Ad

এশিয়া কাপ থেকে কত টাকা নিয়ে দেশে ফিরল শ্রীলঙ্কা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রায় ৬২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা নিয়ে দেশে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সাধারণ মানুষকে সাথে নিয়ে বিজয় উদযাপন করেছেন ক্রিকেটাররা।অর্থনৈতিক দুর্দশরার দিনেও এত বড় প্রাপ্তি হাসি ফুটিয়েছে জনতার মনে। তাই কলম্বোর রাস্তায় সর্বস্তরের জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন খেলোয়াড়েরা।পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে প্রাইজ মানি হিসেবে শ্রীলঙ্কা পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকা। অপরদিকে রানার্স আপ পাকিস্তান পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো।চ্যাম্পিয়নের প্রাইজমানি ছাড়াও আরো বিভিন্ন খাত থেকে বিপুল পরিমান অর্থ পেয়েছে আয়োজক দেশ শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারাতে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভানুকা রাজাপাকসে। দলের বিপর্যয়ে হাল ধরে ৪৫ বলে ৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি।ফলে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই। যার অর্থমূল্য ছিল ৫ হাজার মার্কিন ডলার। এছাড়া বদলি হিসেবে নেমে দারুণ ক্যাচ ধরে আসেন বান্দারা জিতে নিয়েছেন ৩ হাজার ডলার। অপরদিকে এবারের এশিয়া কাপ আসরে ৬৬ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আর সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ হাজার ডলার।আয়োজক স্বত্ব, টিকিট বিক্রি, পার্টিসিপিশন, সব মিলে টুর্নামেন্ট থেকে প্রায় ৬২ কোটি টাকা পেয়েছে এসএলসি। যদিও তারা বলছে নিজেদের দেশে আয়োজন করতে পারলে টাকার পরিমানটা আরো বেশি হতো।একদিকে এশিয়া কাপ জয়ের আনন্দ, অপরদিকে দেশের করুন পরিস্থিতিতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয়, সব মিলিয়ে দারুন খুশি শ্রীলঙ্কার সর্বস্তরের মানুষ। শিরোপা নিয়ে দেশে ফেরত আসা খেলোয়াড়দের বরন করতে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী। তাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে ছাদ খোলা বাসে রোড শো করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলা হয় এশিয়া কাপকেই। মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের একমাত্র উদাহরণ এটি। মর্যাদার এই লড়াইয়ে শিরোপার পাশাপাশি আর্থিক লাভের দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়।সর্বশেষ ২০১৮ সালে এশিয়াকাপ অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে সংস্করনে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।বিশ্বকাপকে সামনে রেখে এবার এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ধরন পরিবর্তনের পাশাপাশি বেড়েছে প্রাইজমানির পরিমানও। চার বছরের ব্যবধানে প্রায় তিনগুন হয়েছে পুরস্কারের অর্থমূল্য। ২০১৮ সালে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছিল ৬০ হাজার মার্কিন ডলার। এবার সেটি বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে।২০১৮ সালে রানার্সআপ বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল ৩০ হাজার মার্কিন ডলার। বিপরীতে সর্বশেষ এশিয়া কাপে ফাইনালে হারা পাকিস্থান পেয়েছে ৭৫ হাজার ডলার।সর্বমোট ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের ২০২২ সালের আসর। ফাইনালের আগেই চারটি দল ছিটকে পড়লেও তাদের লভ্যাংশের পরিমান কম ছিল না।এবার সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বিসিবির সম্ভাব্য আয় ২০ থেকে ২২ কোটি টাকা।নিয়ম অনুযায়ী এশিয়া কাপের লভ্যাংশের ৭৫ শতাংশ সমান ভাবে ভাগ করে দেয়া হয় পূর্ন সদস্যের দেশ গুলোর মাঝে। সে হিসেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ সমপরিমাণ অর্থই পেয়েছে।বাকি ২০ থেকে ২৫ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হয়েছে সহযোগী দেশগুলোর মাঝে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad