Ad

ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
দুপুরে-দেশে-ফিরছেন-শিরোপাজয়ী-সানজিদারা-eyenews-2209211143
Durbin News

স্বপ্ন পূরণ হলো সানজিদার। দেশের মাটিতে নারী ফুটবল দলকে প্রথমবারের মত ছাদখোলা বাসে-ই দেয়া হলো সংবর্ধনা। ঢাকা শহরের এক তৃতীয়াংশ এলাকা জুড়ে ছাদখোলা বাসেই বিজয় উৎযাপনের ব্যবস্থা করে কথা রাখল বাফুফে ও ক্রিড়া মন্ত্রনালয়। ট্রফি নিয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।সেখানে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।এসময় সাংবাদিক ও উৎসুক জনতা ঘিরে ধরেন তাদেরকে। অতিরিক্ত ভিড়ের কারনে ফুটবলারদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে।মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই ছিলোনা! বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী ফুটবল দল এসেছে সাবিনাদের শুভেচ্ছা জানাতে। তারাও সাবিনাদের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন।এছাড়াও ছিলেন অনেক সাধারণ সমর্থক। ক্রিকেটের আইকনিক সমর্থক টাইগার শোয়েবকেও দেখা গেছে ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে।ফুটবলাররা বিমানবন্দরে প্রবেশের সময় থেকে বাইরে এবং ভেতরে উচ্ছাসে ফেটে পড়ে অপেক্ষমান দর্শনার্থীরা। এসময় ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনার পর ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করেন সাবিনা-কৃষ্ণারা। এসময়ে রাস্তায় দাঁড়িয়ে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অভিবাদন জানায় সাধারণ মানুষ।শিরোপাজয়ী দলকে কাছ থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। পুরো সড়কজুড়েই বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার হাতে বিজয় উল্লাসের মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেন ফুটবল প্রেমীরা।স্বাগত জানিয়েছেন গানের তালে তালে, কেউ বা ফুলের পাঁপড়ি ছিটিয়েছেন, আবার কেউবা ধরেছেন স্লোগান। আনন্দঘন এই মুহুর্তের সাক্ষী হতে কেউ ছাদখোলা গাড়ির সঙ্গে তুলেছেন সেলফি। বিমানবন্দর থেকে বাফুফে ভবন, প্রায় পুরো যাত্রাপথেই এই অভাবনীয় দৃশ্য দেখা গেছে।ছাদ খোলা বাসে চড়ে চ্যাম্পিয়নরা বনানী, মহাখালী পার হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরণী উড়ালসেতু, তেজগাঁও, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ হয়ে পৌঁছান বাফুফে ভবনের সামনে। আনন্দ যাত্রার এই দীর্ঘ পথে বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত পুরো সড়কজুড়েই ছিল উৎসবের অবিস্মরণীয় দৃশ্য। এর মাঝে ভবনের ছাদ থেকে ঢাকা বাসী হাত নেড়ে, উঁকি দিয়ে বিজয়ের ভাগিদার হয়েছেন। গাড়িবহর বাফুফেতে পৌঁছালে আরেকদফা বরণ করে নেয়া হয় ফুটবলারদেরকে। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন কথা বলেন চ্যাম্পিয়নদের সঙ্গে।এ যেন দেশের বুকেই এক ভিন্ন ইতিহাসের সূচনা! খোলা বাসের এই উচ্ছ্বলতা দেখে নীতিনির্ধারকরা মনে করছেন, এভাবেই দেশের নারী ফুলবলারদের প্রয়োজনীয় সুবিধা এবং অনুপ্রেরণা দিলে আরো শিরোপা আসবে।তবে এমন আনন্দের দিনে কিছুটা দুঃসংবাদও এসেছে। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের দিকে যাওয়ার পথে বিলবোর্ডের খোঁচায় মাথায় আঘাত পান ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। কপালে তিনটি সেলাই লেগেছে তার। এরপর হাসপাতাল থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে।সাফ-এর সেমিফাইনাল জয়ের পরে দেশবাসীর কাছে দোআ চেয়ে নারী ফুটবল তারকা সানজিদা একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই রাতারাতি তৈরি করা হয়েছিলো ছাদখোলা বাস, যাতে করে সানজিদাদের স্বপ্নের ট্রফি প্রদর্শিত হয় ঢাকার এক তৃতীয়াংশ রাজপথ জুড়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad