খেলাধুলা


বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন নেইমার।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ নভেম্বর ২০২২, ১২:৪০ অপরাহ্ন, বুধবার

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন নেইমার।


বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমার। সম্প্রতি বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দলগুলোকে সাবধান করে নেইমার বললেন, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই।

২০১০ সালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি।

২০১৪ বিশ্বকাপে নিজেদের দেশে নেইমারকে ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিল ব্রাজিল। কিন্তু সেটা হয়নি। চোট পাওয়া নেইমারকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে সেমিফাইনাল হারতে হয়েছে ৭-১ গোলে। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ব্রাজিল ছিল টপ ফেভারিট। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করা দলটিকে সেবার বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়। 

সেবার বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে থাকেন তিনি। কাতার বিশ্বকাপে মাঠে নামার সময় নেইমারের বয়স থাকবে ত্রিশের কৌঠায়। 

চাইলে আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগও থাকবে তার সামনে। তবে গত বছর এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছিলেন, কাতারই সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। 

এর আগে দুই বিশ্বকাপে ব্যর্থ নেইমার এবার কাতার বিশ্বকাপে শিরোপার আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন। ৩০ বছর বয়সী এ তারকা ফুটবলারের একমাত্র লক্ষ্য এখন কেবল এটাই।

যদিও কাতার বিশ্বকাপের মাসখানেক আগে খেলার চিন্তা বাদ দিয়ে নেইমারকে দৌড়াতে হয় আদালতে। এ নিয়ে নেইমার ও ব্রাজিল বেশ অস্বস্তিতে ছিলেন।

এমনকি অভিযোগ প্রমানিত হলে কমপক্ষে ২ বছরের জন্য জেলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে তাকে নিয়ে। এছাড়া দিতে হতো মোটা অঙ্কের আর্থিক জরিমানাও।

কিন্তু কাতার বিশ্বকাপে নামার আগে এই সব আশঙ্কার মেঘ কাটলো। দীর্ঘদিন পর গত ২৮ অক্টোবর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালত থেকে খারিজ করে স্পেনের আদালত।

তাই এবার ভারমুক্ত নেইমার নিশ্চিন্ত হয়ে মাঠে নামবেন কাতার বিশ্বকাপে খেলতে। বিশ্বকাপের আগে মামলায় জড়িয়ে আদালতে ছোটাছুটি করলেও নিজেকে পরিপূর্ণ মনে করেন তিনি।

এ নিয়ে বলেন,' নিজেকে অনেক পরিপূর্ণ মনে হয় এখন। আমি রক্ষণ করতে পারি, আক্রমণ করতে পারি, গোল আর অ্যাসিস্ট করতে পারি, যা ইচ্ছা তা-ই করতে পারি। অবশ্যই আমি দুর্দান্ত ডিফেন্ডার নই। তবে সতীর্থদের যেভাবে পারি সাহায্য করছি। '

এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবার শিরোপা জেতাতে সম্ভব সব করতে রাজি তিনি। এমনকি প্রয়োজনে জীবনটাই দিয়ে দেবেন বলেন জানিয়েছেন শিরোপা জিততে মরিয়া এ ব্রাজিলিয়ান তারকা।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন নেইমার। ম্যাচের পর ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করে যাচ্ছেন তিনি।

শুধু গোল বা অ্যাসিস্ট নয়, একই সঙ্গে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন। দলের আক্রমন থেকে ডিফেন্স, সব জায়গায় সাহায্য করছেন নেইমার জুনিয়র। 

চলতি মৌসুমে তার চাওয়া একটাই, ক্লাব এবং দেশের হয়ে সবকিছু জেতা। কাতার বিশ্বকাপে নেইমারে ব্রাজিল আছে জি গ্রুপে। সেখানে তাদের সঙ্গী সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

শুধু নেইমারই নন, বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সেরা সেরা তারকারা বিভিন্ন সাক্ষাৎকারে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও হুঙ্কার দিয়ে বলেছেন, কোনো দলকে তিনি ভয় পান না। অবশ্য তিনি নিজেও ব্রাজিলকে ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন।



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।