Ad

কতো টাকা সংগ্রহ ও বিতরণ করলেন তাসরিফ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tasrif-1681017241
Durbin News

স্মরণকালের সবচেয়ে বড় অগ্নিকান্ড ঘটে ঐতিহ্যবাহী বঙ্গবাজারে। হাজার হাজার ব্যবসায়ী এখন পথের ফকির।এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এই দুর্যোগের সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাসরিফ খানও। বঙ্গবাজারে আগুনের ঘটনায় যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড সংগ্রহ করছেন তিনি।তাসরিফ ইতিমধ্যে ৩১ লাখ টাকার বেশি ফান্ড সংগ্রহ করেছেন। এবং তা থেকে বিতরণও করেছেন। তাসরিফ নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এ কথা।গত ৮ এপ্রিল এক ফেসবুক পোস্টে তাসরিফ জানিয়েছেন, দেশবাসীর থেকে এখন পর্যন্ত মোট ফান্ড এসেছে ৩১ লক্ষ ৮৮ হাজার ৬৮৯ টাকা। যেখান থেকে ১৫ জন সর্বস্ব হারানো ব্যাবসায়ীকে ১ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছেন ফান্ডের বাকি টাকা সঠিক ভাবে বন্টন করার লক্ষে বেশ সময় নিয়ে চলছে তাদের যাচাই বাছাই কার্যক্রম। এজন্য আপাতত কোনো তাড়াহুড়ো করছেন না । শিঘ্রই পরবর্তী আপডেট জানিয়ে দেবেন বলে জানিয়েছেন তাসরিফ। ফান্ড সংগ্রহ ছাড়া তিনি নিজেও টাকা দিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একজন ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে সরাসরি ১ লক্ষ টাকা দিয়ে একটি পুড়ে যাওয়া পোশাক ক্রয় করেছেন। পোশাকের ছবি পোস্ট করে লিখেছেন- এটা তার জীবনে কেনা সবচেয়ে দামী পোশাক!এর আগে গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুক লাইভে এসে তাসরিফ জানান, একেবারে ক্ষুদ্র ব্যাবসায়ী যাদের ১ শাটারের দোকান ছিল কিন্তু কোনো পোড়া কাপড় বা ভেজা কাপর কিছুই বাচাতে পারে নাই তাদের যাচাই বাছাই করে সহযোগীতা করবেন। হাজার হাজার ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে অন্তত ১০০ জনকে সহযোগিতা করবেন বলে জানান।এবং প্রত্যেক দোকান প্রতি ১লক্ষ টাকা করে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।প্রথমদিন সহযোগীতা করার পর ফান্ডে ১৫ লক্ষ টাকা ছিলো। এই কয়দিনে ৩১ লক্ষ টাকা ফান্ডে জমা হয়েছে। ফান্ড সংগ্রহ কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। ১০০ জন ব্যবসায়ীকে সাহায্য করতে তাসরিফ রীতিমতো কাজ চালিয়েই যাচ্ছেন। তার কথায় সাড়া দিয়ে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করতে দেশ ও প্রবাসের মানুষ অর্থ পাঠাচ্ছেন। মানুষের বিপদ দেখলেই তাকে সাহায্য করতে এগিয়ে যান তাসরিফ। এই তো রমজান মাসের শুরুতেও ৩০ রোজায় ৩০ জনকে স্বাবলম্বী করার প্রকল্প হাতে নিয়েছিলেন। অসহায় দরিদ্রদের কাউকে অটোরিকশা কিনে দিয়েছেন, আবার কারো পুড়ে যাওয়া ঘর ঠিক করে দিয়েছেন। এর আগে ২০২২ সালে বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক পরিচিতি পান। সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য, আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেছিলেন তাসরিফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে, মানুষের পাশে দাঁড়ান তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বইও লিখেছেন তাসরিফ। এরপর বিভিন্ন সময়ে ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে সবাই তাকে মানব সেবক হিসেবেই চেনেন । কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর আপাতত গান থেকে বিরত নিয়েছেন তিনি। তবে বিরতি দিয়ে, সহযোগিতা কার্যক্রম চালিয়েই যাচ্ছিলেন। অসুস্থ থাকা সত্বেও বঙ্গবাজার ব্যবসায়ীদের সহযোগীতা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তরুণ এই সংগীতশিল্পী। শুধু তাসরিফই নন, বঙ্গবাজার ব্যবসায়ীদের সাহায্য করতে এগিয়ে আসছেন অনেক তারকা। তারা লক্ষ টাকা দিয়ে পোড়া কাপড় কিনে ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছেন। এছাড়া বিভিন্ন সংগঠন ও সংস্থাও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad