Ad

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled-1-samakal-611b6ee9556da
Durbin News

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা আর ভিন্ন রকম আমেজ। দুই দেশের ম্যাচ মানেই মর্যাদার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ছাপিয়ে যায় মাঠের বাইরেও। অবশ্য বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই যেন একপেশে লড়াই। এই মঞ্চে ভারতের একচেটিয়া আধিপত্যে এখন লাগাম টানার লড়াইটা পাকিস্তানের। ১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তান বিশ্বকাপ ঘরে তুললেও ভারতের কাছে হার নিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছিলো তাদেরকে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেললেও ভারতের কাছে পাত্তাই পায়নি ইমরান বাহিনী।সেই থেকে শুরু। এরপর থেকেই বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পদে পদে হোঁচট খেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে দুই দলের লড়াইটা সমর্থকদের কাছেও হয়ে উঠেছিলো একপেশে। ১৯৯২ থেকে ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। বাকি সব ম্যাচেই ভারতীয়দের দাপটে মুখ থুবড়ে পড়েছে এশিয়ার অন্যতম সেরা এই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের শুরুটা অবশ্য ২০০৭ থেকে। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়েই প্রথমবার শিরোপা জয় করে ভারত। এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাত্তা মেলেনি পাকিস্তানের।ত্রিশ বছরের আক্ষেপ নিয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আসে পাকিস্তান। এবারও অনুমেয় ছিলো ভারতের সামনে পাত্তা পাবে না দলটা।ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের কয়েকজন তো ভবিষ্যদ্বাণী করেন, ' পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ই পাবে তাদের টিম। ' তবে, সব প্রেডিকশন আর সমীকরণকে মিথ্যা প্রমান করে সেবার প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ভারতকে হারায় পাকিস্তান। ১৩তম বারের চেষ্টায় বাবর-রিজওয়ানদের হাত ধরে জয় পায় পাকিস্তান। মরুর বুকে দুবাইতে দশ উইকেটের বিশাল জয়ে ভারতকে মাটিতে নামিয়ে আনে বাবর বাহিনী।চলতি বছর এশিয়া কাপেও পাকিস্তানের কাছে হেরেছে ভারত। যদিও প্রথম দেখায় পাকিস্তানকে হারিয়ে গেলো বিশ্বকাপে হারের শোধ তুলেছিল তারা। তবে, পরের দেখায় একই টুর্নামেন্টে জয় দিয়ে আবারো আধিপত্য দেখায় বাবর বাহিনী।তবে, সব পরিসংখ্যান একপাশে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর ঐতিহাসিক মেলবোর্নে দেখা যাবে দুই দলের মহারণ। পাকিস্তান ভাবতেই পারে, বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে তাদের ওপর যে অভিশাপ ভর করতো, তা গত আসরে ছুটে গেছে। এবারের আসরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি দুই দলের ছয় বারের দেখায় পাঁচ বারই জয় পেয়েছে ভারত। বিপরীতে, এক জয় পাকিস্তানের।দলটির শক্তিশালী বোলিং লাইন আপের সাথে বাবর-রিজওয়ানের দুর্দান্ত ফর্ম এবারও চিন্তার ভাজ ফেলছে ভারতীয়দের কপালে।গেলো আসরের হারের ক্ষত ভুলে ভারত কি জিততে পারবে? রোহিত বাহিনীও নিশ্চয় মরিয়া হয়ে উঠবে প্রতিশোধের নেশায়। যে করেই হোক, ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। নাকি গেলো আসরের মতো আবারো মুখ থুবড়ে পড়বে ভারত। হার-জিতের ব্যবধানটা কি আরেকটু কমিয়ে আনতে পারবে পাকিস্তান? এতো সব ভাবনার মাঝে উঁকি দিচ্ছে বৃষ্টিও। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেলবোর্নে সেদিন সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। ভেস্তে যেতে পারে পুরো ম্যাচ, সেই শঙ্কাও আছে। ক্রিকেটপ্রেমীদের এতো দিনের আশা আর রোমাঞ্চ কি ভেসে যাবে বৃষ্টির পানিতে? নাকি আকাশের কালো মেঘ সরিয়ে দেখা দিবে সূর্যের আলো। ঝলমলে সেই আলোয় রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় যে কোটি কোটি ক্রিকেট সমর্থক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad