Ad

আবারো শিরোপা জয়ের লক্ষ্য ফ্রান্সের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

কাতার বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান ফিফা চ্যাম্পিয়ন ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উচিয়ে ধরেছিল দিদিয়ের দেশমের দল। চূড়ান্ত দল ২৬ জনের হলেও এখনো একজনের নাম ঘোষণা করেননি কোচ। ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১৪ নভেম্বরের মধ্যে বাকি একজনের নাম ঘোষণা করতে হবে ফ্রান্সকে।এবারের আসরে দলে জায়গা করে নিয়েছে করিম বেনজামা, কিলিয়ান এমবাপ্পে, জিরুড, ভারানের মতো অভিজ্ঞ ফুটবলার। ২০১৪ সালের পর আবারো বিশ্বকাপে সুযোগ পেয়েছে করিম বেনজামা। ব্যালন ডি'ওর জয়ী বেনজেমা এবার রিয়াল মাদ্রিদের হয়ে ১২ ম্যাচে করেছেন ৬ গোল ও ১ অ্যাসিস্ট।অপরদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চ মাতাবেন কামাভিঙ্গা ও চুয়োমানি। ইনজুরিতে ছিটকে যাওয়া আনগোলো কন্তে ও পল পগবার অভাব পূরণে করতে পারেন রিয়াল মাদ্রিদে খেলা এই দুই মিডফিল্ডার।রাশিয়া বিশ্বকাপে খেলা দলের সেরা দুই মিডফিল্ডার এনগোলো কন্তে এবং পল পগবা বেশ আগেই ছিটকে গেছেন। গেলো আসরের শিরোপাজয়ীরা ভুগতে পারে তাদের মিডফিল্ডে। কন্তে ও পগবা ইনজুরিতে পড়ায় অভিজ্ঞ কোনো তারকা মিডফিল্ডারই নেই দলে। যদিও বর্তমানে ফ্রান্সের সেরা সব তরুণ মিডফিল্ডাররা খেলবেন এবার।চূড়ান্ত দল থেকে শুধু বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলান মেন্ডি। রিয়ালের এই তারকা বাদে পূর্ণ শক্তি নিয়েই কাতার পাড়ি দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন হুগো লরিস, স্টিভ মান্দান্দা ও আলফোনসে আরিওলা।ফ্রান্স দলের রক্ষণভাগে জায়গা পেয়েছেন এক ঝাক তারকা ফুটবলের। রাফায়েল ভারান, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাটে , বেঞ্জামিন পাভার্ডের মতো তারকা আছেন এখানে।এদিকে কিছুদিন আগে ইনজুরিতে পরে মাঠের বাইরে চলে গেলেও দেশমের ২৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। এছাড়াও দলে জায়গা পেয়েছেন দুই হার্নান্দেজ ব্রাদার এবং আর্সেনালের হয়ে চলতি মৌসুমে দারুণ খেলা সালিবা। ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতা থিয়েরি অঁরির করা ৫১ গোলের চেয়ে মাত্র ২ গোলে পিছিয়ে থাকা ফরোয়ার্ড ওলিভিয়ার জিরুডও আছেন এবারের বিশ্বকাপ দলে। ২০২১ সালে ইউরো থেকে বিদায়ের পর ৯ মাস তিনি ছিলেন জাতীয় দলের বাইরে। এরপর গত মার্চে জাতীয় দলে ডাক পড়ে এই তারকার। এসি মিলানের হয়েও বেশ ভালো ফর্মে আছেন ফরাসি ফুটবলার।২০২২ বিশ্বকাপে ২৫ সদস্যের ফ্রান্স স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন - আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।মিডফিল্ডার হিসেবে দেখা মিলবে - এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।ফরোয়ার্ডে আছেন - করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।বিশ্বকাপে এবার 'ডি' গ্রুপে লড়বে শিরোপাজয়ী ফ্রান্স। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে অস্ট্রেলিয়া, তিউনিসিয়া ও ডেনমার্ক। ২৩ নভেম্বর কাতারের আল ওয়াকরাহ স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরের বিশ্বকাপ মিশন শুরু হবে গেলো বারের শিরোপাজয়ীদের।ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পাওয়ার ২০ বছর পর ২০১৮ সালে আবার শিরোপা নিজেদের করে নেয়। বিশ্বকাপে বাজির দরে এবারও সবার ওপরের দিকেই আছে ফ্রান্সের নাম। অনেকের মতে এবার ব্রাজিলের পরই ফেভারিট তারা। তবে নেশন্স লিগের পারফরম্যান্স এবং দলের বেশ কয়েকজনের ইনজুরি বেশ ভাবাচ্ছে গেলো বারের শিরোপাজয়ী দলটাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad