Ad

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এশিয়াকাপ জয় শ্রীলঙ্কার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T06_27_58_625Z
Durbin News

এশিয়া কাপের ১৫ তম আসরে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর মাধ্যমে ষষ্ঠ বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে তারা।বিপর্যস্ত অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে গোটা দেশ যখন দেউলিয়া, তখন এক পশলা স্বস্তি এনে দিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা।এবারের এশিয়া কাপ শুরুর পর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেই ম্যাচ জয় এমন একটি পরিসংখ্যানে সবার চোখে পড়ছিলো। ফাইনালে এসে কথাটিকে ভুল প্রমাণ করে দিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকসের ৪৫ বলে ৭১ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার ২১ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় লঙ্কান ব্যাটাররা। ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রমদ মাদুসান ও ওয়ানিন্দু হাসারঙ্গাদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সব ক'টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ভানুকা রাজাপাকসে এবং টূর্ণামেন্ট সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কায়। তবে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায়, আরব আমিরাতে টূর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি।গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, "সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই। তাই বাংলাদেশের বিপক্ষে জেতা সহজ হবে।"এই কথার প্রতিউত্তরে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন "আমি তো শ্রীলঙ্কা দলে কোন বোলার-ই দেখি না।" মাঠের বাইরে কথার লড়াইয়ের পর মাঠের ক্রিকেটে অবশ্য জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার পর একে, একে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় দাসুন শানাকার দল। উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এই টূর্নামেন্টের ফাইনালে আবারও পাকিস্তানকে হারিয়ে ষষ্ট বারের মতো এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরে লঙ্কানরা।বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই পর্ব পার করে আসা ওমানকে নিয়ে গত ২৭ আগষ্ট এশিয়া কাপের পর্দা উঠে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ হেরে টূর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ ও ওমান। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে আয়োজিত সুপার ফোরে শ্রীলঙ্কা ৩টি পাকিস্তান দুটি এবং ভারত একটি জয় পায়।অপ্রত্যাশিত ভাবে ভারত বিদায় নিলেও এশিয়া কাপের এবারের আসরে প্রায় তিন বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি! সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। ১২ চার ও ৬ টি ছক্কায় ৬১ বলে ১২২ রানের অনবদ্য এক ইনিংস খেলে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এশিয়া কাপের এখন পর্যন্ত ১৫টি আসরে সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার শ্রীলঙ্কা এবং দুইবার শিরোপা জিতেছে পাকিস্তান। ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনাল খেললেও এখনো পর্যন্ত শিরোপা জেতার স্বাদ পায়নি বাংলাদেশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad