Ad

কাতার বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশী টি-শার্ট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3ae21882a8041611eb65eb8f086d0d12
Durbin News

আর কিছুদিন পরেই কাতার বিশ্বকাপ। ভক্তদের আগ্রহ উদ্দীপনা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বিশ্বকাপের বাইশতম আসর নিয়ে

২০২২ সালের এই ফিফা বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ ফুটবল দল খেলবে না। তবে আয়োজক দেশ কাতারে দেখা মিলবে বাংলাদেশের।

লাল-সবুজের সিল সম্বলিত 'মেইন ইন বাংলাদেশ' লোগোর অফিসিয়াল টি-শার্ট থাকবে গ্যালারির দর্শক-সমর্থকদের গায়ে।

ফুটবলের এই মহা-আসরের জন্য টি-শার্ট উৎপাদন করছে চট্টগ্রামের সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিডেটের কারখানা।

এখানে তৈরি হয়েছে প্রায় ছয় লাখ পিস ফিফার অফিশিয়াল টি-শার্ট। কারখানাটিতে বিভিন্ন বয়সীদের জন্য বানানো হয়েছে

পাঁচ ধরনের টি-শাএসব টি-শার্টে আবার ব্যবহৃত হয়েছে দেশীয় ফেব্রিক্স আর সুতা।মূলত ফিফার লাইসেন্সপ্রাপ্ত রাশিয়ান স্পোর্টস চেইন শপ স্পোর্টস মাস্টারের হয়ে এই টি-শার্ট তৈরি করেছে কারখানাটি।

বিশ্বকাপ ফুটবলে পোশাকপণ্য ও সরঞ্জাম সরবরাহের জন্য আয়োজক সংস্থা ফিফা বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়।

লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আবার বিভিন্ন দেশের কোম্পানিকে জার্সি, টি-শার্ট, জ্যাকেটসহ নানা সরঞ্জাম তৈরির কার্যাদেশ দেয়।

রাশিয়ান স্পোর্টস চেইন শপটি প্রতিষ্ঠানটি চট্টগ্রামের আগ্রাবাদে গোসাইলডাঙ্গার সনেট টেক্সটাইল লিমিটেডকে

ছয় লাখ টি-শার্ট বানানোর অর্ডার দেয় গত বছরসব প্রক্রিয়া শেষে ফিফার অনুমোদনের পর এ বছরের ফেব্রুয়ারি

থেকে টি-শার্ট উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।ছয় লাখ টি-শার্টের রপ্তানিমূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশী হিসেবে ১৩ কোটি টাকা।

এর আগেও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফিফার লোগো সম্বলিত ২ লাখ পিস অফিসিয়াল জ্যাকেট তৈরি করে

সনেট টেক্সটাইল কারখানা।এছাড়া ২০২১ সালে অনুষ্ঠিত ইউরো কাপের জন্য ৩ লাখ পিস টি-শার্ট তৈরির কাজ হাতে পেয়েছিল প্রতিষ্ঠানটি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিশিয়াল টি-শার্ট তৈরিতে কঠোর শর্ত মানতে হয়কোনো টি-শার্ট

বাইরের বাজারে সরবরাহ করা যায় না। আবার নকশা থেকে শুরু করে কোন কিছুই কোথাও হস্তান্তর করা যায় না।ক্রীড়া দুনিয়ার সেরা আসর উপলক্ষে পোশাক উৎপাদন করে সনেট টেক্সটাইল বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে।

এছাড়া বিশ্ব আসরে বাংলাদেশের সম্মান বয়ে আনছে প্রতিষ্ঠানটি। জার্সি ছাড়াও নিয়মিত বিদেশে পোশাক

রপ্তানি করে থাকে সনেট টেক্সটাইল।

সনেটের মোট ৩টি কারখানায় এখন প্রায় ১,৮০০ কর্মী কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা

১ কোটি ২০ লাখ পিস। তাদের তৈরি টি-শার্ট, জ্যাকেট, অ্যাকটিভ ওয়ার, স্পোর্টসওয়ার, স্লিপওয়ার, কিডস আইটেম, রোম্পার ইত্যাদি পণ্য যায় রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইতালিতে।

এ ছাড়া পুরুষ, নারী ও বাচ্চাদের বিভিন্ন পোশাক রপ্তানি হয় জাপানে।কারখানায় উৎপাদিত পণ্যের ৬৫ শতাংশ রাশিয়ান প্রতিষ্ঠানের কাছে রপ্তানি হয়।

২০১৮ সালে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের সময় স্পোর্টস মাস্টার ফিফার লাইসেন্স পেয়েছিলএরপর থেকে তাদের হাত ধরে সনেটের তৈরি টি-শার্ট বিভিন্ন ফুটবল আসরে ব্যহৃত হচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালির মত উন্নত দেশের চেইন শপগুলোতেও বিক্রি হচ্ছে সনেটে তৈরি পণ্য।

২০২১ সালে ১৫.১ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে সনেট টেক্সটাইলের২০২২ সালেও ১৫-১৬

মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রতিষ্ঠানটতবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানিতে কিছুটা ধীর গতি এসেছে।'

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad