Ad

এক সঙ্গে ছয় স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে চান যুবক!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-233824-1680426441bdjournal
Durbin News

এক-দুটি নয়, ছ-ছটি বৌ নিয়ে সুখী দাম্পত্য জীবন পার করছে ব্রাজিলের এক যুবক। এবার তিনি ইচ্ছে পোষণ করেছেন এক সঙ্গে ছয় স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার। এক সঙ্গে ছয় সন্তানের বাবা হতে চান ব্রাজিলিয়ান মডেন আর্থার। এক ছাদের নিচে সবাইকে নিয়ে সুখে সংসার করছেন এই তরুণ। ছয় স্ত্রীকে তিনি সমান ভালোবাসেন। যত্ন নেন।তাই সন্তান যদি হয়, তা হলে একসঙ্গে ছয় বৌ অন্তঃসত্ত্বা হবেন। এমনটাই ইচ্ছা আর্থারের। মুটামুটি সব বয়সের স্ত্রী আছে তার ঘরে। স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়স যার তার বয়স ২১। আর সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ স্ত্রীর বয়স ৫১। এর আগে নয় জন স্ত্রী ছিল এই মডেলের। জীবনকে উপভোগ করতেই এতো বিয়ে করেছিলেন তিনি। কিন্তু এতো সংখ্যক স্ত্রীদের নিয়ে শান্তিতে বাস করতে পারছিলেন না তিনি। তার জীবন হয়ে গেছিল ফিকে। একের পর এক সমস্যা লেগেই ছিল তাদের সংসারে। এমনকি মডেল আর্থার সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তাঁরও স্ত্রীর সিদ্ধান্তে বেশ খানিকটা হতাশ ও হয়রান হয়েছেন তিনি ৷তবে এতো সংখ্যক স্ত্রী নিয়ে সামাজিক ভাবেও তিনি প্রেসারে ছিলেন। যে কারণে এক বছর ঘুরতে না ঘুরতেই নয়জনের মধ্যে চার জনকে ডিভোর্স দিয়েছেন তিনি। এমন কান্ডে, খবরের শিরোনামও হয়েছিলেন এই যুবক। এবার সন্তান নেওয়ার বিষয়টি সামনে আসায় আবারও নতুন করে আলোচনায় আসেন তিনি। কিন্তু সন্তান হওয়া বা না হওয়ার সবটুকু তো পুরুষ বা নারীদের হাতে থাকে না। তাই কোনও ঝুঁকি না নিয়ে আর্থার আগে থেকেই সারোগ্যাসির সব ব্যবস্থা করে রেখেছেন। আর্থার বলেন, ছয় জনেই আমার প্রিয়। তাই বিশেষ কোনও এক জনকে নির্বাচন করে, তার সন্তানের পিতা হওয়ার ইচ্ছাপ্রকাশ করে পাঁচ জনের মনে দুঃখ দিতে চাই না।যদিও আর্থারের এই পরিকল্পনা সফল করতে তাকে অনেক সমস্যা পোহাতে হয়েছে। কারণ, প্রাথমিক ভাবে কোনও স্ত্রীই তার এই সিদ্ধান্তে রাজি ছিলেন না। তবে আর্থারের ইচ্ছার কথা ভেবে পরে ছজনেই সন্তানের মা হওয়ার সিদ্ধান্তে মত দেন।সারোগ্যাসি পদ্ধতিতে বাবা মা হতে হলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। জানা গেয়েছে, এই পদ্ধতিতে বাবা হওয়ার জন্য আর্থার প্রায় ৩৪ লাখ টাকা খরচ করতে প্রস্তুত। আর্থার বলেন, ‘এখন শুধু সময়ের অপেক্ষা। গর্ভ ভাড়া নেওয়ার জন্য আমরা এমন কাউকে খুঁজছি, যারা এ বিষয়ে আন্তরিক ভাবে প্রস্তুত। যদিও আর্থার জানিয়েছেন, তার একটি কন্যাসন্তান রয়েছে। এবার তিনি পুত্রসন্তানের পিতা হতে চান।ব্রাজিলে যেহেতু বহুবিবাহ নিষিদ্ধ, যে কারণে অর্থার প্রথম স্ত্রীকেই শুধু আইনি ভাবে বিয়ে করেছে। অন্য স্ত্রীদের তিনি বিয়ে করছেন গির্জায় গিয়ে। তবে নিজের এই বহুগামী সম্পর্ককে আলাদা মাত্রাও দেন মহা ধূমধামের সঙ্গে। তার প্রথম স্ত্রী লুয়ানার পূর্ণ সম্মতিতেই অন্য পাঁচ স্ত্রীকে আর্থার ঘরে এনেছিলেন বলে জানিয়েছেন তার অন্য এক স্ত্রী অলিন্ডা। সকলকে নিয়ে থাকার জন্য ব্রাজিলের জোঁ পেসোয়া শহরে প্রাসাদোপম একটি বাড়ি বানিয়েছেন আর্থার। এখন এক ছাদের নিচে আছেন তারা। আর্থার জানিয়েছিলেন, সকলের মন রাখতে একটি রুটিন তিনি বানিয়ে নিয়েছেন। কবে কখন কোন স্ত্রীর সঙ্গে ঠিক কতটা সময় তিনি কাটাতে চান, কোন সময় কী করতে চান, রুটিনে সে সব লেখা ছিল। সেই রুটিন অনুযায়ী দিন কাটান আর্থার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad