Ad

বিশ্বকাপে রেফারিদের হাতঘড়ির দাম সাড়ে পাঁচ লাখ টাকারও বেশি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

কাতার বিশ্বকাপে সবার নজর কেড়েছে রেফারিদের হাতঘড়ি। ঘড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।বিগ ব্যাং ই মডেলের এই ঘড়ির দাম ৫৮০০ ডলার। যা বাংলাদেশী মুদ্রায় সাড়ে পাঁচ লাখ টাকারও বেশি। হাবলটের এই ঘড়ির মাধ্যমেই ম্যাচ শুরুর পনেরো পনিট আগে থেকে দুই পক্ষের প্রথম একাদশের ফুটবলারদের সব তথ্য পেয়ে যান রেফারিরা।প্রতিটি ম্যাচে কয়টা হলুদ কার্ড দেখানো হলো, কে লাল কার্ড দেখলো, জালে গোল কয়টা জড়ানো হলো কিংবা জালের উপর দিয়ে কয়টা বল মারা হলো এই সকল তথ্য নিজেই রেকর্ড করে থাকে অত্যাধুনিক এই ঘড়ি। খেলা চলাকালীন মাঠে সবকিছুর সময় ও সংখ্যার সকল হিসাব সংরক্ষিত থাকে এই ঘড়িতে। যে কোনো প্রয়োজনে রেফারিদের এই তথ্যগুলো সহজে নিতে সাহায্য করে। অত্যন্ত দামী এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের উন্নতমানের চিপ। এবং এসব কিছু নিখুঁতভাবে দেখানোর জন্য এটিতে ব্যবহার করা হয়েছে এনিমেশন। ডায়ালের উপরে ফুটবলের একটি প্রতীকের সাহায্যে ম্যাচের বিভিন্ন কীর্তি বিস্তারিতভাবে দেখানো হয় ঘড়িটিতে। কোন ম্যাচের অতিরিক্ত সময় শুরু হলে এটি এক্সট্রা টাইম মোডে থাকে, আবার নক আউট পর্বে পেনাল্টিতে খেলা শেষ হলে শুট আউট মোডে থাকে। প্রতিটি পেনাল্টির ফলাফল সবুজ বা লাল মোডে দেখানো হয় হাবলট বিগ ব্যাং ই- ঘড়িতে।প্রতিটি ম্যাচ শেষে হাবলট বিগ ব্যাং ই ঘোষণা দেয় এবার খেলা শেষ। সে সময় ম্যাচের ফলাফলও ফুটে ওঠে বিগ ব্যাং ঘড়ির স্ক্রিনে। অত্যন্ত দামী এই ঘড়িটি গুগল অ্যায়ার অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এটিতে রয়েছে কোয়াডকাম স্ন্যাপড্রাগন ৪১০০ প্রসেসর। এতে রয়েছে একটি এক্সেলোমিটার, জাইরোস্কোপ, স্পিকার, এবং জিপিএস এর প্রযুক্তি। এই ঘড়িতে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাপা যায় রেফারিদের হৃদস্পন্দনও। এছাড়াও এই ঘড়িতে রয়েছে কয়েকটি প্রয়োজনীয় অ্যাপ। সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের এই দামী ঘড়িটি আকারে ৪৪ মিলিমিটার এবং এর ডায়াল বার্গেন্ডি রঙের। ঘড়িটির স্ট্রাপ তৈরি করা হয়েছে কালো এবং বার্গেন্ডি রঙের সংমিশ্রণে। এছাড়াও স্ট্রাপে রয়েছে কাতারের পতাকার লাল রঙের ছোঁয়া। তবে রেফারি চাইলে কাতারের পতাকার রঙের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহনকারী যে কোনো দলের পতাকা স্ট্রাপে পরতে পারেন।ঘড়িটি নিখুঁতভাবে তৈরি করার পাশাপাশি রেফারিদের ব্যবহার করার সময় যেন কোনো অসুবিধায় পড়তে না হয়, সেই বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য যে, উয়েফা চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ঘড়ি হিসেবে ২০০৮ সালে স্থান পেয়েছিল হাবলট । এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে ফিফা কর্তৃক অফিসিয়াল ঘড়ি হিসাবে রেফারিদের হাতে জায়গা করে নেয় হাবলট ।তারপর থেকে এই পর্যন্ত বিশ্বকাপ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় রেফারিদের হাতে দেখা যাচ্ছে এই ঘড়িটি। বিশ্বকাপ চলাকালীন হাবলটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে পেলে, লুই ফিগো, দিদিয়ের দেঁশম, মার্সেল দেসাইয়ের মতো প্রাক্তন এবং কিলিয়ান এমবাপ্পের মতো বর্তমান তারকাদের। মহিলা ফুটবলারদের মধ্যে হাবলটের একমাত্র ব্রান্ড এম্বাসেডর হয়েছেন লোর বুলো। বিশ্বকাপের রেফারিদের পাশাপাশি হাবলট ঘড়ি উপহার দেওয়া হয়েছে কাতারে আসা ভিভিআইপি অতিথিদেরকেও। চলতি বিশ্বকাপের জন্য মোট ১০০০ টি হাবলট বিগ ব্যাং-ই ঘড়ি তৈরি করা হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad