Ad

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
unnamed
Durbin News

২০১৫ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডিসেম্বরের ১ তারিখ ঢাকায় আসবে ভারত। এ উপলক্ষ্যে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।এদিকে, আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে স্কোয়াডে ফিরছেন ইয়াসির আলী। যদিও চোট কাটিয়ে আগেই মাঠে ফিরেছেন ইয়াসির। খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গত মার্চে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আর কোনো ওয়ানডে খেলেননি সাকিব ও ইয়াসির। বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডেতে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন সাকিব। পরে ব্যস্ত সূচির কারণে বিশ্রামের জন্য পুরো জিম্বাবুয়ে সফর থেকেই ছুটি নেন এই তারকা অলরাউন্ডার।অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও চোটের কার‍ণে ছিটকে যান ইয়াসির। প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পান ২৬ বছর বয়সী এই তরুণ ব্যাটার। জিম্বাবুয়ে সফরেও খেলার সুযোগ হয়নি তার। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর লম্বা সময় বাদে সাকিবের মতোই আবার ওয়ানডে দলে ফিরছেন এই উদীয়মান তারকা।অবশ্য নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও ব্যাপারটা একপ্রকার ফেরার মঞ্চই বলা চলে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবেই জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়ানডে সিরিজের দলেও ছিলেন তিনি। কিন্তু, সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে পুরো সফর থেকেই ছিটকে যান। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া এবাদত হোসেনও আছেন আসন্ন ভারত সিরিজে। আগামী ৪ তারিখ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর একই ভেন্যুতে ৭ ডিসেম্বর ২য় ম্যাচ হবার পর ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। পরবর্তীতে চট্রগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেখান থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ভারতের বাংলাদেশ সফর।বাংলাদেশের ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে আছন, অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।আসন্ন ১লা ডিসেম্বর ঢাকায় আসবে ভারতের পুরো দল। এরপর মিরপুরেই অনুশীলন শুরু করবে মেন ইন ব্লুজরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে কাগজে কলমে নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপ পার করলেও ছিলো হতাশা। ভার‍তের কাছে জয়ের হাতছানি দিয়েও হার, নেদারল্যান্ডসের সাথে ধুঁকতে ধুঁকতে জয়, শেষ ম্যাচে সেমির হাতছানি দিলেও পাকিস্তানের সাথে বাজে পারফরম্যান্স - মাঠের ক্রিকেটে মোটেও সেরাটা দিতে পারেনি টাইগাররা।টি-টোয়েন্টির সেই ব্যর্থতা ভুলে এবার ওয়ানডে দিয়ে নতুন শুরুর অপেক্ষায় টাইগাররা। ঘরের মাটিতে আবারো ভারত সিরিজ। ২০১৫ সালের পর প্রথমবার বাংলাদেশে আসছে তারা। শেষবার মুস্তাফিজের কাটার ম্যাজিকে পাত্তাই পায়নি মহেন্দ্র সিং ধোনির দল। এবারও পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ভারত। উড়ন্ত ফর্মে থাকা ভিরাট কোহলি, সুরিয়াকুমাররাও আছেন দলে। যদিও বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমির মঞ্চে হেরে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ভিরাটদের।বাকি দুই ফরম্যাটে সাদামাটা দল হলেও ওয়ানডে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। ঘরের মাটিতে দলটা অন্যতম সেরা। যদিও প্রতিপক্ষ যখন ভারত উত্তেজনার পারদটাও একটু বেশি। তামিম ইকবালের নেতৃত্বে এবার ভারত বধ করা যায় কি-না সেটাই এখন অপেক্ষা। নাকি বিশ্বকাপের পর এই ফরম্যাটেও হতাশায় ডুববে টাইগাররা -সেটাই এখন দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad