Ad

বিশ্বসেরা খেলোয়াড় মেসির বাড়ির ওপর থেকে কেন বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
maxresdefault
Durbin News

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বাড়ির ওপর থেকে কিন্তু কোন বিমান চলাচল করতে পারে না।এখন প্রশ্ন হচ্ছে কেন শুধুমাত্র এই খেলোয়াড়কেই এমন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে?কারণ সংবেদনশীল এলাকাগুলোই মূলত 'নো ফ্লাই জোন'- এর আওতায় পড়ে থাকে।যেমন বিভিন্ন সামরিক ঘাঁটি, রাষ্ট্রপ্রধানদের বাড়ি, বা এমন কোন স্থান যা দেশের নিরাপত্তার সঙে ওতোপ্রোতো ভাবে জড়িত।সেখানে এই তারকা খেলোয়াড়ের ক্ষেত্রেই ব্যতিক্রম ঘটছে কেন?বিশেষ করে, বেশ কয়েক বছর আগে স্প্যানিশ এয়ারলাইন 'ভুয়েলিং'-এর সভাপতি জাভিয়ের সানচেজ-প্রিয়োটোর একটি মন্তব্য, সাধারণ জনগণের মাঝে আলোচনার ঝড় তুলেছিল।তিনি জানিয়েছিলেন, বার্সেলোনার উপশহর গাভা ও কাস্টেলডেফেলসের পাশে, যেই এল প্রাত বিমানবন্দরটি রয়েছে, তার রানওয়ে প্রসারিত করার পরিকল্পনাটি, শুধুমাত্র মেসির জন্যই বাতিল করতে হয়েছে।কারণ হিসেবে জানানো হয়েছিল, এই বিমানবন্দর থেকে মেসির বাড়ির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। আর এতে করে মেসির যেন কোন রকমের সমস্যা না হয়, সেদিকটাতে নজর রাখতে গিয়েই দেশটির সরকার, এই তারকার বাড়ির উপর থেকে বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন।সেইসঙে আরো জানা যায়, এই একটি মাত্র কারণে,এল প্রাত বিমানবন্দরে আসা বিমানগুলো, সরাসরি সেখানে ল্যান্ড করার অনুমতি পায় না।ফলস্বরূপ বিমানগুলো ১৮০ ডিগ্রি ঘুরে, ভূমধ্যসাগরের উপর থেকে উড়ে এসেই, রানওয়েতে ল্যান্ড করে।ভুয়েলিংয়ের সভাপতি সানচেজের এমন মন্তব্য, সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে, দ্রুতই তা ছড়িয়ে যেতে থাকে।মেসির কারণেই এমনটা হচ্ছে জেনে নেটিজেনরাও বেশ উত্তেজিত হয়ে পড়েন। তাদের দাবী, মেসি একজন বিশ্বসেরা খেলোয়াড় হলেও, আর দশটা মানুষের মত তিনিও একজন সাধারণ জনগণ।মেসিকে এমন বিশেষ সুবিধা প্রদান করতে গিয়ে, অন্যদের অধিকার ক্ষুন্ন করার কাজটি একদমই সমীচীন নয়।যদিও পরবর্তীতে জানা যায়, ভুয়েলিংয়ের সভাপতি, একেবারে ভুল ভাবেই তথ্যটি জনসম্মুখে উপস্থাপন করেছিলেন। আসলে, মেসির ম্যানশন বা বাড়িটি অবস্থিত রয়েছে, বার্সোনোলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, উপশহর গাভাতে। আর এই এলাকাতেই রয়েছে, ন্যাচারাল দেল গ্যারাফ পার্কটি (NATURAL DEL GARRAF PARK)। যেখানে বিপন্নপ্রায় প্রাণী ও উদ্ভিদের বসবাস।মূলত এ কারণেই এলাকাটি, স্প্যানিশ সরকারের একেবারে কড়া নজরে থাকে। এসব বিপন্নপ্রায় প্রাণী কিংবা উদ্ভিদ'গুলোকে, বিভিন্ন বিপদ এবং শব্দ দূষণ থেকে রক্ষা করতে, এই এলাকার উপর থেকে, বিমান চলাচলের সমস্ত রুট বন্ধ করে দেওয়া হয়েছে।যেহেতু মেসির বাড়িটি এই অঞ্চলেই অবস্থিত রয়েছে,তাই তার বাড়ির উপর থেকেও কোন বিমান চলাচল করতে পারে না।তবে এর মানে এই নয় যে, লিওনেল মেসি বড় ধরনের সেলিব্রিটি হওয়ায়, স্প্যানিশ সরকার তাকে বিশেষ সুবিধা দিতে গিয়ে, সাধারণ জনগণের অধিকার ক্ষুন্ন করছে।বরং ন্যাচারাল দেল গ্যারাফ পার্কটির, প্রাণী ও পরিবেশকে রক্ষা করতেই, সরকারের এতসব নিষেধাজ্ঞা। মেসির মালিকানায় যতগুলো বিলাসবহুল বাড়ি রয়েছে, তারমধ্যে মেসির সবথেকে প্রিয়, এই কাস্টেলডেফেলস এলাকায় অবস্থিত বাড়িটিই।২০০৯ সালে প্রায় ১৮ লক্ষ ইউরো ব্যয় করে, বাড়িটি কিনে নিয়েছিলেন তিনি। এরপরে প্রাচীন এই ভবনটির ভেতরের সাজসজ্জা আধুনিকরণে, আরও ৬০ লক্ষ ইউরো খরচ করেন মেসি।বার্সার মাঠ নু ক্যাম্প থেকে, ১২ মাইল দূরে অবস্থিত থাকা এই ভবনটিতে রয়েছে ইনডোর জিম, খেলার মাঠ, বিশাল আকৃতির সুইমিং পুল'সহ অত্যাধুনিক সব ব্যবস্থা।বাড়িটির সুপ্রশস্ত বারান্দা থেকে দেখা যায়, কাতালান পাহাড় ও ভূমধ্যসাগরের অপরূপ সব দৃশ্য।মেসির সবথেকে প্রিয় বাড়িটি সত্যিকার অর্থে, একটি পরিবেশবান্ধব আবাসস্থল। বাড়ির ছাদ থেকে শরু করে চারপাশটা ছেঁয়ে আছে ঘন সবুজ ঘাসে।তার উপরে বাড়িটি ' নো ফ্লাই জোন ' এলাকার অন্তর্ভুক্ত হওয়ায়, অনেকটা না চাইতেই, রাষ্ট্রীয় সুরক্ষা পেয়ে থাকেন মেসি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad