Ad

বিশ্বকাপে জশুয়া লিটলের হ্যাটট্রিক কীর্তি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
joss_little
Durbin News

একের পর এক চমক দেখাচ্ছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কার্তিক মেইয়াপানের পর দ্বিতীয় বোলার হিসেবে এবারের আসরে হ্যাটট্রিক তুলে নিয়েছেন আয়ারল্যান্ডের জশুয়া লিটল। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে এই কীর্তি গড়েন এই বাঁহাতি পেসার। হ্যাটট্রিক কীর্তির পথে তিনি শিকার করেছেন কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে এই কীর্তি গড়েন লিটল। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে শিকার করেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। যদিও কিউই বোলারদের দাপটে আইরিশরা ৩৫ রানে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।এর আগে একই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে হ্যাটট্রিক করেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপান। পর পর তিন বলে ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন তিনি।অবশ্য সেই ম্যাচে জয় পায়নি আরব আমিরাত। লঙ্কান বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৭৯ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা।জশুয়া লিটল, মেইয়াপান ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে আরো চার বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন। এর মাঝে গেলো আসরেই করেছেন ৩ জন। ২০২১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। ৪ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেওয়ার পথে ইয়ন মরগ্যান, ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের উইকেট নেন তিনি। রাবাদার সেই ম্যাজিকেল ১৯ তম ওভারেই পালটে যায় ম্যাচের মোড়। ভিলেন হতে যাওয়া রাবাদা বনে যান ম্যাচের হিরো। শেষ পর্যন্ত প্রোটিয়াদের ১৮৯ রানের জবাবে ইংলিশরা ৮ উইকেটে ১৭৯ রান তুলতে সমর্থ হয়।গেলো আসরে শ্রীলঙ্কার হয়ে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও ডুয়াইন প্রিটোরিয়াসকে শিকার করেন এই স্পিনার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক সহ মাত্র ২০ রানে ৪ উইকেট শিকার করেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। হাসারাঙ্গার দুর্দান্ত স্পেলের পরেও ডেভিড মিলারের ক্যামিওতে থ্রিলিং জয় পায় প্রোটিয়ারা। রেকর্ড গড়লেও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন হাসারাঙ্গা।শ্রীলঙ্কার করা ১৪২ রানের জবাবে এক বল বাকি থাকতে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় দক্ষিণ আফ্রিকা।২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই এক অনন্য রেকর্ডে নাম লেখান আইরিশ পেসার কার্টিস ক্যাম্পফার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। শুধু হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি এই পেসার! চার বলে চার উইকেট শিকারের অনন্য কীর্তিও গড়েছেন। রশিদ খান ও লাসিথ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট শিকারের কীর্তি গড়েন। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই ছিলো প্রথমবার চার বলে চার উইকেটের রেকর্ড!২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরেই হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার তারকা পেসার ব্রেট লি। সাবেক এই তারকা প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে শিকার করেন তিন উইকেট। হ্যাটট্রিকের পথে নেন সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা ও অলোক কাপালির উইকেট। সেই ম্যাচে বাংলাদেশের করা ৮ উইকেটে মাত্র ১২৩ রানের জবাবে ৯ উইকেট হাতে রেখে বিধ্বংসী ব্যাটিংয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রেট লি।ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি। মাত্র ১২০ বলের খেলায় ব্যাটারদের রাজত্বই দেখা মিলে সবসময়। সেই দাপটের মাঝে গুটি কয়েক বোলার আধিপত্য বিস্তার করে ছোট ফরম্যাটের তারকা বনে যান। নাম লিখান ইতিহাসের পাতায়। জশুয়া লিটল, কার্তিক মিইয়াপান, কার্টিস ক্যাম্পফার, ওয়ানিন্দু হাসারাঙা, কাগিসো রাবাদা ও ব্রেট লি'রাও এভাবেই জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। এমনকি এখন অবধি কোনো দলের বিপক্ষে দুইবার হ্যাটট্রিকের রেকর্ড নেই। ৬ বোলার ৬ ভিন্ন দেশের হয়ে ৬ বার হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad