Ad

শান্তির দেশ ব্রুনাই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

অঢেল বিত্তের দেশ এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই। দেশটির নাগরিকদের প্রায় প্রতিটি ঘরে ঘরেই আছে নিম্নে তিনটি করে গাড়ি। প্রতি দুই জন নাগরিকের জন্য রয়েছে একটি করে গাড়ি। নাগরিকগণ বিপুল পরিমান আয়ের অধিকারি হলেও কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না। উপরন্তু সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক উপহার। দেশটির এতো সম্পত্তির পেছনে রয়েছে অফুরন্ত তেল ও গ্যাস সম্পদ। প্রাচ্যের দেশ না হয়েও প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভান্ডার মজুদ রয়েছে এই দেশে। দেশটির সুলতান পরিবার হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সুলতান পরিবার। প্রায় ৬০০ বছর ধরে এখনো পর্যন্ত এই সুলতানি পরিবারটি শাসন করে আসছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, ১৯৯৩ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনি ব্যক্তি ছিলেন দেশটির সুলতান। তবে এখনো এই সুলতানের নাম রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনিদের তালিকায়। ব্রুনাই সুলতানের কাছে রয়েছে পাঁচ হাজার গাড়ির কালেকশন । যার মধ্যে ৬০৪ টি রুলস রয়েল, ৫৭৪ টি মার্সিটিজ, ৪৫২ টি ফেরারি, লম্বরগিন্নি, বিএমডাবলিউ সহ আরো বেশ কিছু ব্রান্ডের গাড়ি। অবাক করা ব্যাপার হলো দেশটিতে পার্লামেন্ট রয়েছে কিন্তু সেই পার্লামেন্টে কোন নির্বাচন হয় না। ১৯৮৪ সালের স্বাধীনতার পর দেশটির সুলতান নির্বাচন হন"হাসনাল বলিকিয়াহ"। আর এর পর দেশটিতে আর কখনো নির্বাচন হয়নি। জুয়া খেলা দেশটিতে একটি অবৈধ কাজ । এমনকি দেশটিতে কথা বলতে গেলে অবশ্যই আঙ্গুল নিচে নামিয়ে কথা বলতে হবে। কেননা দেশটির লোকজন আঙুল তুলে কথা একদম পছন্দ করে না এটিকে তারা খরাপ লক্ষ্মণ বলে মনে করে । ব্রুনাইয়ে মদ পান করা তো অনেক দূরের বিষয়, এখানে মদ কেনা বা বিক্রি করাটাই একদম নিষিদ্ধ। এবং মুসলমানদের জন নিষিদ্ধ আছে "ক্রিসমাস " বা খ্রিস্টানদের 'বড় দিন ' উৎসব পালন করা। তবে যদি কেউ এই নিষেধ অমান্য করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয় পাঁচ বছরের জেল। সম্পূর্ণ রুপে ইসলামিক শরিয়া অনুযায়ী কঠোর আইনের ব্যবস্তা রয়েছে দেশটিতে। এমনকি এখনো পুরোনো দিনের বেশ কিছু নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে দেশটিতে এখনো বেশ কিছু অপরাধের শাস্তি দেওয়া হয় বেতের আঘাতের মাধ্যমে। দেশটিতে প্রতি বছর বিশাল অনুষ্ঠান করে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে পৃথিবীর যে কোন দেশের প্রতিযোগি। দেশটির সুলতান ২৫০ ব্রুনাই ডলার দিয়ে থাকেন প্রতিযোগিতার পুরুষ্কার হিসেবে। আর এই পুরুষ্কার কেবল একবার নয় । বরং সেই বিজয়ী এই পুরুষ্কার আজীবনের জন্য পেয়ে থাকেন স্কলারশিপ হিসেবে । তবে দেশটিতে আরেকটি নিয়ম রয়েছে। প্রতি বছর ব্রুনাই সুলতান তাঁর বিখ্যাত প্রাসাদটিকে উন্মুক্ত করেদেন সাধারণ মানুষের জন্য। তবে সেটা বছরের দুই ঈদের জন্য। ঈদের দিন থেকে শুরু করে পরপর তিন দিন উন্মুক্ত থাকবে সুলতানের এই প্রাসাদটি। দেশটির বড় বড় অট্টালিকার পাশাপাশি রয়েছে হাজার হাজার ছোট ছোট কুটির বাড়ি। ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরি বেগওয়ানের ব্রুনাই নদীতে, দেখতে পাওয়া যায় বেশ কিছু নদী গ্রাম।মূলত যাদের নিজস্ব ঘর- বাড়ি কিংবা জায়গা - জমি নেই তাদেরকে এরকম নদীর উপরে ঘর- বাড়ি বানিয়ে বসবাস করতে দেখা যায়। আর ব্রুনাইয়ে এই গ্রামকে নদী গ্রাম বলেই আখ্যায়িত করা হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad