Ad

কাতার বিশ্বকাপেবাংলাদেশীদের অবদান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

এক সপ্তাহ পর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে খেলবেনা বাংলাদেশের ফুটবল দল। তবুও এবারের আয়োজনে মাঠ থেকে মাঠের বাইরে, প্রতিটি ক্ষেত্রেই কোন না কোনভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম।স্টেডিয়াম নির্মান থেকে শুরু করে অফিসিয়ালদের পরিহিত টি-শার্ট, রেফারিদের সমন্বয় করা কিংবা মাঠের চিকিৎসা ব্যবস্থা, সব জায়গাতেই অবদান থাকবে প্রবাসী বাংলাদেশীদের।গত ১০ বছরে "গ্রেটেস্ট শো অন আর্থ" খ্যাত ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কাতার। সব মিলিয়ে এবারের আসরে মোট খরচ হচ্ছে ২২০ বিলিয়ন মার্কিন ডলার।স্টেডিয়াম নির্মান ছাড়াও এসবের আওতায় গড়ে তোলা হয়েছে পুরো একটি নতুন শহর। যোগাযোগ এবং আবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে।দেশের বিভিন্ন শহরে নির্মান করা হয়েছে সু উচ্চ বিল্ডিং। যাতায়াত ব্যবস্থা সহজ করতে বানানো হয়েছে বিমানবন্দর। যাত্রী সেবা নিশ্চিত করতে পুরাতন সড়ক মেরামতের পাশাপাশি নতুন সড়ক তৈরি করা হয়েছে।এমন প্রতিটি কাজের সঙ্গেই মিশে আছে বাংলাদেশী শ্রমিকদের ঘাম। ফুটবল বিশ্বকাপের মতো বড় আয়োজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা।এমনকি বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করতে গিয়ে প্রান হারিয়েছেন হাজারের অধিক বাংলাদেশী শ্রমিক। যদিও কাতার বলছে তাদের মধ্যে অধিকাংশেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।অবকাঠামো নির্মানে নিয়োজিত শ্রমিক ছাড়াও পরিচ্ছন্নতা কর্মী এবং বাগানের মালি হিসেবে নিয়োগ পেয়েছেন অসংখ্য বাংলাদেশী। তাদের অবদানে সৌন্দর্য্য মন্ডিত হয়ে উঠবে স্টেডিয়াম সহ পুরো এলাকা।এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাচটি শহরের মোট আটটি মাঠে। গর্বের বিষয় হলো, এসব ভেন্যুতে কাজ করার সময় ফিফার অফিসিয়ালদের গায়ে থাকবে "মেড ইন বাংলাদেশ" লেখা টি- শার্ট।ফুটবল ভক্তদের গায়েও দেখা যাবে আমাদের দেশে তৈরি এসব কাপড়। কারন কাতার বিশ্বকাপের জন্য ৬ লাখ পিস অফিসিয়াল টি-শার্ট তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে।প্রায় ১৩ কোটি টাকা রপ্তানিমূল্যের কাপড় প্রস্তুত করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পোশাক খাতে সক্ষমতা প্রমানের পাশাপাশি এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রতিষ্ঠানটি শার্ট এবং জ্যাকেট তৈরি করেছিল। পরবর্তীতে ২০২০ সালের ইউরো কাপেও একই রকম পন্যের অর্ডার পেয়েছিল তারা।বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে খেলোয়াড়দের সুস্থ রাখার ক্ষেত্রেও থাকবে বাংলাদেশীদের অবদান। তাদের চিকিৎসা সেবার জন্য নিয়োগ পেয়েছেন বাংলাদেশি নারী ডাক্তার আয়শা পারভিন।ফেলোর মেডিক্যাল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে তার। প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম দেখে আশা করা হচ্ছে ৯৭৪ স্টেডিয়ামে কাজ করবেন তিনি।এর আগে একই ভেন্যুতে ফিফা আরব কাপে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা এই চিকিৎসকের।বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের সাথেও সরাসরি যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ- খ্যাত আয়োজনে ম্যাচ পরিচালনায় নিযুক্ত রেফারিদের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন আমাদের দেশেরই একজন।৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালদের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন চট্টগ্রামের শিয়াকত আলী।মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একমাত্র বাংলাদেশি রেফারি কো-অর্ডিনেটর তিনি।তার জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরে। ২০১৩ সালে কাজের সূত্রে পাড়ি জমিয়েছিলেন কাতারে। সেখানে বার্সেলোনার একটি রেফারি অন্বেষণ কার্যক্রমে অংশ নিয়ে বদলে যায় তার ভাগ্যের চাকা।রেফারিং এর উপর প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি কয়েকটি ডিগ্রিও অর্জন করেছেন তিনি। কাতার ফুটবল এসোসিয়েশনে সহকারী রেফারি হিসেবে কাজ করা অবস্থাতেই মিলেছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ। এ কাজে যুক্ত হতে পেরে বেশ খুশি হয়েছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে জানিয়েছেন নিজের গর্বের কথা। একই সাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রামের ছেলে শিয়াকত আলী।নিজ দেশের এত মানুষ সরাসরি যুক্ত থাকায় ২০২২ ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে কাতারের বাংলাদেশী কমিউনিটিতে। গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন তারা। অপরদিকে লাল সবুজের নামের সম্পৃক্ততা আছে বলে গর্ববোধ করছেন দেশ কিংবা দেশের বাইরে থাকা সকল বাংলাদেশী।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad