খেলাধুলা


ফুটবলের পর ক্রিকেটেও সুখবর দিয়েছে নারীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

ফুটবলের পর ক্রিকেটেও সুখবর দিয়েছে নারীরা

ফুটবলের পর এবার ক্রিকেটেও সুখবর নিয়ে এসেছে বাংলাদেশের নারীরা। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন নারীদেরকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এখন পর্যন্ত এটি লাল সবুজের নারীদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

দলের একমাত্র ব্যটার হিসেবে আউট হয়েছেন শামীমা সুলতানা। চতুর্থ ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ১০ রান। 

ওপেনিংয়ে শামীমার সাথে ব্যট হাতে নেমেছিলেন মুর্শিদা খাতুন। সতীর্থকে হারানোর পর যেন জ্বলে উঠেছিল তার ব্যাট। 

একের পর বাউন্ডারিতে বলকে পাঠিয়েছেন মাঠের বাইরে। ওয়ান ডাউনে নামা নিগার সুলতানার সাথে মিলে গড়ে তুলেছেন দুর্দান্ত এক জুটি।

১৫৮ রানের মধ্যে দ্বিতীয় উইকেট জুটি থেকেই এসেছে ১৩৮ রান। প্রথম উইকেটের পতনের পর মার্কিন বোলারদেরকে আর কোন সাফল্য পেতে দেননি মুর্শিদা- নিগার। টি-টোয়েন্টির চাহিদা মতো ব্যাটিং করে দুজনেই তুলেছেন ফিফটি।

ওপেনিংয়ে নামা মুর্শিদা খাতুন শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৬৪ বলে সংগ্রহ করেছেন ৭৭ রান। এরমধ্যে মোট ৯টি চার হাকিয়েছেন তিনি। স্বীকৃতি স্বরুপ ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন মুর্শিদা।

অপরদিকে ওয়ান ডাউনে নামা নিগার সুলতানাও ব্যাটিংয়ে দারুন নৈপুন্যতা দেখিয়েছেন। ৪০ বল খেলে ১ ছক্কা ও ৬ চারের সাহায্য ৫৬ রান তুলে নিয়েছেন দলের অধিনায়ক।

দুজনের এমন অসাধারণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরকার্ডে জমা পড়ে ২০ ওভারে ১৫৮ রান। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিল লাল সবুজের মেয়েরা।

শুরুর দিকে একাধিক ব্রেক থ্রু এনে দিয়ে মোমেন্টাম নিজেরদের দিকে নিয়ে নিতে সক্ষম হয় তারা। রান তাড়া করতে নেমে মাত্র ১২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষর ৭১ বলে অপরাজিত ৭৪ রানের মাধ্যমে শুধু হারের ব্যবধান কমিয়েছে মার্কিন মেয়েরা। শেষ পর্যন্ত ৫৫ রানে হেরেছে দলটি। 

এর আগে গত ১৮ই সেপ্টেম্বর উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সেদিন টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৩ সংগ্রহ করে বাংলার বাঘিনীরা। জবাবে আয়ারল্যান্ড ১৯ দশমিক ৪ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।

বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্কটল্যান্ড আগে ব্যাট করে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে নিগার সুলতানার দল।

পরপর টানা তিন ম্যাচ জয়ের মাধ্যমে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের। 

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। মোট দশটি দল অংশ নিবে সেখানে। এর মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ের সুবাদে সরাসরি খেলবে  ৮টি দেশ। 

যেগুলো হলো, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি দলকে অংশগ্রহন করতে হবে বাছাইপর্ব পেড়িয়ে। 







জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।