Ad

শ্রীলঙ্কায় আছে এক টুকরো ইংল্যান্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (14)
Durbin News

ঘুরতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য আর পাশ্চাত্য স্থাপত্যের মিশেল ভ্রমনকে আরো দুর্দান্ত রূপ দেয়।এর জন্য সুইজারল্যান্ড কিংবা লন্ডনে যেতে হবে না। আমাদের পার্শ্ববর্তী দ্বীপ দেশ শ্রীলংকায় রয়েছে এমনই এক প্রাকৃতিক বিস্ময়, যার নাম নুয়ারা এলিয়া। ব্রিটিশ সরকারি কর্মকর্তা জন ডেভি ১৮১৯ সালে সর্বপ্রথম এই পাহাড়ি এলাকা আবিষ্কার করেন। তিনি এখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার ধারণা ছিল এখানকার আরামদায়ক শীতল আবহাওয়ায় রোগীরা খুব দ্রুত সেরে উঠতে পারবেন। কিন্তু তার পক্ষে সেটা সম্ভব হয়নি। এরপর স্যামুয়েল বেকার নামক এক পরিব্রাজকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় শহরটি।প্রাচীনকাল থেকে শ্রীলংকা মসলা ও নারকেল উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিল। একসময় পর্তুগীজরা এখানে আনাগোনা শুরু করে। এরপর পর্তুগীজদের তাড়িয়ে ডাচরা শ্রীলংকা কে তাদের উপনিবেশে পরিণত করে। সর্বশেষ ব্রিটিশদের হাতে শাসিত হয় শ্রীলংকা। আর এ সময়েই দ্রুত ইংরেজ ঔপনিবেশিক ব্যক্তিদের পছন্দের তালিকায় স্থান করে নেয় নুয়ারা এলিয়া। কারণ শ্রীলঙ্কার অন্যান্য স্থানগুলোতে অতিরিক্ত গরমে কর্মকর্তাদের জীবন বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু এই শহর ভৌগলিক কারণে ছিল অনেক আরামদায়ক ও শীতল। এখানে ইংরেজদের পছন্দের স্ট্রবেরি ও লেটুসপাতাও সহজে উৎপাদন করা যেত।সেই থেকে এখানে বসবাস শুরু হয় ইংরেজদের। এখানকার স্থাপত্য শৈলিতেও পাশ্চাত্যের ছাপ স্পষ্ট। নুয়ারা এলিয়ার বাংলোগুলি যেন একেকটা লণ্ডনের বাড়িঘর। এসব কারনেই এ জায়গাটি "লিটল ইংল্যান্ড" নামে সর্বাধিক পরিচিত।পুরো শ্রীলঙ্কা থেকে সম্পূর্ণ আলাদা নুয়ারা এলিয়াতে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। মধ্য শ্রীলঙ্কায় অবস্থিত, এই শহরটি চা বাগান সমৃদ্ধ। চারপাশে রাশি রাশি সবুজে ঘেরা সাজানো বাগানগুলি চোখ জুড়াবে যে কোন ভ্রমণপিপাসুর। এই অঞ্চলে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর জলপ্রপাতগুলি এর সৌন্দর্যকে আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছে।নুয়ারা এলিয়ায় কুয়াশা-ঢাকা পাহাড় এবং দিগন্ত বিস্তৃত চা বাগানের মধ্য দিয়ে রয়েছে অনেক পুরনো একটি রেললাইন। এখানকার পুরনো হিল স্টেশনটির সৈান্দর্যও নজর কাড়ে সবার। এখানকার ট্রেনে ভ্রমন করা যেন স্বপ্নের মতই সুন্দর। এখানে রয়েছে হাকগালা বোটানিক্যাল গার্ডেন। যার সৌন্দর্য বাড়িয়েছে বিভিন্ন রকম গোলাপের সমাহার এবং বিভিন্ন প্রজাতির ফার্ন। বিলুপ্ত প্রজাতির বানর এবং অসাধারণ সুন্দর পাখি ব্লু ম্যাগপাই রয়েছে এখানে।এছাড়াও কাছাকাছি রয়েছে সীতা আম্মান মন্দির। এটি একটি হিন্দু মন্দির, যার স্থাপত্যশৈলি বেশ আকর্ষণীয়। ঘন জঙ্গলের মধ্যে আছে গালওয়ের ল্যান্ড ন্যাশনাল পার্ক। এটা বুলবুল এবং ফ্লাইক্যাচার সহ স্থানীয় এবং পরিযায়ী পাখির অভয়ারণ্য।নুয়ারা এলিয়ার একেবারে মাঝখানে অবস্থিত ভিক্টোরিয়া পার্ক। এই পার্কে রয়েছে অনেক প্রজাতির গাছপালা। মার্চ থেকে মে– এই তিন মাস এর সৌন্দর্য উপভোগ করার আসল সময়। ছাব্বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত হিল ক্লাব এখানকার আকর্ষণীয় স্থাপত্যের একটি। একসময় এখানে পানশালা এবং বিলিয়ার্ড খেলার ঘর ছিল। কিন্তু স্বাধীনতার পরে একে আবাসিক হোটেলে রূপান্তর করা হয়েছে। শ্রীলঙ্কায় উপনিবেশের যুগ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এই একটি শহর যেন রয়ে গিয়েছে উপনিবেশের স্মৃতিচিহ্ন হিসেবে।পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি হতে পারে একটি আদর্শ জায়গা। এটি এমন একটি নিরিবিলি ও শীতল জায়গা যেখানে গেলে কারো মন ভালো না হয়ে উপায় নেই। ঘরের কাছেই বিলেতের অনুভূতি পাওয়ার জন্য এ জায়গাই হতে পারে আপনার জন্য উত্তম বিকল্প।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad