Ad

বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়াতেও ইসলাম প্রচারে মোহাম্মদ রিজওয়ান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (10)
Durbin News

পাকিস্তান ক্রিকেট টিমের অন্যতম ভরসা মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিং এর মাধ্যমে প্রতিনিয়ত অবদান রাখছেন দলের জয়ে। ব্যাটিং পারদর্শীতার পাশাপাশি রিজওয়ানের ধর্মপ্রাণ রূপও মাঝেমাঝেই আসছে ক্যামেরার সামনে। সম্প্রতি তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেটিতে দেখা যাচ্ছে মেলবোর্নের একটি মসজিদে বয়ান দিচ্ছেন রিজওয়ান। সদা হাসোজ্জ্বল এই ব্যাটারের ধর্ম-প্রেমের গল্প এখন সবারই জানা। রিজওয়ান বরাবরই সবকিছুর উপর ধর্মকে স্থান দেন। ধর্মের আদেশের সামনে নতশির থাকেন বরাবরই। খেলার মাঝে নামাজরত অবস্থায় প্রায়ই দেখা যায় তাকে। সতীর্থরা যখন সোশাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকেন তখন রিজওয়ানকে দেখা যায় কোরআন পাঠ করতে। কিছুদিন আগেই ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছিল সবাই যখন খোশগল্প আর মোবাইলে ব্যস্ত, রিজওয়ান তখন পাঠ করছেন পবিত্র কোরআন।রিজওয়ান তার ধর্মের এই জ্ঞান কেবল নিজের ভেতরেই জমাট করে রাখেন না। তা ছড়িয়ে দেন মানুষের ভেতরেও। ভালো জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো সাদকা। এই সাদকায় জারিয়াহ এমন জিনিস যা মানুষের মৃতের পরও তার নেক আমলে যোগ হতে থাকবে। তেমনই ইসলামের জ্ঞানের আলো সুদূর প্রবাসেও ছড়িয়ে দিচ্ছেন রিজওয়ান।এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল আছে অস্ট্রেলিয়ায়। দলের সাথে সেখানেই আছেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি মসজিদে নামাজ পড়তে যান রিজওয়ান। সেখানেও মাইক্রোফোন হাতে দেখা যায় তাকে। উর্দু ভাষায় খুতবা দেন এই ধর্মপ্রাণ ক্রিকেটার। যা সাদরে গ্রহণ করেছে মুসলিম সমাজ। ক্রিকেটের শত ব্যস্ততার মাঝেও ধর্মকে এভাবে আকড়ে ধরে রেখে প্রশংসায় ভাসছেন তিনি।মানুষ সামান্য জাতে উঠলেই যেখানে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়, সেখানে রিজওয়ানদের মতো সফল ব্যক্তিরা বিনম্র হয়ে জীবনের আসল উদ্দেশ্য আকড়ে ধরে আছেন ঠিকই।শুধু মেলবোর্নেই না, এর আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদেও বয়ান দিয়েছিলেন রিজওয়ান। ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য তখন পাকিস্তান দল ছিল নিউজিল্যান্ডে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেখানে রিজওয়ান বলেছিলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সুস্থ রেখেছেন, এটি আমাদের জন্য নেয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছুই ছিল না। এরপর একে একে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যা কল্যাণকর, তা সৃষ্টি করে সুন্দর এক পৃথিবী গড়ে দিয়েছেন। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।’তিনি আরো বলেন, ‘আমরা যদিও এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেয়া। সেইসাথে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে। এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত।’উল্লেখ্য, ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। তবে এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। ম্যাচটি মাঠে গড়ালে অবশ্যই রিজওয়ানের ব্যাটের দিকে পাকিস্তানসহ পুরো ক্রিকেট দুনিয়া। গত বছর বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। একপেশে সেই ম্যাচে দাপট দেখিয়েছেন বাবর ও রিজওয়ান। সম্প্রতি এশিয়া কাপে দুই বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুইটি ম্যাচে দুই দল জিতেছে। তবে মজার বিষয় দুই দলেরই জয় ছিল পাঁচ উইকেটের ব্যবধানে। এবার বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad