Ad

পাকিস্থানের জয়ে সেমির দরজা খুললো বাংলাদেশের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bd-2211030304
Durbin News

টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের গুরুত্বপুর্ন ম্যাচে সাউথ আফ্রিকাকে বৃষ্টি আইনে ৩৩ রানে হারিয়ে সেমির লড়াইয়ে ফিরেছে ধুকতে থাকা পাকিস্থান। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৮৫ রানের পুজি পায় পাকিস্থান। এরপর ডিএল মেথডে ১৪২ রানের টার্গেটে ১০৮ করতে সক্ষম হয় প্রোটিয়ারা।অপরদিকে দলটির জয়ে কপাল খুলেছে টিম বাংলাদেশের। শেষ ম্যাচে পাকিস্থানকে হারালে বাংলাদেশও টিকে থাকবে সেমির লড়াইয়ে। সিডনি ক্রিকেট গ্রাঊন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্থান অধিনায়ক বাবর আজম। বোলিং এ নেমেই বাজিমাত করে সাউথ আফ্রিকান বোলারেরা।দলীয় ৫০ রান পেরুনোর আগেই তারা তুলে নেয় পাকিস্থানের চার উইকেট। পুরো বিশ্বকাপের মত এদিন ও ফ্যাকাশে ছিল রিজোয়ান এবং বাবরের উইলো। তবে প্রতিরোধের চেষ্টা করেন ফখর জামানের পরিবর্তে দলে আসা মোহাম্মদ হারিস। ১১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে তিনিও বিদায় নিলে শংকা জাগে দ্রুতই অলাআউটের। দলটা পাকিস্থান, বলা হয়ে থাকে মোস্ট আনপ্রেডিক্টেবল টিম ইন ক্রিকেট। শুরু হয় ইফতেখার এবং নাওয়াজদের প্রতিরোধ। তবে দলের রান এগুচ্ছিল ঢিমেতালে। ২২ বলে ২৮ করে নাওয়াজ আউট হলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেন বোলার থেকে ব্যাটার বনে যাওয়া শাদাব খান। এরপরে মাঠে একপ্রকার চার ছক্কার টর্নেডো বইয়ে দেয় ইফতেখার এবং শাদাব জুটি। এই দুইজনের জুটি থেকে আসে ৮৩ রান। একসময় মনে হচ্ছিল রান পেরিয়ে যাবে দুশো। তবে শেষ দুই ওভারে আবারো ব্যার্থ পাকিস্থানি ব্যাটারেরা। আউট হওয়ার আগে ২২ বলে ৫২ রান করেন শাদাব।৪ ছক্কা- ৩ বাউন্ডারির এই ইনিংস আগেরদিনে করা লিটনের রেকর্ড ভেঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্ব কাপে দ্বিতীয় দ্রুততম ফিফটির স্থান। তার স্ট্রাইক রেট ছিল প্রায় ২৩৭। দেড়শ স্ট্রাইক রেটে ইফতেখারও করেন ফিফটি। ১৮৫ রানের জবাবে মাঠে নেমে শুরুতেই বিপদে পড়ে আফ্রিকানরা।শাহীন আফ্রিদি প্রথম স্পেলেই তুলে নেন ফর্মে থাকা কুইন্টন ডি কক এবং রাইলি রুশোর উইকেট। তবে স্বপ্ন দেখাচ্ছিলেন দীর্ঘদিন অফ ফর্মে থাকা টেম্বা বাভুমা।এরপরই বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি শেষে প্রোটিয়াদের সামনে টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রানের। নতুন করে মাঠে নামলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১০৮ রান করতে সক্ষম হয় আফ্রিকা। এদিন মাঠে নামেননি আরেক ফর্মে থাকা খেলোয়াড় ডেভিড মিলার।এই ম্যাচ জয়ে বাংলাদেশের সমান চার নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে পাকিস্থান। এক ধাপ নেমে চারে অবস্থান করছে বাংলাদেশ।যথারীতি ছয় পয়েন্ট নিয়ে ইন্ডিয়া অবস্থান করছে সবার উপরে। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সাউথ আফ্রিকা। জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ড আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও এবারে সম্ভবনার দুয়ার খুলেছে টিম টাইগার্স এবং পাকিস্থানিদের জন্যে।পরের ম্যাচে সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডের বিপক্ষে হারে তবে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের জয়ী দল ভারতের সঙ্গে সেমিফাইনালে যাবে। অপরদিকে ভারত যদি জিম্বাবুয়ের বিপক্ষে হারে এবং পাকিস্থান বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করে তাহলে সেমিফাইনালে যাবে সাউথ আফ্রিকা। ভারতের হারের এই জটিল সমীকরনে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে পাকিস্থানকে হারাতে হবে বিশাল ব্যবধানে।অর্থাৎ শুধু নিজেদের জয় নিশ্চিত নয় সেই সাথে পাকিস্থান এবং বাংলাদেশকে প্রার্থনা করতে হবে ভারত কিংবা সাউথ আফ্রিকার হারের।অর্থাৎ অংকের হিসেবে এখনো সেমিফাইনালের দরজা খোলা আছে বাংলাদেশের জন্যে, তবে তা কতটা বাস্তবসম্মত সময়ই বলে দেবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad