Ad

বিশ্বকাপ থেকে কত টাকা আয় করলো বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। নিজেদের পারফমেন্সের অবস্থা সাদামাটা হলেও মোটা অংকের অর্থ নিয়েই দেশে ফিরছে টাইগাররা।ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আই সি সি-এর নিয়ম অনুযায়ী সুপার টুয়েলভ নিশ্চিত করা প্রত্যেক দলের জন্য বরাদ্দ থাকছে ৭০ হাজার ডলার, যা প্রায় ৭০ লাখ টাকার মত। পাশাপাশি প্রত্যেক ম্যাচ বিজয়ী দলের জন্য বরাদ্দ চল্লিশ ৪০ হাজার ডলার। সেই হিসেবে বাংলাদেশ নেদারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারানোর সুবাদে মোট আশি হাজার ডলার পাবে।অর্থাৎ সুপার টুয়েলভ ও জয়ী ম্যাচের অর্থ হিসেবে সর্বমোট দেড় লাখ ডলার বা দেড় কোটি টাকা পাবে বাংলাদেশ।আইসিসির দেওয়া অর্থে শুধু যে বিসিবির পকেট ভারি হয়েছে এমনটি নয়। টি টুয়েন্টি ম্যাচের ফি অনুযায়ী বিসিবি কতৃক প্রতি ম্যাচ খেলার জন্য একজন ক্রিকেটার পাবেন দুই লাখ টাকা। সে ক্ষেত্রে সুপার টুয়েলভের সব ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন দশ লাখ টাকা। এছাড়াও বোর্ড ভিত্তিক স্পনসরশীপ সহ ক্রিকেটাররা নিজেদের স্পনসরদের থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন।এইবারের বিশ্বকাপে সর্বমোট ৫৬ কোটি টাকার প্রাইজ মানি দিবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আই সি সি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও প্রতিটি পর্বের জন্য পুরস্কার হিসেবে থাকছে আলাদা আলাদা অর্থ।চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে লোভনীয় প্রাইজমানি। ট্রফি পাওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। টুর্নামেন্টের রানার্সআপ দল যে খুব বেশি লোকসানে পড়বেন তেমন নয়। কারণ তাদের জন্য বরাদ্দ আছে প্রায় আট লক্ষ ডলার। এছাড়াও সেমি ফাইনাল নিশ্চিত করা প্রত্যেক দলের জন্য থাকবে চার লক্ষ ডলার। সে ক্ষেত্রে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় চার লাখ ডলার অর্জন করেছেন।সেমি নিশ্চিত করে চার লাখ ডলার পকেটে পুরার সুযোগ ছিল বাংলাদেশের হাতে। ৬ই অক্টোবর নেদারল্যান্ডস এর কাছে টুর্নামেন্টের হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা হারার পর বাংলাদেশের সেমির পথ অনেকটাই সহজে হয়ে যায়। কারণ সমীকরণ অনুযায়ী পাকিস্তানকে হারালেই ভারতের পর নিজেদের গ্রুপে দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনালিস্ট হতো বাংলাদেশ।এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের দল গুলোর মাঝে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা দলটির নাম ভারত। দুই গ্রুপ মিলিয়ে তারা সর্বোচ্চ চার টি ম্যাচ জয় লাভ করেছে। চার ম্যাচ জেতার মাধ্যমে তারা মোট এক কোটি ষাট লক্ষ টাকা পাবে। এছাড়াও সেমি ফাইনাল নিশ্চিত করায় চার কোটি এবং সুপার টুয়েলভের সত্তর লাখ টাকাও পাচ্ছে তারা।অন্যদিকে এই বিশ্বকাপে সর্বনিম্ন আয় করা দলটি হলো আফগানিস্তান। টুর্নামেন্টের ডার্ক হর্স তকমা পাওয়া দলটি সুপার টুয়েলভের একটি ম্যাচেও জয় লাভ করেনি। বৃষ্টির কারনে তাদর দুইটি ম্যাচ পন্ড হয়।ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে বেশি প্রাইজমানি ছিল দুই হাজার উনিশ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেই বার চ্যাম্পিয়ন দল স্বাগতিক স্বাগতিক ইংল্যান্ড পায় প্রায় চল্লিশ লাখ ডলার।রানার্সআপ দল নিউজিল্যান্ড প্রাইজমানি হিসেবে পেয়েছিল ২ মিলিয়ন ডলার। সেমি ফাইনাল থেকে বাদ পড়া দলের জন্য বরাদ্দ ছিল ৮ লাখ ডলার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad