Ad

হামজা চৌধুরী হতে পারেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যত তারকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hamza-choudhury-watford
Durbin News

বাংলাদেশের ফুটবলের জন্য আশার আলো হতে পারেন হামজা চৌধুরী - এমনটাই মন্তব্য করেছেন তার কোচ রব এডওয়ার্ডস। ব্রিটিশ এই মিডফিল্ডার এখন ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের হয়ে খেলছেন। কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশী ফুটবলার হামজা। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন , ' ‘বাংলাদেশেরর সমর্থকদের ভালোবাসা সত্যিই আমার চোখ খুলে দিয়েছে।আমি একটি শক্তিশালী সংযোগ অনুভব করি এবং ব্যবহার করতে চাই৷ আমার অভিজ্ঞতাগুলো বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাই। এমন মন্তব্যকে ইতিবাচক ভাবে দেখছেন তার বর্তমান কোচ এডওয়ার্ড। তিনি বলেন, 'হামজা যদি বেছে নিয়ে থাকে, তাহলে আমি বলবো এটা পজিটিভ ব্যাপার হবে।আমি মনে করি সে বাংলাদেশের তরুণদের জন্য আশার আলো হয়ে আসতে পারে। তারা ওকে দেখে সাহস পাবে এবং ভাববে ওদের দিয়েও সম্ভব। 'এদিকে বাংলাদেশী বংশদ্ভূত এই ফুটবলার কে পেয়ে উচ্ছ্বসিত কোচ রব এডওয়ার্ড। তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা হতে পারেন হামজা, এমনটাই ধারণা প্রিমিয়ার লিগের এই প্রশিক্ষকের।গেলো কয়েক বছরে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। এই তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। ডেনমার্ক থেকে দেশের টানে ছু্ঁটে এসেছিলেন তিনি। লাল-সবুজের জার্সি গায়ে এখন মাঠ মাতাচ্ছেন এই ফুটবলার।হামজা চৌধুরীও বাংলাদেশী বংশদ্ভূত। হবিগঞ্জে তার নানাবাড়ী। জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও নাড়ির টানে তিনি ছুঁটে আসতেন চান বাংলাদেশে। খেলতে চেয়েছেন লাল-সবুজের জার্সি গায়ে। সমর্থকদের বড় একটা অংশও হামজাকে দলে ভেড়াতে বাফুফের কাছে জানিয়েছেন অনুরোধ। বাংলাদেশি মা ও গ্রেনাডিয়ান বাবার সন্তান হামজা। বেড়ে ওঠা ইংল্যান্ডের লাফবরোতে। খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়েও। মৌসুম লেস্টার সিটির হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি হামজা। অবশ্য লোনে ওয়াটফোর্ডে যোগ দেয়ার পর কোচ এডওয়ার্ডস তাকে যথেষ্ট মূল্যায়ন করছেন। হামজাকে নিয়ে কোচ বলেন, ' তার প্রতিভা দিন দিন বিকশিত হচ্ছে। সে যখনই মাঠে নেমে শতভাগ দিয়ে খেলে। সে ইতিবাচক, তার পারফরম্যান্সেই সেটি প্রতিফলিত হয়। যদিও এখনও তার থেকে সেরাটা আসেনি। কিন্তু কোনো সন্দেহ নেই শিগগিরই আমরা সেরা হামজাকে দেখবো। সে একজন উদীয়মান ফুটবলার এবং মানুষ হিসেবেও দারুণ। 'অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেন হামজা। মাত্র সাত বছর বয়সে লেস্টার একাডেমিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই থেকেই দলে নিয়মিত খেলেছেন। ছেলেবেলা থেকেই লিস্টার সিটির ভক্ত ছিলেন তিনি। তার ফুটবলে হাতেখড়িটাও হয়েছে লিস্টারের মাধ্যমে। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত আশিটিরও বেশি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এই ফুটবলার। শুরুর দিকে বেশিরভাগ ম্যাচেই পেতেন না সুযোগ। সাইডবেঞ্চে কাটিয়েছেন বহু ম্যাচে। লিস্টার থেকে ওয়াটফোর্ডে আসার পর চলতি আসরে খেলেছেন ৮ ম্যাচ। এর আগে গত মৌসুমে প্রিমিয়ার লিগে লিস্টারের হয়ে সুযোগ পান মোটে ৬ ম্যাচে। কিছুদিন আগেই ব্রিটিশ মুসলিম অ্যাথলেটদের সাপোর্ট গ্রুপের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। বাংলাদেশের ফুটবল সমর্থকদের এখন অপেক্ষা লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখার। বাফুফের সদিচ্ছা থাকলে হয়তো জামাল ভূঁইয়া, তারিক কাজীদের মতো হামজাও মাঠ মাতাবেন বাংলাদেশের হয়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad