Ad

হকির সাথে যুক্ত হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_06T06_21_19_178Z
Durbin News

বাংলাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবার যুক্ত হতে যাচ্ছেন হকির সাথে। তার অংশীদারিত্ব থাকা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট হকি ফেডারেশনের আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে। প্রতিষ্ঠানটি বিপিএলে দল কিনতেও আবেদন করেছে।মোনার্ক মার্টসহ ৬টি প্রতিষ্ঠানের ৬টি বিভাগীয় দল নিয়ে আয়োজন হবে হকির এই টুর্নামেন্ট। যার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি’।গত ৫ই সেপ্টেম্বর প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান এসিই’র সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের পাঁচ বছরের চুক্তি হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের এই পোস্টার বয় বলেন, ‘খেলার সঙ্গে থাকাটাই একটা বড় ব্যাপার। বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে খেলায় অনেক কিছু করার সম্ভাবনা আছে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা শুরু করলাম। আশা করি আমরা যত দূর সম্ভব খেলাধুলার সঙ্গে থাকতে পারব এবং স্পোর্টসকে প্রমোট করতে পারব, যাতে স্পোর্টসের উন্নতি হয়। শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়, যতগুলো খেলা আছে সব জায়গায় যেন আমরা সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারি।’শুধু আবেগের জায়গা থেকেই নয়, বাংলাদেশের হকির উন্নতির স্বার্থেই এই টুর্নামেন্টে যুক্ত হয়েছেন বলে জানান সাকিব।আর তাইতো প্রথমবারের মতো টার্ফে গড়াতে যাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে এই অলরাউন্ডার সম্ভাবনা দেখছেন দেশের হকির উন্নয়নের।সাকিব বলেন, 'হকি বিশ্বকাপে অংশ নেয় ১৬টি দল, বাংলাদেশ হকি র‌্যাংকিংয়ে ২৭তম অবস্থানে আছে। খুব বেশি তো দূরে নয়। সবার চেষ্টায় ও সম্মিলিতভাবে উদ্যোগে বাংলাদেশের হকিতে বিশ্বকাপ খেলা সম্ভব।’তিনি বিশ্বাস করেন যদি সঠিকভাবে প্রচার-প্রচারণা পায় এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয়, তাহলে খুব শীগ্রই বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।সাকিবের মোনার্ক মার্ট ছাড়াও দল নিয়েছে একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ, সাইফ পাওয়ারটেক এবং রূপায়ন গ্রুপ।বাকি একটি গ্রুপের নাম এখনো জানা যায়নি। তবে কয়েকদিনের মধ্যেই ষষ্ঠ দলের নামও জানিয়ে দেবে বাংলাদেশ হকি ফেডারেশন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এসিই’র চিফ প্যাট্রন সাফওয়ান সোবহান।এর পাশাপাশি ইতিহাস তৈরির এমন দিনে সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দেরও উপস্থিত থাকতে দেখা যায়।বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় হকির সাথে সাকিব আল হাসানের সম্পর্ক শুরু থেকেই খুব ভালো।তার রুম মেট থেকে শুরু করে বন্ধু, অগ্রজ এবং অনুজদের বড় একটা অংশ ছিল এই খেলার সাথে সম্পৃক্ত। বিকেএসপিতে তাঁর রুমমেট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান। এছাড়াও বিকেএসপিতে বেড়ে ওঠা সাকিব খুব কাছ থেকে দেখেছেন রাসেল মাহমুদ, মামুনুর রহমানদের মতো খেলোয়াড়দের।অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের আদলে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২০ দিনব্যাপী সর্বমোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আশা করা যাচ্ছে হকির সোনালী দিন আবার ফিরে আসবে।সাকিব ভক্তরাও এবার তার দলের হয়ে চোখ রাখতে পারেন হকি টুর্নামেন্টে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad