Ad

বিশ্বমঞ্চে আবার দেখা যাবে সাকিব ঝলক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-460316-1630511744
Durbin News

কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তার ফাইন্টেনপেন বইটি উৎসর্গ করেছিলেন সাকিব আল হাসানকে। তিনি বলেছিলেন, সাধারণ বলপেন একবার ব্যবহার করে আর ব্যবহার করা যায়না। কিন্তু ফাউন্টেনপেনে কালি ভরে বারবার ব্যবহার করা যায়। সাকিব আমাদের ফাউন্টেনপেন!হুমায়ূন আহমেদের এই একটা কথাই যেন বর্ণনা করে সাকিব আল হাসানের পুরো ক্রিকেট ক্যারিয়ার।প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন তিনি। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন, সমালোচনার তীর ধেয়ে এসেছে তার দিকে। তবুও মাঠে ছিলেন অবিচল, দৃঢ় প্রতিজ্ঞ।অভিষেকের পর থেকেই নিজের ক্রিকেটীয় মেধা আর অলরাউন্ড পারফর্ম্যান্সের কারণে দলে নিজেকে আলাদা ভাবে পরিচয় করিয়েছেন তিনি।এখন পর্যন্ত দলে অনেক তারকা ক্রিকেটারের আগমন ঘটলেও সাকিব থেকে গেছেন স্বমহিমায়। পঞ্চপান্ডব খ্যাত পাঁচ ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব-ই বর্তমানে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন।টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়কের দ্বায়িত্ব পালন করছেন তিনি। অবশ্য নিষেধাজ্ঞার কবলে পড়ে ওয়ানডে অধিনায়কত্ব হাতছাড়া হয়ে গেছে।দেশের তরুণ ক্রিকেটারদের আইডল এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠে নামছেন একঝাঁক অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে। তাই তার দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেট সর্মথকদের।এমনিতেই আইসিসির বৈশ্বিক টূর্ণামেন্টে তিনি যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেন। অবাক করা পরিসংখ্যান বলছে বিশ্ব মঞ্চে বাংলাদেশের জেতা সর্বশেষ ছয় ম্যাচের ছয়টিতেই ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছেন সাকিব।শুরুটা ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জেতানো ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছিলেন তিনি।এরপর ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন সাকিব।সর্বশেষ ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জেতা ম্যাচেও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। এখন পর্যন্ত ৩১ ম্যাচে অংশ নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৬৯৮ রান ও ৪১ উইকেট।চলতি বছর ব্যাট হাতে বেশ ভালো ছন্দে আছেন সাকিব। ১০ ইনিংস ব্যাট করে ৩৩ গড় ও ১৩৬ স্ট্রাইকরেটে ৩টি অর্ধ শতকের সাহায্যে করেছেন ৩০৫ রান।সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে অধ্যায় সম্ভবত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপে তাকে নতুন করে চিনেছে ক্রিকেট বিশ্ব।টূর্ণামেন্টে আট ম্যাচে ৬০০ এর বেশি রান এবং ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। দুটি সেঞ্চুরির পাশাপাশি দেখা পেয়েছিলেন ফাইফারের-ও!২০১৭ সালে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে সাকিবের নেতৃত্বে তারুণ্য নির্ভর টি-টুয়েন্টি দল গঠনের পরিকল্পনা করেছিলেন তৎকালীন হেড কোচ হাথুরা সিংহ।এরঅংশ হিসেবে ওই বছর শ্রীলঙ্কা সফরে টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফি বিন মর্তুজা। সাকিবের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার পর হাথুরা সিংহে চলে গেলে এই পরিকল্পনা আর এগোয় নি।২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর তার নিষেধাজ্ঞা সবকিছু আরও এলোমেলো করে দেয়। দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের দ্বায়িত্ব নেওয়ার পর আবারও দল পুর্ণগঠনের কাজে হাত দেন।এর-ই অংশ হিসেবে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে দেখা যায়নি। এবারের বিশ্বকাপের আগে মুশফিকুর রহিমের অবসর এবং মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিয়ে হাথুরা সিং এর পরিকল্পনার বাস্তবায়ন করেছে বাংলাদেশ।যদিও নানা কারণে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে শ্রীধরণ শ্রীরামকে টি-টুয়েন্টি কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি!দলে এতো পরিবর্তনের পরও ফলাফলে কোন পরিবর্তন আসেনি বাংলাদেশের। তাইতো চারদিকে তীব্র সমালোচনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে ক্রিকেটার, কোচিং স্টাফ সহ বিসিবি কর্মকর্তাদের।এমন কঠিন পরিস্থিতিতে আগামীকাল সকাল দশটায় নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।সাকিব কি পারবেন বিশ্বমঞ্চে আবারও জ্বলে উঠতে? নিজের সেরাটা উজাড় করে জয় ছিনিয়ে আনতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সেদিন টিভি পর্দায় তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ…

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad