Ad

বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরতে হলো সৌরভ গাঙ্গলীকে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ccd5263775c0c1d6253e398c627fcaf272959718cbfbcfd6
Durbin News

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-র সভাপতি পদ থেকে সরে যাচ্ছেন মহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলি। আর তার স্থলে বিসিসিআইর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রজার বিনি।ভারতের ক্রিকেট বোর্ড সভাপতির পদটা যে গাঙ্গুলিকে ছাড়তে হচ্ছে সেটা একপ্রকার নিশ্চিতই ছিলো। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিলো নতুন সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিনি। প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় সেই পদে জয় নিয়ে সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সৌরভের বিদায় ঘন্টা বাজে মঙ্গলবার। সেদিন বিসিসিআই থেকে অফিসিয়ালি দায়িত্ব ছেড়েছেন তিনি। এদিকে অনেকের মতেই গাঙ্গুলি বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি জোরালে ভাবে এই অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি নির্বাচিত হন বিনি। রজার বিনির আগে আরও চারজন বোর্ড সভাপতি ছিলেন যারা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তারা হলেন শিবলাল যাদব, সৌরভ গাঙ্গুলি ও ভিজিয়ানাগ্রামের মহারাজকুমার।অবশ্য ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিসিসিআইর সভাপতি হিসেবে দায়িত্ব নিবেন আগামি বছর। ২০২৩ বিশ্বকাপের আগ মূহুর্তেই দায়িত্বে আসবেন তিনি। সভাপতি পদে একক আধিপত্যে রজার বিনি জয় পেলেও নিজের পদে বহাল আছেন সচিব জয় শাহ। টানা দ্বিতীয় মেয়াদে সচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন তিনি। অপরদিকে, পরিবর্তন এসেছে কোষাধ্যক্ষ পদে।অরুন ধুমালের জায়গায় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিস শেলার। সহ-সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজিব শুক্লা এবং যুগ্ম সচিব হয়েছেন দেবজিত সাইকিয়া। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বিসিসিআইর সভাপতির মেয়াদ বেশ আগেই শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলির। পুনরায় সভাপতি পদে থাকার জন্য সাবেক এ অধিনায়ক আর আবেদন করেননি। তাই তার অধ্যায় শেষ হচ্ছে অনুমান করেছিলেন সবাই।২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন গাঙ্গুলি। আলোচনা সমালোচনা ছিলো সবসময়ই। বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে বাদ যাওয়া নিয়েও কম সমালোচিত হননি তিনি। বিরাটের সাথে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে সৌরভের - এমন অভিযোগও উঠেছিলো।তবে, প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের ক্রিকেট ও ক্রিকেটারদের কল্যানেই সব সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব শেষ হলেও গুঞ্জন রয়েছে আইসিসির সভাপতি পদের জন্য লড়বেন সাবেক এই ক্রিকেটার। তবে, আইসিসি সভাপতি পদে কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এর মানে, হয়তো আইসিসিতেও যাওয়া হচ্ছে না সৌরভের।এদিকে, বোর্ড থেকে অপসারিত সৌরভ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি। সাবেক বিসিসিআই প্রধানের বিদায়ে শুভকামনা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট। একইভাবে বিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন সদ্য সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।৬৭ বছরের রজার বিনি ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধানও ছিলেন তিনি। এ বার তার কাঁধে বিসিসিআইয়ের গোটা দায়িত্ব। সৌরভের শেষে এবার বিনির নতুন অধ্যায়ের শুরু। অদৃশ্য চাপ অনুভব করবেন কি বিনি? নাকি ভিন্ন ভূমিকায় নতুন রূপে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে সেটাই এখন দেখার অপেক্ষা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad