খেলাধুলা


মাঠের পর এবার ব্যবসাতে বাজিমাত করতে চলেছেন মেসি।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ অক্টোবর ২০২২, ১২:১৭ অপরাহ্ন, সোমবার

মাঠের পর এবার ব্যবসাতে বাজিমাত করতে চলেছেন মেসি।


ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে দু'হাত ভরে অর্থ উপার্জন করেছেন এই আর্জেন্টাইন তারকা। 

এমনকি এখনো কামিয়ে যাচ্ছেন। ২০২২ সালে ফোর্বসের বিচারে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।

তবে দুঃখজনক হলো এ কিংবদন্তি ফুটবলারের খেলোয়াড়ী ক্যারিয়ার এখন গোধূলিলগ্নে। কাতার ফুটবল মহাযজ্ঞ হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে তার শেষ বিশ্বকাপ।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার পর কোন পেশাকে বেছে নেবেন মেসি এ ব্যাপারে কখনো মুখ খোলেন মেসি। 

তবে ফুটবল পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি কাজ শুরু করেছেন এখন থেকেই।

ইতোমধ্যে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড, আবাসন, হোটেল ব্যবসার মতো একাধিক বিকল্প গুছিয়ে নিয়েছেন এ পিএসজি ফরোয়ার্ড।

আর এবার নতুন করে ক্রীড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তির রাজধানী বলে খ্যাত সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করার অগ্রিম ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্বসেরা এ ফুটবলার প্লে টাইম স্পোর্টস-টেক নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন। প্রতিষ্ঠানটির কাজ হবে খেলাধুলায় নতুন নতুন সব প্রযুক্তির উদ্ভাবন।

গত ১৮ অক্টোবর, আর্জেন্টিনার অধিনায়ক জানান খেলাধুলা, মিডিয়া এবং প্রযুক্তিখাতে বিনিয়োগ করার ইচ্ছে তার।

এ প্রসঙ্গে মেসি বলেন, ‘সিলিকন ভ্যালিতে আমাদের শিকড় বিস্তার লাভ করতে পারে। এটা ভেবেই আমি আনন্দিত। আমি রোমাঞ্চিত, তারা সারা বিশ্বের উদ্যোক্তাদের সহযোগিতা করবে।’

তবে বিনিয়োগের ক্ষেত্রে মেসির অর্থের পরিমাণ কতটা হবে, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি।

অবশ্য তার মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাতে বলা যায় ভালো ভাবেই নতুন ব্যবসায় নিজের আবির্ভাব ঘটাবেন তিনি। নতুন কাজের রোমাঞ্চ যেন এখনই তাড়া করে বেড়াচ্ছে তাকে। যা কিছুটা হলেও ছুঁয়ে যাবে মেসি ভক্তদের।

প্লে টাইম স্পোর্টস-টেক প্রতিষ্ঠানে মেসির সাথে আরো আছেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রাফ ভেঞ্চারের অংশীদার রাজমিগ হোভাগহিমিয়ান। 

তরুণ এই উদ্যোক্তার সাথে ম্যাচডে ডটকম নামের আরেকটি প্রতিষ্ঠানেও বিনিয়োগ আছে মেসির। আগামী মাসে কাতার বিশ্বকাপের আগে পথচলা শুরু হবে ম্যাচডে ডটকমের।

কাতার বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন মেসি। তবে ঠিক কত দিন ক্লাব ফুটবল খেলে যাবেন এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি পিএসজি সুপারস্টার। ২০২৩ সালে ক্লাব ফুটবল নিয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ক্যারিয়ারে চারটি ফিফা বিশ্বকাপ খেলে ফেললেও দলকে এখনো এনে দিতে পারেননি কোনো বিশ্বকাপ শিরোপা। তবে মেসির চেষ্টার ত্রুটি ছিল না। কাতারে রেকর্ড পঞ্চম বিশ্বকাপে খেলতে নামবেন তিনি।

ক্লাব পর্যায়ে দলীয় ও ব্যক্তিগত অসংখ্য অর্জন থাকলেও আন্তর্জাতিক মঞ্চে মেসির আক্ষেপ ছিল বহু বছরের। গত বছর তার অপেক্ষার অবসান হয়।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

এটাই জাতীয় দলের জার্সিতে মেসির প্রথম ট্রফি। এবার নিশ্চিতভাবেই তার লক্ষ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। ভালো কিছু করার এটাই হয়তো শেষ সুযোগ। 

২০১৪ সালে খুব কাছে গিয়েও বিশ্বকাপ ছুঁতে পারেননি মেসি। আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে কেন্দ্র করেই বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে দলটি। 

গত বছর কোপা আমেরিকায় জয়ের পর এই আশাবাদ আরও দৃঢ় হয়েছিল। আর চলতি মৌসুমে পিএসজি এবং আর্জেন্টিনা দুই দলের জার্সিতেই অপ্রতিরোধ্য মেসি। যা আর্জেন্টিনার সমর্থকদের আরও আশাবাদী করে তুলছে।



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।