Ad

ম্যাচ হেরে পদত্যাগ করলেন ব্রাজিল কোচ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ak_1670652632
Durbin News

ব্রাজিল কোচের পদ ছাড়লেন তিতে। দীর্ঘ ছয় বছরের যাত্রা শেষেও দলকে ছোয়াতে পারেননি বিশ্বকাপ শিরোপা। কোয়ার্টার ফাইনালে গেলো আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হারের পরপরই পদত্যাগের ঘোষণা দেন কোচ।ভুলে ভরা ট্যাকটিস, এলোমেলো পরিকল্পনাতে ব্যর্থতার দায় মাথায় নিয়েই বিদায় নিলেন ব্রাজিল ফুটবলের ইতিহাসে আরেক ব্যর্থ কোচ তিতে।আগের ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা মার্টিনেল্লিকে রাখলেন বেঞ্চেই। ১২০ মিনিটের খেলায় দলের তরুণ তারকা খেলার সুযোগই পেলেন না। ম্যাচের ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র আর কিছু সময় পরেই দলের মূল স্ট্রাইকার রিচার্লিসনকে তুলে নেওয়া! একের পর এক ভুলে খেসারত দিয়েছেন তিতে।ভিনি-রিচাদের জায়গায় আসা রদ্রিগো, ফ্রেডরা ডুবিয়েছেন দলকে। অভিজ্ঞ কোচের মাথায় ছিলোই না পেনাল্টির চিন্তা। তাই দুই পেনাল্টি স্পেশালিষ্টকেই ডেকে নিলেন বেঞ্চে।রক্ষণভাগে প্রতিপক্ষের জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এডার মিলিটা। তাকেও সাব করানো হলো আলেক্স সান্দ্রোকে দিয়ে। ভুলের তালিকাটা যেনো লম্বাই হচ্ছিলো।কফিনের শেষ পেরেকটা ঠুকলেন তরুণ রদ্রিগোকে প্রথম শ্যুটে পাঠিয়ে। পেনাল্টির চাপটা পাহড়সম হয়ে দাঁড়ায় এই তরুণের মাথায়। যে চাপে নস্যাৎ হয়ে যায় সব কিছু। প্রথম মিসের পর ব্যাকফুটে চলে যায় ব্রাজিল।তবু ছিলো আশার জায়গা, ফিরে আসার একটা প্রয়াস ছিলো। দলের জন্য যে শ্যুটটা ছিলো মাস্ট গোলের, সেই শ্যুটে তখন আসলেন মার্কুইনস! তাতেই ব্রাজিলের স্বপ্ন ধূলিসাৎ। গোল মিসে কোয়ার্টার থেকেই নিতে হলো বিদায়।পেনাল্টিকে রীতিমতো আর্ট বানিয়ে ফেলা নেইমার শ্যুটই নিতে পারেননি। ব্রাজিল যখন পেনাল্টিতে বিদায় নিচ্ছে, দলের সেরা তারকা নেইমার তখন বনে গেলেন দর্শক। অভিজ্ঞ কোচ ভরসা করেছিলেন তরুণ খেলোয়াড়দের উপর। সিলভা, ক্যাসেমিরো, নেইমাররদের রেখেছেন তালিকার পেছনে। অথচ চাপটা তাদের উপরই দেয়া উচিত ছিলো।এক রাশ হতাশা ও ভুল নিয়েই তিতে নিলেন বিদায়। তবে ব্রাজিলিয়ানদের স্বপ্নটাও নিয়ে গেলেন সঙ্গী করে। ২০১৮ বিশ্বকাপের ভুল আবারো তাড়া করলো ব্রাজিলকে। সেই ভুল থেকে তিতে কি আসলেই শিক্ষা নিতে পেরেছেন কি-না সে নিয়েও আছে সমর্থকদের প্রশ্ন।সংবাদ সম্মেলনেও সরল মনে তিতে বলেন, যন্ত্রণাদায়ক হার, তবে নিজেকে নিয়ে আপাতত শান্তিতে আছি। যারা আমাকে চেনে জানে আমি এক কথার মানুষ। যদি জিততাম তাহলেও থাকার জন্য কোনো নাটক করতাম না। জয় নিয়েই বিদায় নিতাম।২০১৬ সালে কার্লোস দুঙ্গার পর সেলসাওদের দায়িত্ব নিয়েছিলেন তিতে। পাঁচবারের শিরোপাজয়ীদের দায়িত্ব নিয়ে এই ৬১ বছর বয়সি কোচের পরিকল্পনাই ছিলো হেক্সা জয় । তিতের অধীনে ৬ বছরে ব্রাজিল খেলেছে ৮১ ম্যাচ। এতে ৬০ জয় আর ১৫ ম্যাচে ড্র করেছে সেলেসাওরা। তার অধীনে মাত্র ৬টি ম্যাচে হেরেছে নেইমাররা। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় তিতের অধীনে থাকা ব্রাজিল। এরপর গেলো বছর কোপা আমেরিকায় ঘরের মাঠেই আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় সেলেসাওদের। বার বার ভুল করেও, তিতে শোধরাননি। দুর্দান্ত এক দল পেয়েও ব্যর্থ এই ব্রাজিলিয়ান কোচ। দুই মেয়াদে দায়িত্ব পেয়েও দলকে উঠাতে পারেননি সেমিতে। ২০১৪-র বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন দুঙ্গা। একের পর এক ম্যাচে ব্রাজিল খারাপ খেলতে থাকায় চাকরি যায় তার। আনা হয় ব্রাজিলের ঘরোয়া ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান থাকা তিতেকে। কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যার্থ হলেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad