Ad

বিশ্বকাপ ফাইনালের ক্রিকেটার এখন বাস ড্রাইভার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

জীবিকার তাগিদে জীবনে কত পথই বেছে নিতে হয়। সবাই সব পেশায় সফল হতে পারে না। তাই, ব্যর্থদের খুঁজতে হয় নতুন পথ, নতুন কোনো কাজ। সেই কাজের সন্ধানেই ক্রিকেট ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সুরজ রনদিভ। বিশ্বকাপ ফাইনাল খেলা এই লঙ্কান ক্রিকেটার পেট চালাতে এখন কাজ করছেন ড্রাইভার হিসেবে।একসময় তাকে ভাবা হতো লঙ্কান ক্রিকেটের ভবিষ্যত। বেশ সম্ভাবনাময় এই স্পিনারের ক্যারিয়ারটা শেষ হয়েছে অল্পতেই। হতাশ মনে সব ছেড়ে জীবন যুদ্ধে টিকে থাকতে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।২০০৮-০৯ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ইনজুরি নিয়েও এক মৌসুমে ৪৩ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন এই অফ স্পিনার। এরপরই তার সামনে খুলে যায় জাতীয় দলের দরজা। তবে, রঙ্গনা হেরাথ আর অজন্তা মেন্ডিসের সময়ে জাতীয় দলে আসাটা যেনো কাল হয়ে দাঁড়ায় রনদিভের জন্য। দলে প্রায় আসা যাওয়ার মধ্যেই ছিলেন। ২০১১ বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পাননি তিনি। কিন্তু, ফাইনালের ঠিক আগ মূহুর্তে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনজুরি সুযোগ করে দেয় দলে প্রবেশের।ওই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পান এই অফ স্পিনার। এরপরই বদলে যায় তার ক্যারিয়ার। অফ ফর্ম আর সাদামাটা পারফরম্যান্সে বাদ পড়েন দল থেকে। নিজের জায়গাটা জাতীয় দলে হয়তো আর দেখতে পাননি। তাই ভাগ্য নির্ধারনে অস্ট্রেলিয়ার বিমানে চেপে বসেন। এরপর থেকে মেলবোর্নে ফরাসি প্রতিষ্ঠান ট্রান্সদেভের বাস ড্রাইভার হিসেবে কাজ করছেন সাবেক এই লঙ্কান স্পিনার। ট্রান্সদেভ কোম্পানিতে মোট ১২০০ জন শ্রমিক ড্রাইভার হিসেবে কাজ করছেন। যার মধ্যে একজন রানদিভ। শুধু তিনিই নন, আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরো তিনজন রয়েছেন তার সাথে।আছেন চিনথাকা জয়াসিংহে, ওয়াডিংটন মোয়ায়েঙ্গার মতো আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারও। চিনথাকা জয়াসিংহে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক পেসার ওয়াডিংটন মোয়ায়েঙ্গা ২০০৫-০৬ সেশনে জিম্বাবুয়ের হয়ে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলেছেন।ক্রিকেটকে একেবারেই ভুলে গেছেন এমনটাও নয়। ড্রাইভিংয়ের পাশাপাশি অবসর সময়ে এখনো ক্লাব ক্রিকেটে খেলছেন তারা।ভিক্টোরিয়া প্রিমিয়ার ক্রিকেটের অধিভুক্ত ডানডেনং ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন রানদিভ। এই ক্লাবটি অস্ট্রেলিয়ার অঞ্চল ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। যে দলে খেলেছেন জেমস প্যাটিনসন, পিটার সিডল, সারাহ এলিয়ট সহ আরো কিছু জাতীয় দলে খেলা ক্রিকেটার। সেখানেই অবসর সময়ে ব্যাট-বল তুলে নেন সাবেক এই স্পিনার।রানদিভ আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১২ টি টেস্ট ম্যাচ। ৩.০৭ ইকোনমিতে নিয়েছেন ৪৩ টি উইকেট! ওয়ানডে ৩১ ম্যাচে ৫.০৬ ইকোনমিতে ৩৬ ও টি-টোয়েন্টিতে সাত ম্যাচে ৬.৬১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।ভাগ্য বদলানোর চেষ্টায় শ্রীলঙ্কা থেকে উড়াল দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। ভাগ্য বদলেছে কি-না সেটা রনদিভই ভালো জানেন। ক্রিকেটে নিজের শেষটা হয়তো দেখে ফেলেছিলেন, বাইশ গজে ভবিষ্যতটা অন্ধকার সেটাও আঁচ করে ফেলেছিলেন। তাই বলটা মাটিতে ফেলেই তিনি ধরেছেন বাসের স্টিয়ারিং।রনদিভের মতোই হাল সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার জ্যাভিয়ের ডোহার্টির। এই বাঁহাতি স্পিনার ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে। এরপর সংসার চালাতে ক্রিকেট ছেড়ে ধরে কাঠ মিস্ত্রির কাজ। ডোহার্টি এখন কাঠ মিস্ত্রি আর রনদিভ বাস ড্রাইভার। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিশ্বমঞ্চ থেকে দুই ক্রিকেটারই এখন নিজ দেশের ক্রিকেট থেকে অনেক দূরে! ক্রিকেটে কেউ তারকা বনে গিয়ে হয়েছেন অঢেল সম্পদের মালিক। কেউ আবার ছিটকে গিয়ে আর ফিরতে পারেননি। হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad