খেলাধুলা


জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া সাকিবরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ অক্টোবর ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া সাকিবরা

জিম্বাবুয়ের বিপক্ষে আগামিকাল মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকলে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একই সাথে সেমির দৌড়ে আরো একধাপ এগিয়ে যেতে জয় পেতে মরিয়া জিম্বাবুয়ে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারও মুখোমুখি হয়নি দুই দল! অবশেষে চলতি বিশ্বকাপে ঘুচতে যাচ্ছে সেই অপেক্ষা।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। 
 
আসরে মূল পর্বে এখন পর্যন্ত ২ ম্যাচে ৩ পয়েন্টস নিয়ে জিম্বাবুয়ের অবস্থান তিনে। বিপরীতে, ২ ম্যাচে ২ পয়েন্টস নিয়ে টেবিলের চারে অবস্থান বাংলাদেশের।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং শিবির। নর্খিয়া, শামস্যার সামনে পাত্তাই পায়নি টাইগাররা। নর্খিয়ার ৪ ও শামসির ৩ উইকেট শিকারে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

এদিকে, পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলের নাটকীয়তায় এক রানের জয় তুলে নেয় রোডেশিয়ানরা। এই জয়ে সেমির স্বপ্ন জেগেছে রাজা-আরভিনদের। 

তবে, বাংলাদেশের জন্য যেনো বাঁচা মরার লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই আনঅফিসিয়ালি বাদ পড়বে সাকিব আল হাসানের দল।

অবশ্য পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। বিশ্বমঞ্চে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের দেখা না হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু'দল মুখোমুখি হয়েছে ১৯ বার। এই ১৯ ম্যাচে ১২ জয় বাংলাদেশের দখলে। বিপরীতে, সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে।

তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে আছে সিকান্দার রাজারা। সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে হেরেছে মোটে একটিতে। এদিক থেকে বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়! নিজেদের খেলা শেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিতেই হার সাকিবের দলের। 

দুই দলের মধ্যে সবশেষ ৫ দেখায় ৩টিতেই জয় আছে জিম্বাবুয়ের। এর মধ্যে সবশেষ সিরিজে ঘরের মাটিতে টাইগারদের ধরাশায়ী করে ২-১ এ সিরিজ জয় করেছে রাজারা।

বাংলাদেশের বিপক্ষে দলে পরিবর্তনের ইঙ্গিত দেননি জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। মূল পর্বে এখন অবধি হারের দেখা না পাওয়া জিম্বাবুয়ে দল হয়তো পরের ম্যাচেও খেলবে অপরিবর্তিত একাদশ নিয়ে। 

এদিকে, পরিবর্তনের আভাস আছে বাংলাদেশ দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে আসতে পারে একাধিক পরিবর্তন। ওপেনিংয়ে দেখা মিলতে পারে লিটন-শান্তর। সেদিক থেকে তিনে খেলবেন সৌম্য। 

তবে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত বা মেহেদি হাসান মিরাজের কেউ। আগের ম্যাচে বেঞ্চে কাটানো ইয়াসির আলি রাব্বি কিংবা একাদশে আসতে পারে পেসার শরিফুল এবাদতদের কেউও!

বাংলাদেশের জন্য অবশ্য বড় হুমকি হতে পারেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ের ক্রিকেটারদের চিন্তা এখন স্রেফ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। 

ম্যাচের আগে রাজা বলেছেন, ' আমরা সর্বশক্তি ও মনোযোগ দিয়ে পাকিস্তান ম্যাচের কথা চিন্তা করছিলাম। এখন সেটি বাংলাদেশ ম্যাচের দিকে যাবে। আমরা প্রয়োজনীয় বিশ্লেষণ করে নামব। একটি একটি করে ম্যাচ ধরে এগোব। আমার এই ছেলেদের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে। '

একদিকে, গা বাঁচানোর লড়াই, আরেকদিকে যুদ্ধটা সেমিতে যাওয়ার। আপাতদৃষ্টিতে সেমিটা বাংলাদেশের জন্য অনেক কঠিন। সমীকরণের মারপ্যাচে কিঞ্চিত সম্ভাবনা থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আর শক্তিমত্তা বলছে সেমির দৌড়ে নেই বাংলাদেশ। 

বিপরীতে, জিম্বাবুয়ের সামনে আছে সুবর্ণ সুযোগ। এর মাঝে বৃষ্টির বাগড়া পালটে দিতে পারে পুরো পয়েন্টস টেবিল। তবে, বাংলাদেশ নিশ্চয়ই চাইবে জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াতে। পরিসংখ্যান যাই বলুক না কেন মাঠের ক্রিকেটে যে সেরাটা দিবে, জয় আসবে তার পক্ষেই।

রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাকিব, সোহানরা। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।