Ad

কেমন হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের বল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

প্রস্তুতি শুরু হয়েছে ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ফুটবল বিশ্বকাপের। সেরা ৩২ দলের জন্যে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত ফুটবল। বলটির অফিসিয়াল নাম রাখা হয়েছে আল রিহলা। প্রথমবারের মত মধ্যপ্রাচ্যে অনুষ্টিত হতে যাওয়া বিশ্বকাপের ফুটবলটির নাম নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের সংষ্কৃতির সঙ্গে মিল রেখেই।গেল মার্চের ৩০ তারিখ এটিকে সর্বপ্রথম উন্মোচন করা হয় জনসম্মুখে। এর নির্মাতা প্রতিষ্টান এডিডাস। প্রতিষ্ঠানটি টানা ১৪ বারের মত তৈরি করছে বিশ্বকাপের অফিসিয়াল বল ।তাদের প্রতিটি বলই ছিল আগেরটির চেয়ে উন্নত। এবারেও নির্মাতা প্রতিষ্টান এডিডাস দাবি করছে আল রিহলা এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে আধুনিক।ধারনা করা হচ্ছে এটি আগের যেকোন আসরের চেয়ে দ্রুতগতি সম্পন্ন। নির্মাতা প্রতিষ্টানের দাবি অনুসারে ফুটবলটি বাতাসে প্রচলিত বলের তুলনায় বেশি পথ অতিক্রম করতে সক্ষম।ফলে মাঠে নামা প্লেয়ারের এরিয়াল শট কিংবা লং পাস খেলতে আরো বেশি সুবিধা হবে। এবারে বলের আকারে ও গড়নে এসেছে পরিবর্তন। আল রিহলা নামকরন হওয়া ফুটবলটি গঠিত হয়েছে ২০ টি স্তরের সমন্বয়ে। প্রতিটি স্তর তৈরি হয়েছে আলাদাভাবে। এদের প্রত্যেকটি উপাদান পরিবেশ বান্ধব। ভিন্ন ভিন্ন প্যানেলে তৈরি হওয়ার কারনে এর একুরেসি হবে অন্য যেকোন বলের চেয়ে অনেক বেশি। কয়েক মাস গবেষনা শেষে আয়োজক দেশের সম্মতিক্রমে চুড়ান্ত করা হয় এটিকে। চামড়া ও পলিয়েস্টর ফেব্রিক দিয়ে তৈরি এটি। যথাসম্ভব এতে কম কাঁচামাল নষ্ট করা হয়েছে।৩৫০ জন পেশাদার ও অপেশাদার ফুটবলার বলটি পরীক্ষা করেছেন।বলটির নকশা করেছে এডিডাস এর নিজস্ব ডিজাইনেরেরা। আয়োজক দেশ কাতারের পতাকা এবং ঐতিহ্যবাহী পোশাকের রংকে প্রাধান্য দিয়েই করা হয়েছে এর ডিজাইনের মুল কাজ। এবারের বল নির্মান হয়েছে পাকিস্তানের শিয়াল কোট সিটিতে। এর মাধ্যমে বিশ্বকাপ না খেললেও মাঠে থাকবে পাকিস্তানের নাম।বিশ্বব্যাপী জনপ্রিয় এই খেলাটিকে আরো বেশি গতিময় করার লক্ষ্যে নিয়মিত কাজ করছে ফিফা। এরই প্রেক্ষিতে প্রথমবার কোন ফুটবলে ব্যবহার করা হয়েছে স্পিড শেল টেকনোলজি।অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহারে খেলায় নিয়ন্ত্রন আরো বেশি সহজ হবে খেলোয়াড়দের জন্যে। খেলার গতিও হবে অনেক বেশি। গতিময়তা এবং কাতারের ঐতিহ্যবাহী নৌকাকে মুল আকর্ষন করেই বলের নামকরন হয় আল রিহলা। তবে খেলোয়াড়দের ব্যবহারের আগেই দর্শকদের প্রি অর্ডারের মাধ্যমে এটি কেনার সুযোগ দিয়েছিল এডিডাস। প্রি অর্ডারে এর মুল্য ছিল ১৪ হাজার টাকা। মূল্য বেশি হলেও ফুটবল বিক্রির লভ্যাংশের একটা নির্দিষ্ট অংশ দান করা হবে বিশ্বব্যাপী দরিদ্র মানুষদের জন্যে। ফুটবলের ইতিহাস শুরু হয়েছে প্রায় ৯২ বছর আগে । এই সুদীর্ঘ সময়কালে প্রতি বিশ্বকাপেই বদলেছে খেলতে দেওয়া বলের আকার এবং আকৃতি।তবে প্রথম বিশ্বকাপে ছিলোনা কোন অফিসিয়াল বল। সেবার ফাইনালের অর্ধেকটা হয়েছিল উরুগুয়ের বল দিয়ে বাকি অর্ধেকটা সমাপ্ত হয়েছিল আর্জেন্টিনার বল দিয়ে। এরপর ১৯৭০ সাল পর্যন্ত স্বাগতিক দেশের বল দিয়েই খেলা হয় বিশ্বকাপ। এই রীতির ব্যাতিক্রম ঘটে ১৯৭০ সালে।সেবারই প্রথম বিশ্বকাপের ফুটবল বানানো শুরু করে ফিফা ও এডিডাস যৌথভাবে। সেই ধারাবাহিকতায় এবারে এলো আল রিহলা। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, ২০১০ সালের জাবুলানির পর বিশ্বকাপের বল নিয়ে সমালোচনা হয়নি। আশা করা হচ্ছে এবার সবাইকে খুশি করবে আল রিহলা।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad