Ad

ফুটবলের মতো ক্রিকেটেও আসছে বদলি খেলোয়াড়ের নিয়ম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_16T01_33_20_569Z
Durbin News

ক্রিকেটেও এবার ফুটবলের ছোঁয়া। খেলা চলাকালীন যেমন ফুটবলার পরিবর্তন করা যায়, তেমনি ক্রিকেটেও ম্যাচ চলাকলীন ক্রিকেটার বদল করা যাবে।এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখা যাবে এমন নিয়ম।ফুটবল ম্যাচ চলাকালে হঠাৎ খেলোয়াড় পরিবর্তনের নিয়ম চালু আছে শুরু থেকেই। রাগবি, বাস্কেটবল, বেসবলেও আছে ম্যাচের মাঝখানে সাবসিটিউব প্লেয়ার নামানোর নিয়ম। ক্রিকেটেও "কনকাশন সাব" চালু হয়েছে ২০১৯ সাল থেকে। এই নিয়মের অধীনে, কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান ও বোলারের বদলে বোলার নামানোর সুযোগ পায় দলগুলো।তবে আঘাত না পেলে সাবস্টিটিউড প্লেয়ার শুধুমাত্র ফিল্ডিং করতে পারবে। ব্যাটিং ও বোলিং করার সুযোগ পাবে না বদলি খেলোয়াড়।ভারতে চালু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী ইনিংসের ১৪ ওভারের আগে বদলি হিসেবে মাঠে নামানো যাবে একজন খেলোয়াড়কে। যিনি অবশিষ্ট ওভার গুলো ব্যাটিং ও বোলিং করতে পারবেন। কোন দল যদি ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাহলে দ্বাদশ খেলোয়াড়কে মাঠে নামিয়ে সুবিধা নিতে পারবে। আবার, কোন দল অল্প রানে আউট হয়ে গেলে বাড়তি একজন বোলার মাঠে নামিয়ে সুবিধা নেওয়ার সুযোগ থাকবে। আগামী ১১ অক্টোবর শুরু হতে যাওয়া টূর্ণামেন্টে এই নিয়মের সুফল পাওয়া গেলে পরবর্তিতে আইপিএলেও এই নিয়ম দেখা যেতে পারে।বদলি খেলোয়াড়ের নিয়ম অবশ্য এর আগেও দেখা গেছে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি লীগ বিগব্যাশে। তবে BCCI এর পরিকল্পিত নিয়মের থেকে বেশ কিছু ভিন্নতা রয়েছে সেখানে। বিগব্যাশ লীগে প্রতিটি দল ইনিংসের দশ ওভারের পর একজন খেলোয়াড়কে এক্স ফ্যাক্টর হিসেবে ব্যবহার করতে পারে, যিনি এক ওভারের বেশি ব্যাট ও বল করতে পারেননা।ক্রিকেট শুরুর পর থেকেই এর নিয়মে নানা পরিবর্তন এনেছে আইসিসি। মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব ক্রিকেটের আইন প্রনয়নে কাজ করে থাকে। খেলাকে আর্কষনীয় ও ঝমঝমাট করে তুলতে পাঁচ দিনের টেস্ট ক্রিকেট থেকে ৫০ ওভারের এক দিনের ম্যাচ, ২০ ওভার এবং সর্বপরি ১০ ওভারে নামিয়ে আনা হয়েছে ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্য।এছাড়া ১০০ বলের একটি ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজন করে থাকে ইংল্যান্ড, যা "দ্যা হান্ড্রেড ক্রিকেট" নামে পরিচিত।শুরুতে একাদশে থাকা কোন খেলোয়াড় আঘাত পেলে তার পরিবর্তে মাঠে একজন ফিল্ডার নামানোর সুযোগ পেতো দলগুলো। ২০১৯ সালে মাথায় আঘাত জনিত কারণে সম-মানের একজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। "কানকাশন-সাব" নামক এই পদ্ধতি ওই বছর-ই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই "দ্যা অ্যাসেজ" সিরিজ থেকে চালু হয়। অ্যাসেজের তৃতীয় ম্যাচে ইংলিশ পেসার জোফরা আর্চারের বলে মাথায় আঘাত পান অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ফলে দ্বিতীয় ইনিংসে ক্রিকেট ইতিহাসের প্রথম "কনকাশন সাব" হিসেবে মাঠে নামেন মার্নাস লাবুশানে।তবে ভারতে চালু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মাঝখানে একাদশে নতুন খেলোয়াড় যোগ করতে আঘাত পেতে হবেনা কাউকে। বরং দ্বাদশ খেলোয়াড় হিসেবেই মাঠে নেমে দলের ব্যাটিং এবং বোলিং এ অবদান রাখতে পারবেন তিনি। ফলে, যেকোন দল মোট বারো জন খেলোয়াড় একটি ম্যাচে খেলাতে পারবে। তবে একসাথে মাঠে থাকবে ১১জনই।ফুটবলের ন্যায় ক্রিকেটেও বাড়তি খেলোয়াড় খেলানোর সুবিধা কতটুকু নিতে পারবে দলগুলো সে দিকেই আগ্রহ থাকবে ক্রিকেট প্রেমিদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad