Ad

টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-595585-1663250657
Durbin News

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বড় চমকের নাম আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্থ দেশটিতে ক্রিকেট এখন জনপ্রিয় খেলা। আর বাইশ গজে ইতিমধ্যেই দেশটি দেখিয়েছে বেশ কিছু চমক। আফগানিস্তান থেকেই ক্রিকেটে উঠে এসেছে বেশ কিছু বড় তারকা। বছর কয়েকের ব্যবধানে বড় বড় দলগুলোর জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বেশ শক্ত দল আফগানরা। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের মতো বিশ্বসেরা তারকা সহ বেশ কিছু তরুণ প্রতিভাবানদের নিয়ে যেকোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে তারা। ২০১৫ সালে প্রথম অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বারের মত ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেছে তারা। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ আগ থেকেই খেলছে আফগানরা। ২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় দলটি। এরপর ২০১২, ২০১৪, ২০১৬ এবং সবশেষ ২০২১ সালেও খেলেছে তারা। আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ বারের মতো খেলতে যাচ্ছে আফগানরা। এত অল্প সময়ে একটি দলের এভাবে এগিয়ে যাওয়াটা বেশ বিস্ময়কর। গেলো আসরেও বেশ দুর্দান্ত পারফরম করে দলটি। হাতছানি ছিলো সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো সেমিতে যাওয়ার। অবশ্য সেই স্বপ্ন শেষ অবধি পূরণ হয়নি।তবে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় লক্ষ্য নিয়েই তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়ায় পাড়ি দিবে আফগানরা। অবশ্য মূল পর্বে বেশ কঠিন গ্রুপেই পড়েছে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর নিউজিল্যান্ড, বাছাই পর্ব থেকে উঠে আসা দুই দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ১৫ সদস্যের মূল স্কোয়াডে আছেন - অধিনায়ক মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, দারুইশ রসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সালিম সুফি ও উসমান গণি।দলটির শক্তিমত্তা তিনজন সেরা স্পিনার। অনেকের মতে, বর্তমান সময়ে টি-টোয়েন্টির সেরা স্পিনার তাদের দখলে। রশিদ, মুজিব, নবিদের জাদুকরি বোলিং ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। পেসার ফজল হক ফারুকীও প্রতিপক্ষের জন্য হতে পারে হুমকি। এছাড়া ব্যাটিংয়ে জাজাই, গুরবাজ, নাজিবুল্লাহ জাদরানরা আছেন দুর্দান্ত ফর্মে।বিপরীতে, দূর্বলতা মিডল অর্ডার। দলের মিডল অর্ডারে নেই ফর্মে থাকা কেউই। ইব্রাহিম জাদরান, নবিদের উপরই ভরসা রাখতে হচ্ছে দলকে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে স্পিন কতটা ধরবে সে নিয়েও আছে সংশয়। সেদিক থেকে স্পিন নিয়েই আফগানরা বিপাকে পড়েন কি-না সেটা অবশ্য সময়ই বলে দিবে।উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্রিকেটের সঙ্গে পরিচিত হলেও দেশটিতে ক্রিকেট প্রাতিষ্ঠানিক রুপ পায় ১৯৯৫ সালে। ওই বছরেই প্রথম আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন গঠিত হয়। এরপর ২০০১ সালে আইসিসির সহযোগি সদস্য এবং ২০০৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হয় আফগানিস্তান।দেশটিতে প্রথম জাতীয় দল গঠন হয় ২০০১ সালে। এরপর ২০০৯ সালে তারা প্রথম বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। যদিও ২০১১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ২০১৩ সালে এসে আইসিসির ওয়ানডে মর্যাদা লাভ করে আফগানরা। এর আগেই ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করে তারা। যা ছিল দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বড় আসরে খেলার অভিজ্ঞতা।সময়ের ব্যবধানে আফগানরা নিজেদের প্রমাণ করেছে। আর সেই থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও চমক দেখাতে পারে আফগানরা। বড় কোনো সাফল্যের সম্ভাবনা আর সামর্থ্য দুটোই আছে দলটির।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad