Ad

বিশ্বকাপে খেলতে আর বাঁধা নেই নেইমারের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
62387e1df6209db5f7f0fe6d6fd9e03e1ac9bb8e64d07e3b
Durbin News

বিশ্বকাপে অংশ নিতে আর কোনো বাঁধা থাকলোনা ব্রাজিয়ান তারকা নেইমার জুনিয়রের। কর ফাকি ও প্রতারণার অভিযোগ প্রত্যাহার করে তাকে মুক্তি দিয়েছে স্পেনের একটি আদালত। সান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের প্রসিকিউটররা। যার কারণে এখন বেশ স্বস্তিতেই আছেন এই ফুটবল তারকা।নেইমার ছাড়াও মামলায় বিবাদী করা হয় তার বাবা, মা, সংশ্লিষ্ট দুই ক্লাব প্রেসিডেন্ট - সাবেক বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ, সান্দ্রো রসেল এবং সাবেক সান্তোস প্রেসিডেন্ট ওদিলিও রদ্রিগেসকে।২০১৩ সালে নেইমার ক্যাম্প ন্যুতে আসলেও তার সঙ্গে ২ বছর আগেই ২০১১ সালে চুক্তি করে রাখে বার্সেলোনা। চুক্তির অর্থ ৫৭.১ মিলিয়ন ইউরো বলেও উল্লেখ করেছিলো বার্সা কর্তৃপক্ষ। যার মধ্যে ৪০ মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং ১৭ মিলিয়ন ইউরো তার ক্লাব সান্তোস নিয়েছে বলে মামলার প্রতিবেদনে জানানো হয়। কিন্তু নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করা হয় যে, চুক্তির অর্থ ছিল লিখিত অঙ্কের চেয়ে আরও বেশি। চাপে পড়ে পরে অবশ্য বার্সেলোনা স্বীকার করে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়।আনিত অভিযোগে বলা হয়েছে চুক্তির অলিখিত অঙ্ক থেকে ৮.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন নেইমার। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিলো নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করে তাদেরকে ঠকানো হয়েছে। এই ব্রাজিলিয়ান তারকা আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী প্রতিষ্ঠান ব্রাজিলের বিনিয়োগকারী সংস্থা ডিআইএস। অবশ্য অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করেছিলেন নেইমার। কিন্তু সেই আপিলের রায়ে তিনি হেরে যাওয়ায় বিচার প্রক্রিয়া শুরু করা হয় নতুন করে।বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালেই পিএসজিতে চলে যান নেইমার। তবে বিচার-প্রক্রিয়ায় অংশ নিতে গত সপ্তাহে ফের বার্সেলোনার আদালতে দাঁড়াতে হয় তাঁকে। সেখানে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় বিচারিক কার্যক্রম। গত ১৬ অক্টোবর পিএসজি তারকা স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে বলেন যে, তিনি চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না। বাবার সাথে কথা বলে সেই অনুযায়ী চুক্তি সম্পন্ন করেছেন। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটা প্রমাণ হলে কমপক্ষে দুই বছরের জেল হতে পারতো। সঙ্গে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হতো এই তারকাকে। কাতার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন একটি বিষয় নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন নেইমার। সেই সাথে খানিকটা দুশ্চিন্তায় ছিলো ব্রাজিলও। কারণ, জেল জরিমানা হলে তিনি বিশ্বকাপেই অংশ নিতে পারতেন না!ব্রাজিল ও নেইমার স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে সেটা বলাই যায়। স্প্যানিশ আদালত নেইমারের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছে। নেইমার কেবল একা নন, এই মামলায় অন্যান্য যারা জড়িত ছিলেন, তারাও মুক্তি পেয়েছেন। আগামি ২০ নভেম্বর থেকে কাতারে পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসরের। ব্রাজিলের জার্সি গায়ে মাঠ মাতাবেন নেইমার জুনিয়র। গেলো আসরে কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও কাতার বিশ্বকাপে শিরোপা জিততে চায় সেলেসাওরা।বিশ্বমঞ্চে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জেতার কীর্তি আছে একমাত্র ব্রাজিলেরই। অবশ্য তাতে ক্ষুধা মেটেনি সেলেসাওদের। কাতার বিশ্বকাপে এবার তাদের চোখ ' মিশন হেক্সায় '।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad