Ad

ইংল্যান্ডের প্রত্যাশিত বিশ্বকাপ স্কোয়াড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
maguire-20221110212715
Durbin News

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি ইংলিশরা। প্রতি আসরেই তাই আরেকটি শিরোপার মিশনে নামে তারা। সর্বশেষ ২০১৮ সালে স্বপ্ন জাগিয়ে সেমিফাইনালে খেললেও ফাইনালের টিকিট আর কাটা হয়নি। ক্রোয়েশিয়ার কাছে হেরে সেবারও আক্ষেপ নিয়ে বিদায় নেয় ইংলিশরা। কাতার বিশ্বকাপেও শিরোপা জয়ের লক্ষ্যে নিয়েই দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।দলের সবচেয়ে বড় চমক লেস্টার সিটি তারকা জেমস ম্যাডিসনের অন্তর্ভুক্তি। ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে একটি মাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন এই তারকা। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি। তবে চলতি মৌসুমে লেস্টার সিটির হয়ে দারুণ ছন্দে থাকায় ম্যাডিনসনের সামনে খুলে গেলো বিশ্বকাপের দরজা।জেমস ছাড়া বাকিরা টিমে থাকবেন সেটা প্রায় অনুমেয় ছিলো। তাই এক চমক ছাড়া প্রত্যাশিত তারকাদের নিয়েই ২৬ সদস্যের দল দিয়েছেন ইংলিশ কোচ।চোট নিয়ে দুই মাস বাইরে থেকে সম্প্রতি মাঠে ফেরেন মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস। পূর্ণ রিদমে না ফিরলেও দলে জায়গা করে নিয়েছেন এই তারকা। অপরদিকে, ছন্দহীনতায় সমালোচনার মুখে থাকা হ্যারি ম্যাগুয়ারও শেষ পর্যন্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তবে বড় এই স্কোয়াডেও জায়গা হয়নি এসি মিলান সেন্টার ব্যাক ফিকাইও টোমোরি। এদিকে বাদ পড়েছেন ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি এবং ওয়েস্ট হাম ফরোয়ার্ড জ্যারড বাওয়েনেরও।গোলরক্ষক হিসেবে সাউথগেট এবারও ভরসা রেখেছেন এভারটনের জর্ডান পিকফোর্ডের ওপর। রক্ষণভাগে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ইংলিশদের। ছন্দ হারিয়ে নিজেকে খুঁজতে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকেও দলে রেখেছেন কোচ। বলতে গেলে অনেকটা বিপাকে পড়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত চেলসির ডিফেন্ডার রিস জেমস এবং বেন চিলওয়েল চোটে পড়ায় ম্যাগুয়ার এবং আরনল্ডের ওপর ভরসা করতে হচ্ছে ইংলিশ কোচকে।মিডফিল্ডে ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জেমস ম্যাডিসন এবং জুড বেলিংহামের মতো তরুণ তারকাদের কাঁধেই এখন গুরু দায়িত্ব। সঙ্গে আছেন অভিজ্ঞ লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনও।তবে, ইংল্যান্ডের সবচেয়ে শক্তির জায়গা আক্রমণভাগ। ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো সাকারা সবাই আছেন দুর্দান্ত ফর্মে।ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন - জর্ডান পিকফোর্ড, নিকো পোপ ও অ্যারন রামসডেল।ডিফেন্ডার হিসেবে থাকছেন - হ্যারি ম্যাগুয়ার, লুক শ, এরিক ডায়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, কিয়েরেন ট্রিপিয়ার, কনর কোডি, বেন হোয়াইট ও ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ড।মিডিফল্ডার হিসেবে দেখা মিলবে - জুড বেলিংহাম, ম্যাসন মাউন্ট, কনর গালাঘার, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, ক্যালভিন ফিলিপস ও জেমস ম্যাডিসন।১৯৬৬ ফিফা বিশ্বকাপের আয়োজক ছিলো ইংলিশরা। ববি মুর, ববি চার্লটনের হাত ধরে সেবার ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় স্বাগতিকরা। সেই একবারই ফুটবলে ইংল্যান্ডের সাফল্য। এরপর আর ফাইনাল অবধি যেতে পারেনি ইংলিশরা। ১৯৯০ সালে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেও ফাইনাল খেলা হয়নি। সবশেষ গেলো আসরে সেমিতে উঠলেও বিদায় নেয় ক্রোয়েশিয়ার কাছে হেরে।ইংল্যান্ডের এবারের গ্রুপ বি তে প্রতিপক্ষ হিসেবে আছে যুক্তরাষ্ট্র, ওয়েলস ও ইরান। শক্তিমত্তার বিচারর ‘বি’ গ্রুপ থেকে নকআউটে উঠতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় থ্রি লায়ন্সদের। তবে, পরের ধাপে ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেনের মতো কঠিন দলের সামনেই পড়তে হবে কেইনদের।আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। পরবর্তীতে ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ২৯ নভেম্বর ওয়েলসের বিপক্ষে মুখোমুখি হবে ইংলিশরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad