Ad

কাতার বিশ্বকাপ ফুটবল বদলে দেবে উপসাগরীয় অঞ্চলের পর্যটন শিল্প

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

প্রথমবারের মত কাতারে হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। ইতিমধ্যে দেশটির সমগ্র উপসাগরীয় অঞ্চল বিমান ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা শিল্পে এক ধরনের প্রস্তুতি তৈরি হয়েছে।মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের সময় ১.২ মিলিয়ন দর্শকের আগমন দেশটির অর্থনীতিতে ১৭ বিলিয়ন ডলার যোগ করবে।পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রীড়া আসর দেখার জন্য দেশটির হোটেলগুলোতে কিছুদিনের মধ্যে দর্শকরা ভিড় জমাতে শুরু করবেন। আয়তনে ছোট হওয়ার ফলে সেখানকার হোটেলগুলোতে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের তুলনায় কক্ষের সংখ্যা কম। এখন পর্যন্ত ৩০ হাজার হোটেল কক্ষের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ। এই সংখ্যা দর্শনার্থীদের তুলনায় কম হওয়ায় কেউ কেউ অন্য কোথাও হোটেলের অনুসন্ধান করছেন। অন্যদিকে ঘাটতির কারনে দাম ও বাড়ছে খুব দ্রুত গতিতে। ভাড়া ইতিমধ্যে তিন থেকে চার গুণ বেড়ে গেছে বলে বিশ্বকাপের প্রভাব অনুভব করতে পারছেন সেখানকার লোকজন। কাতারে আসা ফুটবল অনুরাগীদের জন্য আয়োজকরা ইতিমধ্যে দুটি ক্রুজ জাহাজ লিজ নিয়েছে এবং মরুভূমিতে ১,০০০টিরও বেশি তাঁবু স্থাপন করেছে।এবারই অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ। তাই অনেক দর্শক ম্যাচগুলো দেখাকে জীবনের সেরা অভিজ্ঞতা হিসাবেও দেখছে। চাপ সামাল দিতে এরই মধ্যে মাস্কাট, রিয়াদ, জেদ্দা এবং কুয়েত সিটি সহ অন্যান্য আঞ্চলিক শহরগুলোর সঙ্গে দোহাকে সংযুক্ত করা হয়েছে।বিশেষ করে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি দেশগুলো ভাল ব্যবসা করবে বলেও আশা করছেন দেশটির ব্যবসায়ীরা। কিছু কিছু বিমান কোম্পানি রীতিমত বিশেষ ফ্লাইটের বিজ্ঞাপন দিচ্ছে সর্বাধিক অতিথি গ্রহণের জন্য। সব মিলিয়ে একটি সত্যিকারের এয়ার ব্রিজ তৈরি করা হচ্ছে। যাতে করে প্রতিদিন শুধু দোহা এবং দুবাই শহরের মধ্যে দিনে ৬০ থেকে ৮০টি ফ্লাইট যাতায়াত করতে পারবে। দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস সম্প্রতি বলেন- দুবাই বিশ্বকাপের ‘প্রধান গেটওয়ে’ হবে। দোহার চেয়ে আমিরাতের মাধ্যমে কাতারে প্রবেশের সম্ভাবনা আর সুবিধা অনেক বেশি।তাছাড়াও কাতারে হোটেলের ধারণক্ষমতা মোটামুটি সীমিত থাকায় আমিরাতে বেশ চাপ থাকবে। ইতিমধ্যেই দেশটির হোটেল গুলোর অধিকাংশ বুকিং হয়ে গেছে । ট্র্যাভেল এজেন্সিগুলোর চাহিদা উর্ধগতি হবার পরও তারা আশাবাদী মাসব্যাপি সেখানকার ১০০ শতাংশ হোটেলই বুকিং থাকবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি গুলো ‘দুবাই এক্সপেরিয়েন্স’ প্যাকেজের বিজ্ঞাপন দিচ্ছে।আন্তর্জাতিকভাবে ইউকে, দক্ষিণ আমেরিকা, মেক্সিকো, ভারত এবং চীন থেকে যাওয়া ফুটবল ভক্তদের দুবাই ভ্রমনের আগ্রহ আছে বলে জানা যায়। দুবাইয়ের গেস্ট হসপিটালিটির প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা নাইম মাদ্দাদ জানান, ‘এই অঞ্চলে বিশ্বকাপের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট সংঘটিত হওয়ায় নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক ভাবে লাভবান হবে। তাছাড়াও বিশ্বকাপের টিকিট যাদের কাছে আছে তাদের জন্য এখান থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসার ব্যবস্থা কোড়ছে তারা। পুরো শহরজুড়ে তৈরি করা হচ্ছে অসংখ্য খাদ্য ও পানীয়ের আউটলেট কাতার বিশ্বকাপের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের সচেতনতা বাড়াবে। পৃথিবীর খুব বেশি সংখ্যক পর্যটক কখনোই এই অঞ্চলে ভ্রমনে আসেনি। তবে এই টুর্নামেন্ট তাদের একত্রিত করবে। বিশ্বকাপের পর এই অঞ্চলের আকর্ষণ আরও বাড়বে। কাতার কিংবা আরব আমিরাত ছাড়াও পুরো মধ্যপ্রাচ্য পর্যটন শিল্পে নতুন দিগন্ত লাভ করবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad