Ad

বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে আয়ারল্যান্ডের নাটকীয় জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sw_1666765985
Durbin News

ডার্ক ওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড। কাগজে কলমে শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা দলটি এবারের সবচেয়ে ব্যালেন্সড দলের দাবিদার ইংলিশদের হারিয়েছে। দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, টি-টোয়েন্টিতেই এর আগে মুখোমুখি হয়েছে এক বার। সেই ম্যাচটাও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। বৃষ্টি আবারও বাগড়া দিয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে। এতেই কপাল পুড়েছে ইংলিশদের। বৃষ্টি আইনে চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে জস বাটলারের দল।আয়ারল্যান্ডের দেয়া ১৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বৃষ্টিতে খেলা স্থগিত হয়। সে সময় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান ছিল ইংলিশদের। ভারী বৃষ্টির কারণে ম্যাচটি পুনরায় শুরু করার সম্ভাবনা না থাকায় খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার। আইরিশ পেসারদের সামনে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংলিশদের টপ অর্ডার। জশুয়া, হ্যান্ডের দাপটে মাত্র ২৯ রানেই শেষ বাটলার, হেলস ও বেন স্টোকসের ইনিংস। পাওয়ারপ্লেতেই তিন তারকাকে হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা। এরপর হ্যারি ব্রুক, ডেভিড মালানদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় ইংলিশরা। দলীয় ৬৭ রানে ব্রুক ও ৮৬ রানে মালান ফিরলে ব্যাকফুটে চলে যায় দল। এরপর বৃষ্টি যখন আসন্ন, মঈন আলীর ঝড় শুরু মেলবোর্নে। ১২ বলে ২৪ রানের ঝড়টা থেমে যায় প্রকৃতির কাছে হার মেনে। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংলিশরা তখনো পিছিয়ে ৫ রানে। নির্ধারিত সময় অতিবাহিত হওয়া জয়ী ঘোষণা করা হয় আইরিশদের।এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে আইরিশরা। পল স্টার্লিং দ্রুত ফিরলেও একপ্রান্তে ঝড় তুলেন অধিনায়ক আন্ড্রু বালবির্নি। তার সাথে ছিলেন লরকান টাকার। ২১ রানে ১ উইকেট থেকে দু'জনের ব্যাটে দলীয় রান একশো পার হয়। হাতে ৯ উইকেট, আর ৪৮ বল। অনুমেয় ছিলো ইংলিশ বোলারদের নাস্তানাবুদ করে আইরিশরা আজকে দুইশোর গণ্ডি পেরোবে।।কিন্তু এরপরই ঘটে ছন্দ পতন। মার্ক উড, লিয়াম লিভিংস্টোনদের বোলিং জাদুতে একের পর এক উইকেট হারাতে থাকে আইরিশরা। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৭ রানেই গুড়িয়ে যায় আইরিশদের ইনিংস। দলের পক্ষে বালবির্নির ২ ছক্কা ও ৫ চারে ৪৭ বলে ৬২ ও টাকারের ২৭ বলে ৩৪ ছাড়া কেউই আর নিজেদের মেলে ধর‍তে পারেননি।লিভিংস্টোন ১৭ ও উড ৩৪ রানে নেন ৩টি করে উইকেট। তাসের ঘরের মতো আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের পর ইংল্যান্ডই ছিলো ড্রাইভিং সিটে। তবে ব্যাট হাতে নামতেই পালটে যায় চিত্র। ২০১১ বিশ্বকাপেও আয়ারল্যান্ডের সাথে জিততে পারেনি ইংলিশরা। কেভিন ও'ব্রায়ানের অবিস্মরণীয় সেঞ্চুরিতে ইংলিশদের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় আয়ারল্যান্ড।২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় বৃষ্টিতে ভেস্তে যায় পুরো ম্যাচ। বিশ্বমঞ্চে যেনো আইরিশদের কাছে পাত্তাই পায়না ইংলিশরা। আরো একবার ইংলিশদের হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে আইরিশরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ-১ এর লড়াইটাও জমিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। নেগেটিভ রান রেট থাকলেও ১ জয় ১ হার নিয়ে পয়েন্টস টেবিলের চারে অবস্থান করছে আইরিশরা। এমনকি টেবিলে তাদের পেছনে আছে গেলো আসরের শিরোপাজয়ী এবং এবারের আয়োজক দেশ অস্ট্রেলিয়াও।বিপরীতে, আয়ারল্যান্ডের বিপক্ষে হারে খানিকটা চাপে থাকলেও এখনো পয়েন্টস টেবিলের তিনে আছে ইংলিশরা। শ্রীলঙ্কার পরেই অবস্থান করছে বাটলার বাহিনী।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad