Ad

আর্জেন্টিনা কে হারাতে চেষ্টা করা কে এই রেফারি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

শ্বাসরুদ্ধকর উত্তেজনাপূর্ন ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে প্রায় ১৩০ মিনিট স্থায়ী হওয়া এই ম্যাচে নেদারল্যান্ডস ছাড়াও আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিলেন রেফারি। এমনটা বলছেন খোদ লিওনেল মেসির মতো নম্র স্বভাবের ফুটবলার। এমনকি যেই গোল দিয়ে সমতায় ফিরেছে নেদারল্যান্ডস, সেই গোলের উপলক্ষও রেফারি তৈরি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমর্থকরা বলছেন, আর্জেন্টিনাকে হয়তো হারানোর পন করেই মাঠে নেমেছিলেন এই রেফারি। নেদারল্যান্ডস এর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা রেফারির নাম মাতেও লাহোজ। ৪৫ বছর বয়সী এই ব্যক্তির জন্ম স্পেনে। লাহোজ মুলত স্পেনের লা লিগায় রেফারি হিসাবে কাজ করে থাকেন। ২০১১ সাল থেকে ফিফা রেফারি হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৮ বিশ্বকাপ এবং চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্বের ম্যাচে তাকে দেখা গিয়েছিলো। তবে নক আউট পর্বের ম্যাচে এবারই প্রথম। আর এই ম্যাচেই বিতর্কিত সিদ্ধান্তের রেকর্ড করেছেন তিনি। তাকে নিয়ে এখন তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামের আগেই রেফারি নিয়ে ভয় পাচ্ছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। কারণ আগে থেকেই তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। এর আগেও সামান্য কারণে মেসিকে কার্ড দেখিয়েছিলেন তিনি। সমর্থকদের এই ভয় ম্যাচে সত্যিসত্যিই দেখা গেছে। ১৩০ মিনিটের ম্যাচে কার্ডের বন্যা বইয়ে দিয়েছেন মাতেও লাহোজ। তার ম্যাচ পরিচালনা নিয়ে আর্জেন্টিনা নেদারল্যান্ডস দুই দলই অসন্তুষ্ট। তবে আর্জেন্টিনার অসন্তোষের পরিমান অনেক বেশি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মেসি মার্টিনেজ রা। চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১৮ টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। যা বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার আটজন এবং নেদারল্যান্ডস এর আটজন কার্ড দেখেছেন। ডাগ আউটে হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারী ওয়াল্টার স্যামুয়েল। শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্ত গুলো নিয়ে হাস্যরস শুরু করছিলেন সমর্থকরা। এক পর্যায়ে রেফারি কাকে কার্ড দেখাচ্ছেন, আর কাকে দেখাচ্ছেন না- সেটিও পরিস্কার বুঝা যাচ্ছিলো না। মাতেও লাহোজের এমন কার্ডের বন্যা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে জঘন্য ম্যাচ হিসাবে ধরা হয় ব্যাটল অব সান্তিয়াগো’কে। ১৯৬২ বিশ্বকাপের সেই ম্যাচকে সহিংসতার কারণে যুদ্ধের সাথে তুলনা করা হয়। কিন্তু ভয়ংকর সেই ম্যাচেও এত বেশি কার্ড দেখাননি রেফারি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ম্যাচ জয়ের পর রেফারি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।"মেসির মতোই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টাইব্রেকার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বাজপাখি খেতাব পাওয়া এই গোলরক্ষক বলেছেন, রেফারি চাচ্ছিলো যেন নেদারল্যান্ডস গোল করে। সে ডি বক্সের বাইরে বেশ কয়েকবার ফ্রি কিক দিয়েছে। মার্টিনেজ প্রত্যাশা করছেন, এ ধরণের অপদার্থ রেফারি সামনে আর রাখবে না ফিফা। আলোচিত রেফারি মাতেও লাহোজ এর আগেও বিতর্কিত হয়েছেন ২০২০ সালে। সেবার বার্সালোনায় খেলা মেসি গোল করার পর মেরাডোনাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জার্সি খুলেছিলেন, তাতেই মেসিকে হলুদ কার্ড দেখান মাতেও লাহোজ। এছাড়া উয়েফার অন্য এক ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে তুমুল সমালোচনায় পড়েছিলেন এই রেফারি। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তার কার্ডের বন্যা ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। এবার দেখার বিষয় ভবিষ্যতে তাকে আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ দেয় কিনা ফিফা কর্তৃপক্ষ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad