Ad

আফ্রিকায় নয়, বাংলাদেশেই সন্ধান মিললো প্রাণীখেকো উদ্ভিদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_2
Durbin News

আফ্রিকায় নয়, বাংলাদেশেই সন্ধান মেলেছে প্রাণীখেকো উদ্ভিদের! অবিশ্বাস্য মনে হলেও সত্য, দিনাজপুরে এমন উদ্ভিদের সন্ধান মিলেছে। যার নাম সূর্যশিশির; এটি এক প্রকার মাংসাশী উদ্ভিদ।সূর্যশিশিরের পাতাগুলো ছোট আর গোলাকার। উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদের উৎকৃষ্ট উদাহরণ। এর বৈজ্ঞানিক নাম ‘ডোসেরা রোটানডিফোলিয়া’।দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতি শীত মৌসুমে এই উদ্ভিদের দেখা মেলে। এবারও দেখা গেছে। তবে উদ্ভিদটি বংশবিস্তার কমিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিদটি বিলুপ্তির তালিকায় আছে। দিনাজপুর সরকারি কলেজের জীববিজ্ঞান ভবনের দক্ষিণ পশ্চিম কোণে পুকুরের পশ্চিম পাড়ে সূর্যশিশির দেখা যায়। ছোট আকারের এই উদ্ভিদটি মাত্র ৩.৫ ইঞ্চি বা ৮ সে.মি. চওড়া। এর পাতাগুলো ছোট এবং গোলাকার। গ্রীষ্মকালে গোলাকার পাতাগুলোর উঁচু কান্ডগুলোতে সাদা সাদা ফুল ফোটে।সূর্যশিশিরের পাতাগুলোকে উজ্জ্বল লাল রঙের দেখায়। মনে হয় ওগুলোর ওপর শিশির কণা চিকচিক করছে।লালচে শিশির বিন্দু দ্বারা আবৃত পাতাগুলো আসলে পোকামাকড় ধরার ফাঁদ। সূর্যশিশিরের পাতাগুলো বিভিন্ন উচ্চতার ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বোঁটা দিয়ে ঢাকা থাকে। প্রত্যেকটি বোঁটার ওপর থাকে অতি ক্ষুদ্র একটি গ্রন্থি বা অঙ্গ। যা এক ধরনের স্বচ্ছ আঠালো তরল পদার্থ উৎপন্ন করে। এই তরল পদার্থটি বোঁটাগুলোর ওপর শিশির বিন্দুর মতো জমা হয়। তরল নিঃসরণকারী গ্রন্থিটি দেখতে লাল বলে এর ওপরের তরল পদার্থটিও লালচে বলে মনে হয়।মাংসাশী উদ্ভিদের মধ্যে এই প্রজাতিটি সবচেয়ে বড়। ৪/৫ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট গোলাকার থ্যালাস সাদৃশ উদ্ভিদটির মধ্য থেকে একটি লাল বর্ণের ২-৩ ইঞ্চি লম্বা পুষ্পমঞ্জরি হয়। এই উদ্ভিদের তিন থেকে চার স্তরের পাতাসদৃশ মাংশল দেহের চারদিকে পিন আকৃতির কাঁটা থাকে। মাংশল দেহের মধ্যভাগ অনেকটা চামচের মতো ঢালু এবং পাতাগুলোতে মিউসিলেজ সাবস্টেন্স নামক একপ্রকার এনজাইম বা আঠা নিঃসৃত হয়। যা শিকার আটকাতে সহায়তা করে।এই উদ্ভিদে রয়েছে ঔষধী গুণ। এরা জন্মায় অম্ল বেড়ে যাওয়া মাটিতে, শীতপ্রবণ এলাকায়। যে মাটিতে সূর্যশিশির জন্ম নেয় সেই মাটির পুষ্টিগুণ কম থাকে। সূর্যশিশির এর পাতায় নিঃসৃত কন্ট্রাক্টার হেয়ার জাতীয় আঠার সঙ্গে রাতে শিশির জমা হয়। সূর্যের আলোতে তা চিকচিক করে। এজন্যই এই উদ্ভিদের নাম হয়তো সূর্যশিশির। সূর্যশিশির এক ধরনের সুগন্ধ বাতাসে ছড়ায়। মাছি ও অন্যান্য পোকামাকড় উজ্জ্বল লাল রঙ, শিশির বিন্দু আর সুগন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে। কিন্তু পোকাগুলো গাছটির পাতার ওপর নামামাত্রই উঁচু বোঁটায় থাকা তরল পদার্থে আটকে যায়। এসব প্রাণী খেয়েই বেঁচে থাকে এই উদ্ভিদ।কিন্তু বর্তমানে সূর্যশিশির উদ্ভিদটি বিলুপ্তপ্রায়। এই উদ্ভিদের জীবনকাল অল্প সময়ের। জানুয়ারির মাঝামাঝি সময় এর অঙ্কুরোদগম শুরু হয়ে টিকে থাকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মরু অঞ্চলে এই উদ্ভিদ বেশি জন্মায়।মাছি ও অন্যান্য পোকামাকড় খেয়ে এই উদ্ভিদ বেঁচে থাকে। এটি উদ্ভিদ, প্রাণী এবং বৃক্ষ পরিবেশ রক্ষায় কাজ করে।পরিবেশের ভারসাম্য রক্ষায় এগুলোকে সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন পরিবেশবিদরা।পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাংস খেকো গাছ পাওয়া যায়। সে সবের মধ্যে কফ, লাভস্টার, ব্লাডার ট্র্যাপ প্রজাতি উল্লেখ্যযোগ্য। এই গাছগুলো কলসির মতো দেখতে এক বিশেষ অঙ্গের সাহায্যে বিভিন্ন ক্ষুদ্র প্রাণীকে আকৃষ্ট করে। এরপর সুবিধামতো ঢাকনা বন্ধ করে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে শিকারকে ধরাশায়ী করে। এভাবেই হয় তাদের আহারের ব্যবস্থা।জানা গেছে, সূর্যশিশির উদ্ভিদ আগে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় জন্মাতো। এখন তেমন চোখে পড়ে না।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা এর জীববিজ্ঞান গ্যালারিতে প্রদর্শিত উদ্ভিদটির প্রতিকৃতিতে দেয়া তথ্যমতে, বিলুপ্ত প্রায় এই উদ্ভিদটি বাংলাদেশে শুধু দিনাজপুর, রংপুর, ঢাকা জেলায় পাওয়া যেত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad