Ad

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো যারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
a384c344226c014246eadc26f112388b6d239c68fae80825
Durbin News

নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের পর টি টোয়েন্টি বিশ্বকাপে সেমির দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপের এবারের আসর থেকে চার দলের বিদায় নিশ্চিত। ডাচ, আইরিশ, আফগানদের পর লঙ্কানদের বিদায়ে বিশ্বকাপটা এখন ৮ দলের! সেমির দৌড়ে সুযোগ আছে বাকিদের সবারই। অস্ট্রেলিয়ার কাছে ৪ রানের হারে আফগানিস্তানের সাথে সাথে বিদায় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কারও। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতার। যদিও শ্রীলঙ্কার পানেই তাকিয়ে অজিরা। এদিকে, গেলো আসরে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত সেমির স্বপ্ন পূরণ করতে পারেনি আফগানরা। অস্ট্রেলিয়ার মাটিতে তাই নিজেদের প্রমাণের জন্য এবার ছিলো আরো বড় সুযোগ। তবে সেই সুযোগটা লুফে নিতে ব্যর্থ মোহাম্মদ নবির দল। ইংল্যান্ডের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সে বিশ্বকাপ শুরু হয় আফগানদের। প্রথম ম্যাচে হারের ব্যাকফুটে চলে যায় তারা। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগটাই পায়নি। নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সেমির স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যায় আফগানদের। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সেমির দৌড় থেকে একেবারেই ছিটকে যায়। পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রশিদ-নবীরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে টপ আট দলের এক দল হওয়ায় এবারের আসরে সরাসরি খেলার সুযোগ পায় রশিদ, নবিরা। আফগানদের চেয়ে অবশ্য ভালো অবস্থানেই আছে আয়ারল্যান্ড। ৫ ম্যাচের একটিতে হার, এক জয় আর এক ম্যাচে বৃষ্টির কল্যাণে পেয়েছে এক পয়েন্ট। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পরই ইংল্যান্ডের বিপক্ষে চমক দেখিয়ে জয় পায় আইরিশরা। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় ম্যাচে বিশ্বমঞ্চে ইংলিশদের হারিয়ে দেয় আন্ড্রু বালবির্নির দল। এরপর আফগানদের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে বিশ্বকাপে আইরিশদের বিদায়টা নিশ্চিত হয়ে যায়। গেলোবার প্রথম রাউন্ডেই বিদায়ের পর বিশ্বকাপের এবারের আসরে এই জয়ই তাদের বড় প্রাপ্তি।নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও পাত্তা পায়নি আইরিশরা। হার নিয়ে বিদায় নিলেও এবারের আসরে প্রাপ্তির খাতাটা বেশ ভারী তাদের। ২০২১ সালে মুখ থুবড়ে পড়া দলটা ঘুরে দাঁড়িয়েছিলো এবার। প্রথম রাউন্ডে জিম্বাবুয়ের কাছে হারলেও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচে ২ জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে আইরিশরা।এদিকে, গ্রুপ টু থেকে একমাত্র দল হিসেবে ডাচদের বাড়ি ফেরা নিশ্চিত। নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে ডাচরা। গেলো আসরে প্রথম রাউন্ডে বিদায় নিলেও এবার বেশ ভালো খেলেই সুপার টুয়েলভে পা দেয় ডাচরা। তবে, প্রথম তিন ম্যাচে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক হারে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায়টা নিশ্চিত হয়ে যায় নেদারল্যান্ডসের। তবে, পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা।আইরিশদের মতো গত আসরে সব ক'টিতে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয় ডাচদের। তবে, এবার শ্রীলঙ্কার কাছে হারলেও নামিবিয়া ও আরব আমিরাতকে হারিয়ে ৩ ম্যাচে ২ জয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সুপার টুয়েলভে পা দেয় নেদারল্যান্ডস।এদিকে, মূল পর্ব থেকে চার দলের বিদায় নিশ্চিত হওয়ার পরেও জমে উঠেছে পয়েন্টস টেবিল। নিউজিল্যান্ড সেমির টিকিট নিশ্চিত করায় সেমির দৌড়ে গ্রুপ ওয়ান থেকে চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লড়াই।বিপরীতে, গ্রুপ টু'তে দক্ষিণ আফ্রিকা, ভারত, বাংলাদেশের পাশাপাশি কাগজে কলমে এখনো সুযোগ আছে জিম্বাবুয়ে ও পাকিস্তানের। মূল পর্বের দুই গ্রুপের ১২ দল থেকে ২ দল করে মোট ৪ দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে সেরা দুই দল লড়বে এবারের আসরের শিরোপা জয়ের লড়াই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad