Ad

আবারও তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
P-1-13
Durbin News

আবারও ভারতের বিপক্ষে তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।ফলে, সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেলো সাকিব আল হাসানের দল। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলো রোহিত শর্মারা!অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলের বোলিং গভীরতা বাড়াতে ওপেনার সৌম্য সরকারকে বাদ দিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম কে একাদশে অন্তর্ভুক্ত করা হয়।তবে শরিফুলের অন্তর্ভুক্তি কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য। শুরু থেকেই ছন্নছাড়া বোলিং এর কারণে ভারতীয় ব্যাটসম্যানরা যেমন উইকেটে থিতু হওয়ার সুযোগ পেয়েছেন অন্যদিকে স্কোর বোর্ডে জমা করেছেন বড় সংগ্রহ!নিজের চার ওভারে ৫৭ রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি তিনি। অন্যদিকে নিজের আগুণ ঝরানো বোলিং দিয়ে রোহিত, রাহুল, কোহলিদের সমীহ আদায় করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই ডানহাতি পেসার। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে তাসকিনের বলে রোহিত শর্মা ক্যাচ তুলে দিলেও তা নিতে পারেননি হাসান মাহমুদ।তবে পরের ওভারে এসেই রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ নিজেই। দ্বিতীয় উইকেট জুটিতে লোকেশ রাহুল ও বিরাট কোহলি মিলে গড়ে তোলেন ৩৭ বলে ৬৭ রানের জুটি। ব্যক্তিগত ৫০ পূর্ণ করার পর সাকিবের বলে মুস্তাফিজের তালুবন্দি হোন রাহুল।এরপর সুরিয়া কুমার যাদবের সাথে ২৫ বলে ৩৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন বিরাট। ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান সুরিয়া কুমার।পরবর্তি ব্যাটসম্যানদের আসা যাওয়ার ভীড়ে একটা প্রান্তে একাই লড়ে যান বিরাট কোহলি। ১টি ছয় ও ৮টি চারের সাহায্যে ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত ইনিংসের উপর ভর করে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় ভারত।বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪৭ রানের বিনিময়ে তিনটি এবং সাকিব ৩৩ রানের বিনিময়ে দুটি উইকেট লাভ করেন।১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। চার-ছক্কার ফুলঝুড়ি উড়িয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৬ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে তখন ১৭ রানে এগিয়ে বাংলাদেশ। বৃষ্টি থামলে ডি/এল মেথডে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ হয় ১৬ ওভারে ১৫১ রান। অর্থাৎ ৫৪ বল থেকে ৮৫ রান প্রয়োজন ছিলো বাংলাদেশের। তবে বৃষ্টির পর ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটসম্যাদের। ইনিংসের অষ্টম ওভারে দূর্ভাগ্যজনক ভাবে রান আউটে কাটা পড়েন লিটন দাস। ডিপ মিড উইকেট থেকে লোকেশ রাহুলের থ্রো সরাসরি স্টাম্প ভেঙ্গে দিলে ৩ ছয় ও ৭ চারে সাজানো লিটনের ২৭ বলে ৬৪ রানের নান্দনিক ইনিংসটির পরিসমাপ্তি ঘটে। ধীর গতিতে ইনিংস শুরু করা শান্ত ২৫ বলে ২১ রান করে ফিরে গেলে আর কোন ব্যাটসম্যান উইকেটে এসে সেট হতে পারেননি। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৪ বলে ২৫ ও তাসকিন আহমেদের ৭ বলে ১২ রানের সুবাদে ১৪৫ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। ভারতের পক্ষে আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া ২ টি করে উইকেট লাভ করেন।৬৪ রানে দূর্দান্ত ইনিংস খেলা বিরাট কোহলি প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন। একই মাঠে আগামী ছয় নভেম্বর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad