Ad

বাসেই যাওয়া যাবে দিল্লি থেকে লন্ডন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bus-0012-1644834423
Durbin News

বাসে চেপে দিল্লি থেকে লন্ডন ঘুরতে যেতে পারবেন ভ্রমণকারীরা। ভারতের দিল্লি থেকে যুক্তরাজ্যের লন্ডনের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার।এই দীর্ঘ রাস্তা পাড়ি দিতে গিয়ে পথে পড়বে ১৮টি দেশ আর সময় লাগবে ৭০ দিন।এতে মাথাপিছু খরচ পড়বে ১৫ লক্ষ টাকা। তবে সব টাকা একসাথে দিতে হবে না যাত্রীকে। কিস্তিতে ভেঙে ভেঙে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তারা। দিল্লি থেকে কলকাতা হয়ে প্রথমে মায়ানমার পৌঁছবে বাস। তার পর তাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে পৌঁছবে লন্ডন। এই রাজকীয় সফরের জন্য প্রয়োজন হবে ১০টি দেশের ভিসা। যদিও, যাত্রীদের ভিসা-সহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে বাস পরিসেবা চালুর সংস্থা। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। প্রতিটি সিটে বিনোদনের জন্য ডিজিটাল ডিসপ্লে, ল্যাপটপ, মোবাইল চার্জের জন্য আলাদা ব্যবস্থা, যাত্রীদের জন্য ব্যক্তিগত লকারসহ একাধিক সুযোগ-সুবিধা থাকবে।এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছে ভারতের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামে একটি প্রতিষ্ঠান। দিল্লি থেকে এই বাস পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিকল্পনা মোতাবেক এখনও বাস সার্বিস চালু করতে পারে নি সংস্থাটি। জানা গেছে, ভারত-মিয়ানমার সীমান্ত শান্ত থাকলে দ্রুত চালু হবে এই বাস পরিষেবা। ইতিহাস থেকে জানা যায়, এই বাস যাত্রার ঘটনা এবারেই প্রথম নয়। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল। তখন ১৮টি দেশে যাতায়াত করতো ইন্ডিয়া ম্যানের বাস। ২০ জন যাত্রী নিয়ে প্রথম যাত্রা করে বাসটি।লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে যাত্রা শুরু করতো যানটি। দূরত্বের দিক দিয়ে বাসের এই যাত্রাপথ যেমন বিস্ময়কর ছিল, তেমনি এর টিকিটের দামও কিন্তু কম ছিল না।লন্ডন থেকে কলকাতা যেতে যাত্রীদের গুনতে হতো ৮৫ পাউন্ড, আর ফিরতি পথের ভাড়া ছিল ৬৫ পাউন্ড। ফ্রান্স, ইতালি, বুলগেরিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করতো ইন্ডিয়াম্যানের বাস।দিনের বেলা বাসযাত্রা চললেও রাতের বেলা বাস থামত কোনো হোটেলে। হোটেল না পাওয়া গেলে যাত্রীরা তাবু খাঁটিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হতো। কিন্তু প্রতিকূল আবহাওয়া, তীক্ষ্ণ বাঁকযুক্ত পথ, সেই সাথে পিচ্ছিল রাস্তা পাড়ি দেবার অভিজ্ঞতার সম্মুখীন হন যাত্রীরা। কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত অ্যালবার্ট নামে দোতলা বাস পরিষেবা চালু করে। বাসটি লন্ডন থেকে কলকাতা পর্যন্ত ১৫ বার এবং লন্ডন থেকে সিডনি পর্যন্ত চারবার যাতায়াত করেছিল বলে জানা যায়। ধারণা করা হয়, ইংল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে একে একে এই বাস পাড়ি দিত জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান এবং পশ্চিম পাকিস্তান।ইন্ডিয়াতে প্রবেশের পর সর্বশেষ গন্তব্য কলকাতায় পৌঁছার আগে নয়াদিল্লি, আগ্রা, এলাহাবাদ ও বেনারস হয়ে তবেই আসত এই বাসটি।এই বাসে করে লন্ডন থেকে কলকাতা আসতে যাত্রীদের খরচ হতো ১৪৫ পাউন্ড। ১৯৭৬ পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আবারও হরিয়ানার একটি সংস্থা এই পরিষেবা চালু করতে চায়। তবে যে পথে ওই পরিষেবা চালু হয়েছিল, এ বার তার বদলে অন্য পথে বাস চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad