Ad

চমক দেখিয়ে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-198486-1668092249
Durbin News

চমক দিয়ে কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন মারিও গোটসে। দীর্ঘ সময় জাতীয় দলে ঢুকতেই পারেননি এই তারকা। মাঝে পেরিয়ে গেছে একটি বিশ্বকাপও। অবশেষে দীর্ঘ অপেক্ষার ফলটা পাচ্ছেন এই জার্মাইন তারকা। অপেক্ষার প্রহর শেষে আরেকটি বিশ্বকাপ দিয়েই দলে ফিরলেন জার্মানদের ২০১৪ বিশ্বকাপ জয়ের এই নায়ক।২০১৪ ব্রাজিল আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোটসের অতিরিক্ত সময়ের গোলেই সেবার শিরোপা ঘরে তুলেছিলো জার্মানি। ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৭ সালের নভেম্বরে। এরপর লম্বা সময় তাকে ডাকাই হয়নি দলে! বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ জনের চূড়ান্ত দল দিয়েছেন জার্মানি কোচ হান্স ফ্লিক। শুধু গোটসেই, নয় চমক আছে আরও। প্রথমবার জাতীয় দলের মঞ্চে ডাক পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তুর্কি ইউসুফা মোকুকু। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে বুন্ডেসলিগায় ১৩ ম্যাচে গোল করেছেন ৬টি! বেশ দারুণ ছন্দে থাকা এই তরুণকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছেন ফ্লিক। টিমো ভারনারের না থাকাটা খানিকটা ভোগাতে পারে দলকে। চোট পেয়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই তারকা। এদিকে, প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আরও এক ফরোয়ার্ড নিকলাস ফুয়েলখুগ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করেছেন এই তরুণ সম্ভাবনাময় তারকা।যথারীতি দলে আছেন নিয়মিত মুখ বায়ার্ন মিউনিখের তারকা টমাস মুলার, জামাল মুসিয়ালা, লেরয় সানে, সের্গে জিনাব্রি, লেয়ন গোরেটস্কা ও জসুয়া কিমিখরা।গেলোবারের মতোই এবারও দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক মানুয়েল নয়ার। এই নিয়ে টানা চতুর্থ বিশ্বকাপে জার্মানির প্রধান গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে এই তারকা।চোটে পড়ে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রয়েস ও ডিফেন্ডার মাটস হুমেলস। অবশ্য এই চোটের কারণেই ২০১৪ বিশ্বকাপেও খেলতে পারেননি রয়েস।কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াডে আছেন ৩ জন গোলরক্ষক, ৯ জন ডিফেন্ডার, ৯ জন মিডফিল্ডার ও ৫ জন ফরোয়ার্ড।বিশ্বকাপে জার্মানির ঘোষিত ২৬ সদস্যের দলেগোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন - মানুয়েল নয়ার, মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও কেভিন ট্রাপডিফেন্ডার হিসেবে খেলবেন - মাথিয়াস গিন্টার, আন্টোনিও রুডিগার, নিকলাস সুলে, নিকো শ্লটারবেক, টিলো কেরার, ডাভিড রাউম, লুকাস ক্লোস্টেরমান, আর্মেল বেলা-কোচাপ ও ক্রিস্টিয়ান গুন্টার।মিডফিল্ডার হিসেবে দেখা মিলবে - ইলকাই গিনদোয়ান, ইয়োনাস হফমান, লেয়ন গোরেটস্কা, জসুয়া কিমিখ, জামাল মুসিয়ালা, ইউলিয়ান ব্রান্ডট ও মারিও গোটসেফরোয়ার্ড হিসেবে আছেন - সের্গে জিনাব্রি, লেরয় সানে, টমাস মুলার, কাই হাভার্টজ, ইউসুফা মোকুকু, নিকলাস ফুয়েলখুগ ও করিম আদেইয়েমি।ব্রাজিলের পর বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল জার্মানি। ১৯৫৪ সালে প্রথমবার শিরোপা জয়ের পর ১৯৭৪ ও ১৯৯০ বিশ্বকাপে শিরোপা নিজেদের করে নেয় জার্মানরা। এরপর ২০১৪ সালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা উৎসব করেছে জার্মানরা। এছাড়া চারবার রানার্সআপও হয়েছে দলটি। ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ এর পর ২০০২ সালে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট ছাড়ে জার্মানি।বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ১৬ গোল করে তিনি আছেন শীর্ষে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ গোলদাতা জার্ড মুলার। গোল করেছেন ১৩টি। এই দুই জার্মাইন তারকা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের পারফরম্যান্স দিয়ে অর্জন করেছেন কিংবদন্তির স্বীকৃতি।চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি কাতার বিশ্বকাপের আসর শুরু করবে ২৩ নভেম্বর। জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু হবে তাদের। ‘ই’ গ্রুপে জার্মানদের প্রতিপক্ষ অন্য দুই দল স্পেন ও কোস্টারিকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad