Ad

বিশ্বকাপে ব্রাজিলের দাপুটে জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
brazil-20220924075431
Durbin News

অবিশ্বাস্য এক গোল করে স্মরণীয় হয়ে রইলেন রিচার্লিসন। খেলার ৭৩ মিনিটে রিচার্লিসনের গোলটি যেন সিনেমার কোনো একটি দৃশ্য। বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করে হেক্সা জয়ের মিশনটা দারুণ এক জয়ে শুরু করে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল।দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটা তাই হয়েছে রাজকীয়। পুরো ৯০ মিনিট জুড়েই সার্বিয়ার রক্ষণকে আক্রমণের পর আক্রমণে দিশেহারা করে রাখে ব্রাজিল।সার্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ চাড়ে সেলেসাওরা।ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের। শুরু থেকেই সার্বিয়ার অনবদ্য রক্ষণ, বারবার আটকে যাচ্ছিল নেইমাররা। ক্যাসেমিরোর দূরপাল্লার শট হোক কিংবা রাফিনহার চেষ্টা হাফ টাইম অবধি সবই ব্যর্থ। বরাবরের মতো এবারও ফাউলের বড় শিকার নেইমার। হাফ টাইম না পেরোতেই পাঁচবার আক্রমণ করা হয় তাকে। যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। ম্যাচের সপ্তম মিনিটেই ফাউলের শিকার হন নেইমার। তাতে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার পাভলোভিক। ম্যাচের ২৭ মিনিটে দারুণ সুযোগ পায় ব্রাজিল। কিন্তু সার্বিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা মেলেনি।ম্যাচের ৪০ মিনিটে বাম দিক থেকে আক্রমণ সাজায় ব্রাজিল। ভিনিসিয়াস ডি বক্সে ঢুকলেও তা গোলমুখে শট নিতে ব্যর্থ হন। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় উভয় দল।বিরতি থেকে ফিরে ৬২ মিনিটে প্রথম গোল পেয়ে যায় সেলেসাওরা।একে একে তিনজনকে কাটিয়ে বক্সে ঢুকলেন নেইমার, বল বাড়ালেন ভিনিসিউসকে, ভিনিসিউসের ডান পায়ের তীব্র শট, গোলরক্ষক কোনরকম সেটি ঠেকাতে পারেলেও হাতে জমাতে পারেন নি। ছয় গজ বক্সের মুখে বল পেয়েই ডান পায়ের শটে ব্রাজিলকে এগিয়ে দেন এই টটেনহ্যাম স্ট্রাইকার৭৩তম মিনিটে আবারও রিচার্লিসনের চমক। এবারও প্রেক্ষাপটে ভিনিসিউস। বাঁ দিক থেকে তিনি বল পাঠান প্রতিপক্ষের ডি বক্সে। সেখান থেকে দুর্দান্ত বাইসেকেল কিকে স্কোরলাইন ২-০ করেন রিচার্লিসন।নেইমারের পর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করা প্রথম ফুটবলার তিনি।৮০ তম মিনিটে কাসেমিরোর শট গোলপোস্টে লেগে ফেরত না আসলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো ব্রাজিলের। বাকিটা সময় ম্যাচে ফেরা তো দূরের কথা নিজেদের দুর্গ সামলাতেই মহাব্যস্ত থাকতে হয় সার্বিয়াকে। পুরো ম্যাচে ব্রাজিল গোলে শট করে ২২টি আর সার্বিয়া ৫টি। সার্বিয়া অন টার্গেটে কোনো শট করতে না পারলেও ৮টি শট করে ব্রাজিল।পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলো নেইমারদের। জি গ্রুপে সবার উপরে ব্রাজিল। আর দ্বিতীয় অবস্থানে সুইজারল্যান্ডএবারের বিশ্বকাপে অপ্রত্যাশিত ঘটনা দেখেই চলছে বিশ্ববাসী। সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। জার্মানিকে স্তব্ধ করে এশীয় দেশ জাপানের জয়। কানাডার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। সব মিলিয়ে তথাকথিত বড় দল-ছোট দলের অঙ্ক মেলানো যাচ্ছে না এ বারের বিশ্বকাপে। এদিকে আর্জেন্টিনা জার্মানি সমর্থকরা খুব করে চাইছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন হোচট খায়। অন্যদিকে চাপে থাকা ব্রাজিল সমর্থকরা ভরসা রাখছিলেন নেইমার-রিচার্লিসদের উপর। সেই আস্থার প্রতিদানও দিয়েছে তিতের দল। সব শঙ্কা আর জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সার্বিয়াকে সহজেই হারিয়েছে ব্রাজিল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad