Ad

চমক ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ad4600o8_bangladesh-cricket-team_625x300_09_September_21
Durbin News

নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ সেপ্টেম্বর দুপুর দুই'টা ত্রিশ মিনিটে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিক সম্মেলনে স্কোয়াড প্রকাশ করেন।প্রত্যাশিত নামের পাশাপাশি আলোচনায় থাকা বেশ কিছু ক্রিকেটার যেমন দলে জায়গা করে নিয়েছেন, তেমনি কয়েকজন ক্রিকেটার বাদও পড়েছেন। বয়স, ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচিত, দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে! এছাড়া বিশেষ কোন পারফর্ম্যান্স ছাড়াই দলে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন নাজমুল হোসেন শান্ত!সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহান কে সহ-অধিনায়ক করে ঘোষিত দলের অবশিষ্ট সদস্যরা হলেন,লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেন।সর্বশেষ এশিয়া কাপে দলে থাকা মোট পাঁচজন ক্রিকেটার সদ্য ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসাইন ইমন ও শেখ মাহাদি হাসান। এছাড়া এশিয়া কাপ থেকে দেশে ফিরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার কারণে মুশফিকুর রহিম নেই নতুন দলটিতে। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনের কথা বিবেচনায় রেখে সৌম্য সরকারকে দলভুক্ত করার গুঞ্জন শোনা গেলে শেষ পর্যন্ত ডাক পেলেন শান্ত! একই কারণে দলে পেসারদের আধিক্য দেখা যাচ্ছে।সাকিব আল হাসানের বাঁহাতি অর্থোডক্স এর পাশাপাশি মেহেদি মিরাজ এবং মোসাদ্দেক সৈকতের অফ ব্রেকের উপর ভরসা করে দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।সর্বশেষ বিপিএলে মাঝের ওভার গুলোতে বেশ কার্যকরী ইনিংস খেলেছেন ইয়াসির আলী রাব্বি।তাই পাওয়ার হিটিং ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বাদ দেওয়া প্রসঙ্গ টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীরাম শ্রীধরণ বলেন, " বাংলাদেশ দলে মাহমুদুল্লাহর ভূমিকা অনেকটা ভারতের ধোনীর মতো। ধোনীকেও বাদ পড়তে হয়েছে। রিয়াদকেও একদিন চলে যেতে হবে। এখন যদি তাকে বাদ না দেয়া হয়, তাহলে নতুন কাউকে দেখার সুযোগ পাওয়া যাবে না। কয়েক মাস ধরেই টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিসিবি। গত জুলাই-এ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে নুরুল হাসান সোহানের নেতৃত্বে তারণ্য নির্ভর একটি দল জিম্বাবুয়েতে পাঠায় বোর্ড। অন্যদিকে ছুটিতে থাকায় সাকিব আল হাসানও সেই সফরে ছিলেন না। জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টির আগে নুরুল হাসান সোহান ইঞ্জুরড হলে, মাহমুদুল্লাহ রিয়াদকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়! পরবর্তীতে এশিয়া কাপের দল ঘোষণার আগে একটি বেটিং সাইটের সাথে চুক্তি করায় সাকিবের সাথে বিরোধ দেখা দেয় ক্রিকেট বোর্ডের। দীর্ঘ নাটকীয়তার পর সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছিলো বিসিবি। তবে গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাথে হেরে সুপার ফোরে উঠা হয়নি বাংলাদেশের।এরই মধ্যে নানা কারণে সমালোচিত বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য অব্যাহতি দিয়েছে বোর্ড। এই ফরম্যাটের জন্য কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় কোচ শ্রীধরণ শ্রীরাম। এছাড়া ব্যাটিং কোচ জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে লাল সবুজ জার্সিধারীদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad