবার পোড়ানোর কারণে বাঁশে থাকা খনিজ উপাদান, ঢাকনা হিসেবে মাটিতে থাকা পুষ্টি এবং পাইন গাছে থাকা পুষ্টিকর পদার্থ লবণে সাথে মিশে একাকার হয়ে যায়। একইভাবে ৮ বার পোড়ানোর পর শেষ আরেকবার পোড়ানো হয় কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। নবমবার লবণটিকে চুলার মধ্যে এক হাজারের বেশি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। চুলার নিচে একটি লোহার কন্টেইনার রাখা হয়। লবণগুলো এবার আগুনের তাপ পেয়ে গলে চুইয়ে চুইয়ে লোহার কন্টেইনারে জমা হতে থাকে। এরপর এই গলিত লবণটি ঠাণ্ডা করার জন্য কয়েক দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। ঠাণ্ডা হওয়ার পর দেখা যায় লবণটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। তখন এটিকে দেখতে অনেকটা চকমকে ক্রিস্টাল পাথরের মতো মনে হয়। এরপর শ্রমিকেরা বড় আকারের এই লবণের টুকরোকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুড়ো করতে থাকে। গুড়ো করতে করতে যখন এটি একেবারে মিহি হয়ে যায়, তখন এটিকে মেশিনের সাহায্যে প্যাকেট করা হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় এক মাসের মতো সময় লেগে যায়। এভাবে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি লবণ। এই লবণ এত দামি হওয়ার অন্যতম কারণ হলো, এটি উৎপাদন করার জন্য প্রায় সকল প্রক্রিয়া হাতে সম্পন্ন করা হয়। এটি তৈরি করতে খুব সতর্ক থাকতে হয়। কেননা সামান্য ভুল হলেই পুরো প্রক্রিয়াটি বরবাদ হয়ে যেতে পারে। এটিতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো মূল্যবান খনিজ পদার্থ, যা আমাদের হজমে সাহায্য করে এবং দাঁত ভালো রাখে। এছাড়া, এই লবণ ঔষধ তৈরিতেও কাজে লাগে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad