Ad

বিশ্বের সেরা স্লোয়ার পেসার মুস্তাফিজুর রহমান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-english_import_media_2019_01_22_b8e8bc87aec12db073066227fcee402c-Mustafizur-Rahman
Durbin News

ক্রিকেটের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিক ইনফোর মতে বর্তমান ক্রিকেটে সবচেয়ে কার্যকরি স্লোয়ার ডেলিভারি করতে সক্ষম মুস্তাফিজুর রহমান।অবিশ্বাস্য রকমের স্লোয়ার কাটার ডেলিভারি করে বিশ্বব্যাপী পরিচিত হয়েছিলেন দেশ সেরা এই পেসার । তবে দিনে দিনে ধার কমেছে তার সেই বলের। একসময় দলের অটোমেটিক চয়েজ থাকা দ্যা ফিজের পারফরম্যান্স দিন দিন খারাপ হচ্ছে। তবে এখনো তার মত স্লোয়ার ডেলিভারি করতে পারেনা অন্য কোন বোলার।এককালে শোয়েব আকতার আতঙ্ক সৃষ্টি করেছিলেন নিজের গতি দিয়ে। মালিঙ্গা ভীতি সৃষ্টি করেছিলেন ইয়র্কারের সৌন্দর্যে।ট্রেন্ট বোল্ট এবং স্টার্ক এর মত বোলারেরা নিজেদের ট্রেডমার্ক বানিয়েছেন বাউন্সার ডেলিভারি। কিন্তু স্লোয়ার ডেলিভারিতে ব্যাটসম্যানের কাবু হওয়ার দৃশ্য ভাবতেই মাথায় আসবে মুস্তাফিজের নাম। ক্যারিয়ারের সুচনায় এই বোলারের কাটার ছিল ব্যাটসম্যানদের জন্য গোলকধাধা। রোহিত কিংবা রাসেলের মত ব্যাটারেরা পরাস্ত হয়েছেন বারে বারে। তবে দৃশ্যপট এখন ভিন্ন। শোল্ডার এবং সাইড স্ক্রিন ইঞ্জুরি এরপর ইনকামিং ডেলিভারি শিখতে গিয়ে নিজের বোলিং একশনে এনেছেন পরিবর্তন। গেল কয়েক বছরে হোম অফ ক্রিকেট মিরপুরের বাইরে মুস্তাফিজুর ছিলেন একেবারেই ফর্মহীন। তারপর ও ক্রিক ইনফোর দৃষ্টিতে ফিজের স্লোয়ার কাটার সেরাদের তালিকায়। ইএসপিএন তাদের ব্লগে দাবি করেছে মুস্তাফিজ কে পেস বোলার নয় বরংচ বলতে হবে লেফট আর্ম ফার্স্ট স্পিনার। যিনি ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন, আবার বা হাতি স্পিনারদের টার্নের একটা পেস বোলীয় ভার্সন ও করতে পারেন।তবে ব্যাতিক্রম স্পিনারেরা বল টার্ন করেন আঙ্গুলের সাহাজ্যে। কিন্তু মুস্তাফিজ একই কাজ করেন তার হাইপার ফ্লেক্সিবল রিস্ট এর ব্যবহারে। ক্রিক ইনফো বলছে মুস্তাফিজের বলের গতিপথ এবং অফ দ্যা পিচ গ্রিফিং তার স্লোয়ার কাটার ডেলিভারি গুলোকে ব্যাটসম্যানদের জন্যে করেছে দুর্বোধ্য।যদিও প্রশ্ন উঠেছে স্পিন উইকেটের বাইরে স্পোর্টিং উইকেটে মুস্তাফিজের স্লোয়ার কাটার ডেলিভারি করার সক্ষমতা নিয়ে। ইএসপিএন এর প্রকাশিত সে তালিকায় মুস্তাফিজ ছাড়াও রাখা হয়েছে আরো পাঁচ ক্রিকেটারকে। তালিকার আছেন ইংল্যান্ডের টাইমাল মিলস।উইন্ডিজ বংশোদ্ভূত এই বোলার ইতিমধ্যেই তার স্লোয়ার বাউন্সার এবং বলে ভ্যারিয়শনের জন্যে প্রশংসা কুড়িয়েছেন বিশ্বব্যাপী।তালিকার এরপরেই আছেন সদ্য অভিষিক্ত অস্ট্রেলিয়ান নাথান এলিস। তাকে ইতিমধ্যেই ভাবা হচ্ছে স্টার্কের পর অস্ট্রেলিয়ান বোলিং ইউনিটের নতুন লিডার।উইন্ডিজ কিংবদন্তী ডোয়াইন ব্রাভোও আছেন এই তালিকায়। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইপিএল এর মত আসর গুলোতে ডেথ ওভারে নিজের স্লোয়ারের সক্ষমতা বহু বার প্রমান করেছেন ব্রাভো। তবে সবাইকে অবাক করে দিয়ে তালিকায় আছেন জোফরা আর্চার। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে লণ্ডভন্ড করে দিয়েই অভ্যাস্ত আর্চার।তবে ইএসপিএন বলছে আর্চারের স্লোয়ার ডেলিভারি ভড়কে দিতে পারে যেকোন ব্যাটসম্যানকে। দীর্ঘদিন মাঠের বাইরে এই ইংলিশ গতিদানব।শেষ ওয়ানডে বিশ্বকাপে নিজেকে প্রমান করা আর্চার খেলতে পারবেন না আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপ ও। তালিকায় থাকা আর্চার এবং ব্রাভো বাদে সবাই খেলবেন টি- টুয়েন্টি বিশ্বকাপ।সকলের চোখ থাকবে বাকি তিন বোলারের দিকে। আর বাংলাদেশিদের আশা দ্যা ফিজ ফিরবেন তার পুরনো ফর্মে। দলের পেস ইউনিটকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সামনে থেকেই। তবেই বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে ভালো কিছু সম্ভব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad