Ad

ফুটবল মাঠের মধ্যে দিয়ে চলে যে ট্রেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ফুটবল মাঠের ভিতর দিয়েই চলে গেছে রেললাইন। খেলা চলাকালীন সময় সেখান দিয়ে ছুটে যায় স্টিম ইঞ্জিনের ট্রেন।

মাত্র ৩ টি বগি নিয়ে ছুটে চলা ছোট্ট ট্রেনটি লালচে খয়েরি আর হালকা হলুদ রঙের মিশ্রণে তৈরি। ইঞ্জিনটি কালো রঙের। তবে এটির গতি খুব বেশী নয়।

রেল লাইনটির দৈর্ঘ্য ১৭ কি মি। এটি স্লোভাকিয়ার সিয়ারনি বালোগ এলাকার একটি ফুটবল মাঠের এক প্রান্তে অবস্থিত।

জায়গাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি বিরোধী স্লোভাক জাতীয় বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল।

১৯০৯ সালে এখানে তৈরি করা হয় রেলপথটি। তবে তখন এতে কোন মানুষ চলাচল করত না, বরং নিকটবর্তী জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এই পথে ট্রেনে করে শহরে নিয়ে আসা হতো।

পরবর্তীতে, ১৯২৭ সাল থেকে এই পথে মালামালের সাথে সাথে যাত্রী পরিবহনও শুরু করা হয়। মাঝে দীর্ঘদিন চলাচল বন্ধ থাকলেও ১৯৩৭ সালে রেল লাইনটি সংস্কার করে পর্যটকদের জন্য পুনরায় চালু করা হয় এটি।

রেল যাতায়াতকে কেন্দ্র করেই ধীরে ধীরে স্থানটিতে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে।

জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে একসময় সেখানে গড়ে ওঠে ১৩ টি গ্রাম। আর তারপরই স্থানটিতে রেল লাইনের পাশেই গড়ে তোলা হয় একটি ফুটবল স্টেডিয়াম।

এদিকে ১৯৩৩ সালে টিজে টাটরান নামে প্রতিষ্ঠিত হয়েছিল স্লোভাকিয়ার একটি অপেশাদার ফুটবল ক্লাব। স্টেডিয়ামটি তৈরির পর তারাই এখানে খেলা শুরু করে।

কিন্তু মজার ব্যাপার হল, এরপরও সেই স্থানে ট্রেনটির চলাচলে কোন প্রকার বিঘ্ন ঘটেনি। আর খেলোয়াড় বা দর্শকরাও কোন আপত্তি করেনি।

ফুটবল খেলা চলাকালীন মাঠের এক পাশ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আর বাঁশি বাজাতে বাজাতে চলতে থাকে পুরনো ধাঁচের এই স্টিম ইঞ্জিন চালিত ট্রেনটি।

এই দৃশ্য এখানে খুবই স্বাভাবিক। ট্রেন এলে কখনো কখনো নিরাপত্তার কথা ভেবে কিছু সময়ের জন্য খেলা থামিয়ে দেয়া হয়।

মাঠে থাকা খেলোয়াড় আর গ্যালারিতে থাকা দর্শকরা তখন অপেক্ষা করেন। ট্রেন চলে যাওয়ার পর আবার শুরু হয় যায় থেমে যাওয়া খেলাটি।

তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ট্রেন একদিক দিয়ে চলতে থাকে আর অন্যদিকে খেলাও চলতে থাকে নিজ গতিতে।

কারণ রেল লাইন মাঠের এক প্রান্তে অবস্থিত আর গতি কম হওয়ায় কোন দুর্ঘটনার সম্ভাবনাও নেই। এভাবেই যুগের পর যুগ স্থানটিতে খেলা এবং ট্রেন চলাচল একসাথে হয়ে আসছে।

এমন অদ্ভুত দৃশ্য দর্শকদের জন্য বেশ উপভোগ্য। কারণ ট্রেনটি স্ট্রিম ইঞ্জিন চালিত হওয়ায় সবুজ মাঠের ভেতর দিয়ে ছুটে চলার সময় সাদা ধোঁয়া বের হতে থাকে।

ট্রেনের নিজস্ব রঙ, ধোঁয়া আর বাঁশির শব্দ মিলিয়ে এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। আর সেই দৃশ্য দেখে মোহিত হয়ে যান খেলা দেখতে আসা দর্শকরাও।

তাছাড়া দেশটিতে বেড়াতে আসা পর্যটকরাও স্থানটি একবার পরিদর্শন করতে আসেন ভিন্ন রকম অভিজ্ঞতার কথা ভেবেই। তাই স্থানটি এখন স্লোভাকিয়ার পর্যটনের ক্ষেত্রে একটি বিরল দর্শনীয় স্থানের মর্যাদাও লাভ করেছে।

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যাতায়াত ব্যবস্থায়ও লেগেছে আধুনিকতার ছোঁয়া। স্টিম ইঞ্জিন চালিত রেল এখন আর দেখা যায় না বললেই চলে।

কিন্তু তা সত্ত্বেও ঐতিহ্য হিসেবেই এখনও টিকে আছে স্লোভাকিয়ার এই আশ্চর্য ট্রেনটি। ছোট্ট এই রেল পথটিও তাই পৃথিবীর বিরলতম রেলওয়েগুলোর মধ্যে অন্যতম হিসেবে খ্যাতি অর্জন করেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad